Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Thursday, November 26
    Facebook X (Twitter) Instagram YouTube
    shawono
    Daily Dhaka Press
    shawono
    • Home
    • বাংলাদেশ
    • শিক্ষাঙ্গন
    • ক্রীড়াঙ্গন
    • আনন্দলোক
    • জীবনশৈলী
    • তথ্যপ্রযুক্তি
    • ইকোবিজ
    • বিশ্বজুড়ে
    • ই-কমার্স ও উদ্যোক্তা
    • অপরাধ-আদালত
    • মুক্তবাক
    • ধর্মজীবন
    • ইংরেজি ভার্সন
    • বাংলা কনভার্টার
    Daily Dhaka Press
    Home » Blog » ব্রুনাই শ্রমবাজারে ‘বোয়েসেল’ সিন্ডিকেটের থাবা
    Lead

    ব্রুনাই শ্রমবাজারে ‘বোয়েসেল’ সিন্ডিকেটের থাবা

    নিজস্ব প্রতিবেদক, ঢাকাBy নিজস্ব প্রতিবেদক, ঢাকাJune 24, 2025No Comments2 Mins Read

    ঢাকা : সম্প্রসারণশীল ব্রুনাই শ্রমবাজারকে ছোট করে ফেলছে সরকারি প্রতিষ্ঠান ‘বোয়েসেল’ এতে করে ব্রুনাই শ্রমবাজারে বিনিয়োগকারী বায়রা সদস্যরা অপূরণীয় ক্ষতির সম্মুখীন হচ্ছে। একচেটিয়াভাবে লোক পাঠানো ‘বোয়েসেল’ কাঙ্খিত লক্ষ্য পূরণেও ব্যর্থ হচ্ছে। তাই বড় রাজস্ব থেকে বঞ্চিত হচ্ছে সরকার।

    ব্রুনাই শ্রমবাজারকে আগের মতো সরকারি-বেসরকারি পর্যায়ে লোক পাঠানো ও ‘বোয়েসেল’-এর এই একক নিয়ন্ত্রণ বন্ধে সংবাদ সম্মেলন করেছে ‘ব্রুনাই রিক্রুটমেন্ট এজেন্সিস অ্যাসোসিয়েশন (বিআরএএ)।’ মঙ্গলবার (২৪ জুন) ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) শফিকুল কবির মিলনায়তনে ‘বোয়েসেল’ ও সিন্ডিকেট দুর্নীতির বিরুদ্ধে বিআরএএ নেতারা বক্তব্য দেন।

    লিখিত বক্তব্যে ব্রুনাই রিক্রুটমেন্ট এজেন্সিস অ্যাসোসিয়েশনের (বিআরএএ) সভাপতি ইকরাম চৌধুরী বলেন, আমরা বায়রা সদস্যরা ব্রুনাই শ্রমবাজারকে বাংলাদেশি শ্রমিকদের জন্য সম্প্রসারণ করতে সক্ষম হয়েছিলাম। কিন্তু দুঃখের বিষয়, আচমকা মন্ত্রণালয় ও ব্রুনাইয়ে বাংলাদেশ দূতাবাসের কর্মকর্তার যোগসাজসে বায়রা সদস্যদের মৌলিক অধিকার হরণ করে সরকারি প্রতিষ্ঠান ‘বোয়েসেল’। তারা ‘বোয়েসেলের’ মাধ্যমে ব্রুনাই দারুস সালামে কর্মী পাঠানোর সিদ্ধান্ত নেয়। এতে আমরা যারা ব্রুনাই দারুস সালামে বাংলাদেশ থেকে কর্মী পাঠাতাম, তারা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছি।

    সভাপতি আরও বলেন, অর্ধকোটিরও বেশি টাকা খরচ করে লাইসেন্স নিই আমরা। বিদেশের শ্রমবাজার এমনিতেই ছোট হয়ে আসছে। আগের মতো লোক পাঠানো অত্যন্ত হয়ে যাচ্ছে। অন্যদিকে সরকারি প্রতিষ্ঠান আমাদের ব্যবসা সংকোচিত করে দিচ্ছে। আমরা বাঁচবো কিভাবে?

    অনুষ্ঠানে বক্তারা বলেন, ‘বোয়েসেল’র সিদ্ধান্ত বাতিল করে আমাদেরকে ব্রুনাই দারুস সালামে শ্রমিক পাঠানোর অনুমতি দিতে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের উপদেষ্টা, সচিব, বিএমইটি’র ডিজির সঙ্গে একাধিকবার মিটিং করেও আমাদের দাবি আদায়ে কোনো আশ্বাস পাইনি।

    বক্তারা বলেন, ব্রুনাই দারুসালামে প্রচুর কর্মীর চাহিদার বিপরীতে “বোয়েসেল” মাত্র ২% শ্রমিক পাঠাতে সক্ষম হয়। এরপরও বেসরকারি ব্যবস্থাপনার সুযোগ দিচ্ছে না সিন্ডিকেট। এতে বিপুল পরিমাণ রাজস্ব থেকেও বঞ্চিত হচ্ছে সরকার।

    শ্রমশক্তি রপ্তানি করতে সরকারই আমাদের লাইসেন্স দিয়েছে। অথচ, সরকারি প্রতিষ্ঠান ‘বোয়েসেল’ একতরফাভাবে লোক পাঠাচ্ছে। এভাবেই আমাদের মৌলিক অধিকার হরণ করা হচ্ছে।

    ব্রুনাই রিক্রুটমেন্ট এজেন্সিস অ্যাসোসিয়েশনের (বিআরএএ) সভাপতি ইকরাম চৌধুর ‘র সভাপতিত্বে সংবাদ সম্মেলনে আটাব ও হাবের অন্যতম নেতা লায়ন্সের প্রাক্তন কাউন্সিল চেয়ারপার্সন ও জেলা গভর্নর লায়ন এম এ রশিদ শাহ সম্রাট।

    অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নোত্তর পর্বে অংশ নেন সংগঠনের সাধারণ সম্পাদক লায়ন দেলোয়ার চৌধুরী এবং সাংগঠনিক ও আইন সম্পর্কিত সম্পাদক মো. নূরুল আলম। অনুষ্ঠানে আরও ছিলেন সংগঠনের যুগ্ম সম্পাদক বিল্লাল হোসেন রনি, অর্থ সম্পাদক মনিরুল ইসলাম সহ অন্যান্য সদস্যরা।

    Share. Facebook Twitter LinkedIn Email

    Related Posts

    বাংলাদেশের সুস্থতা ও সুস্থ দীর্ঘায়ু খাতের উন্নয়নে জেনেসেন গ্রুপ ও রিজুভা ওয়েলনেসের অংশীদারত্ব ঘোষণা

    November 25, 2026

    সাতটি জেলায় পুলিশ সুপার (এসপি) নিয়োগ, বদলি ১৪ কর্মকর্তা

    November 25, 2026

    জাপানের ফোর্থ ভ্যালির সঙ্গে মুন্সি এন্টারপ্রাইজের সমঝোতা স্মারক স্বাক্ষর

    November 25, 2026

    Comments are closed.

    Recent Posts
    • বাংলাদেশের সুস্থতা ও সুস্থ দীর্ঘায়ু খাতের উন্নয়নে জেনেসেন গ্রুপ ও রিজুভা ওয়েলনেসের অংশীদারত্ব ঘোষণা
    • সাতটি জেলায় পুলিশ সুপার (এসপি) নিয়োগ, বদলি ১৪ কর্মকর্তা
    • জাপানের ফোর্থ ভ্যালির সঙ্গে মুন্সি এন্টারপ্রাইজের সমঝোতা স্মারক স্বাক্ষর
    • ঢাকায় ইলুমিনা ইনোভেশন ডে অনুষ্ঠিত
    • শীত উষ্ণতায় সাতকাহন
    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় ➤
    হাসিনা মঞ্জিল (তিনতলা)
    ট-১১৯, বীর উত্তম এ কে খন্দকার সড়ক
    (গুলশান-বাড্ডা লিংক রোড)
    গুলশান-১, ঢাকা-১২১২।
    ফোন : 01711 938586, 01552 381515
    প্রকাশক :
    মোহাম্মদ বদরুজ্জামান তালুকদার
    সম্পাদক :
    খান মোহাম্মদ সালেক
    • ডেইলি ঢাকা প্রেস
    • যোগাযোগ
    • বিজ্ঞাপন
    • শর্তাবলি ও নীতিমালা
    • গোপনীয়তা নীতি
    © 2026 All Right Reserved Daily Dhaka Press. Designed & Developed by ebiz Digital

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Go to mobile version