Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Friday, November 27
    Facebook X (Twitter) Instagram YouTube
    shawono
    Daily Dhaka Press
    shawono
    • Home
    • বাংলাদেশ
    • শিক্ষাঙ্গন
    • ক্রীড়াঙ্গন
    • আনন্দলোক
    • জীবনশৈলী
    • তথ্যপ্রযুক্তি
    • ইকোবিজ
    • বিশ্বজুড়ে
    • ই-কমার্স ও উদ্যোক্তা
    • অপরাধ-আদালত
    • মুক্তবাক
    • ধর্মজীবন
    • ইংরেজি ভার্সন
    • বাংলা কনভার্টার
    Daily Dhaka Press
    Home » Blog » ইকসু আইন প্রণয়ন ও রোডম্যাপ চায় ইবির ইসলামী ছাত্র আন্দোলন
    বাংলাদেশ

    ইকসু আইন প্রণয়ন ও রোডম্যাপ চায় ইবির ইসলামী ছাত্র আন্দোলন

    ইবি প্রতিনিধিBy ইবি প্রতিনিধিJune 26, 2025No Comments2 Mins Read

    ইবি প্রতিনিধিঃ শিক্ষার্থীদের স্বার্থ রক্ষা ও ক্যাম্পাসে লেজুড়বৃত্তিক ছাত্র রাজনীতির বদলে ছাত্র সংসদ কেন্দ্রিক ছাত্র রাজনীতির ধারা চালু করতে ইসলামী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ইকসু) গঠনে বিশ্ববিদ্যালয়ের আইনি জটিলতা দূর করে ইকসু আইন প্রণয়ন ও ইকসু নির্বাচনের রোডম্যাপ প্রদান সহ ১০ দফা দাবিতে ইসলামী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহকে স্মারকলিপি দিয়েছে ইবির ইসলামী ছাত্র আন্দোলন।

    বুধবার (২৫ জুন) দুপুর দেড়টার দিকে প্রশাসন ভবনের দ্বিতীয় তলায় উপাচার্যের কার্যালয়ে উপস্থিত হয়ে উক্ত স্মারকলিপি প্রদান করে দলটির সভাপতি ইসমাইল হোসেন রাহাত, সাধারণ সম্পাদক সাজ্জাদ সাব্বির সহ অন্যান্য নেতৃবৃন্দ। এসময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. শাহীনুজ্জামান, সহকারী প্রক্টর অধ্যাপক ড. আব্দুল বারী ও ছাত্র উপদেষ্টা অধ্যাপক ড. ওবায়দুল ইসলাম।

    তাদের অন্যান্য দাবি সমূহ হচ্ছে –
    ১. বিশ্ববিদ্যালয় ভর্তিতে অনতিবিলম্বে ক্ষুদ্র নৃগোষ্ঠী কোটা ও প্রতিবন্ধী কোটা ব্যতীত পোষ্য কোটার মতো অন্যান্য অযৌক্তিক সকল কোটা ব্যবস্থা বাতিল করতে হবে;
    ২. অতিদ্রুত কুষ্টিয়া-ঝিনাইদহ মহাসড়ক সংস্কার করার জন্য বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে সরকারের সাথে যোগাযোগ করে কার্যকরী পদক্ষেপ গ্রহণ ও বাস্তবায়ন করতে হবে;
    ৩. প্রতিটি আবাসিক হলে এবং প্রায় প্রতিটি বিভাগে দ্বীনি বোনদের জন্য নামাজ আদায়ের সুব্যবস্থা নিশ্চিত করতে হবে;
    ৪. করোনা মহামারী, শিক্ষকদের পেনশন আন্দোলন ও জুলাই আন্দোলনের কারণে সৃষ্ট হওয়া সেশনজট নিরসনে দৃশ্যমান পদক্ষেপ নিতে হবে;
    ৫.ভর্তি ফি কমিয়ে নিয়ে আসতে হবে, যাতে কোনো শিক্ষার্থীর উচ্চ শিক্ষার স্বপ্ন বিলীন না হয়ে যায়;
    ৬. বিভিন্ন অনুষদ ও ভবনে শিক্ষার্থীদের স্বাস্থ্য সুরক্ষায় আধুনিক পানির ফিল্টার স্থাপন ও ক্যাম্পাসের বিভিন্ন স্থানে নষ্ট হয়ে পড়ে থাকা টিউবওয়েল গুলো পুনরায় সচল করতে হবে;
    ৭. একাডেমিক শাখায় শিক্ষার্থীদের ভোগান্তিহীন সেবা নিশ্চিত করতে হবে ও কর্মকর্তা ও কর্মচারীদের দায়িত্বে তদারকি করতে মনিটরিং সেল তৈরির উদ্যোগ নিতে হবে;
    ৮. নারী শিক্ষার্থীদের স্বাস্থ্য সুরক্ষায় হল সমুহে ভেন্ডিং মেশিন স্থাপন করে স্যানিটারি ন্যাপকিন, টিস্যু ও প্রয়োজনীয় ওষুধ, প্রাথমিক চিকিৎসার সরবরাহ নিশ্চিত করা
    ৯. বিশ্ববিদ্যালয় চিকিৎসা কেন্দ্রের চিকিৎসা সরঞ্জাম ও ওষুধের আধুনিকীকরণ নিশ্চিত করে সেবার মান উন্নত করতে হবে।

    ‎ইবির ইসলামী ছাত্র আন্দোলনের সভাপতি ইসমাইল হোসেন রাহাত বলেন, ‎এই ১০ দফা দাবি শিক্ষার্থীদের মৌলিক অধিকার, নিরাপত্তা এবং নৈতিক পরিবেশ রক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা আশা করি, বিশ্ববিদ্যালয় প্রশাসন দ্রুত এসব বিষয়ে দায়িত্বশীল ও কার্যকর পদক্ষেপ গ্রহণ করবে। অন্যথায় শিক্ষার্থীরা গণতান্ত্রিক উপায়ে তাদের দাবি আদায়ে বাধ্য হবে।
    ‎
    ‎স্মারকলিপিলিপি গ্রহণ করে উপাচার্য ড. নকীব নসরুল্লাহ বলেন, তাদের স্মারকলিপির দাবিগুলো শিক্ষার্থীবান্ধব, আমরা দাবিগুলোর ব্যাপারে একমত, এখানে দ্বিমতের কিছু নেই। তবে আপনারা জানেন যে ইকসু গঠনের ব্যাপারে কিছু আইনি জটিলতা আছে, আমাদের বিশ্ববিদ্যালয়ের আইনে ইকসুর ব্যাপারটা অন্তর্ভুক্ত নেই। বেশ কয়েকটি দাবির বাস্তবায়নের ক্ষেত্রে প্রশাসন ইতোমধ্যেই কাজ করছে, বাকিগুলোও বাস্তবায়নে দ্রুত পদক্ষেপ নেওয়া হবে।

    Share. Facebook Twitter LinkedIn Email

    Related Posts

    বাংলাদেশের সুস্থতা ও সুস্থ দীর্ঘায়ু খাতের উন্নয়নে জেনেসেন গ্রুপ ও রিজুভা ওয়েলনেসের অংশীদারত্ব ঘোষণা

    November 25, 2026

    সাতটি জেলায় পুলিশ সুপার (এসপি) নিয়োগ, বদলি ১৪ কর্মকর্তা

    November 25, 2026

    জাপানের ফোর্থ ভ্যালির সঙ্গে মুন্সি এন্টারপ্রাইজের সমঝোতা স্মারক স্বাক্ষর

    November 25, 2026

    Comments are closed.

    Recent Posts
    • বাংলাদেশের সুস্থতা ও সুস্থ দীর্ঘায়ু খাতের উন্নয়নে জেনেসেন গ্রুপ ও রিজুভা ওয়েলনেসের অংশীদারত্ব ঘোষণা
    • সাতটি জেলায় পুলিশ সুপার (এসপি) নিয়োগ, বদলি ১৪ কর্মকর্তা
    • জাপানের ফোর্থ ভ্যালির সঙ্গে মুন্সি এন্টারপ্রাইজের সমঝোতা স্মারক স্বাক্ষর
    • ঢাকায় ইলুমিনা ইনোভেশন ডে অনুষ্ঠিত
    • শীত উষ্ণতায় সাতকাহন
    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় ➤
    হাসিনা মঞ্জিল (তিনতলা)
    ট-১১৯, বীর উত্তম এ কে খন্দকার সড়ক
    (গুলশান-বাড্ডা লিংক রোড)
    গুলশান-১, ঢাকা-১২১২।
    ফোন : 01711 938586, 01552 381515
    প্রকাশক :
    মোহাম্মদ বদরুজ্জামান তালুকদার
    সম্পাদক :
    খান মোহাম্মদ সালেক
    • ডেইলি ঢাকা প্রেস
    • যোগাযোগ
    • বিজ্ঞাপন
    • শর্তাবলি ও নীতিমালা
    • গোপনীয়তা নীতি
    © 2026 All Right Reserved Daily Dhaka Press. Designed & Developed by ebiz Digital

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Go to mobile version