Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Friday, November 27
    Facebook X (Twitter) Instagram YouTube
    shawono
    Daily Dhaka Press
    shawono
    • Home
    • বাংলাদেশ
    • শিক্ষাঙ্গন
    • ক্রীড়াঙ্গন
    • আনন্দলোক
    • জীবনশৈলী
    • তথ্যপ্রযুক্তি
    • ইকোবিজ
    • বিশ্বজুড়ে
    • ই-কমার্স ও উদ্যোক্তা
    • অপরাধ-আদালত
    • মুক্তবাক
    • ধর্মজীবন
    • ইংরেজি ভার্সন
    • বাংলা কনভার্টার
    Daily Dhaka Press
    Home » Blog » জাবিতে অটোরিকশা চালুর আন্দোলনে জুলাই হামলাকারী ছাত্রলীগ কর্মী
    বাংলাদেশ

    জাবিতে অটোরিকশা চালুর আন্দোলনে জুলাই হামলাকারী ছাত্রলীগ কর্মী

    জাবি প্রতিনিধিBy জাবি প্রতিনিধিJune 26, 2025No Comments2 Mins Read

     জাবি প্রতিনিধি:  জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) পুনরায় অটোরিকশা চালুর আন্দোলনের সম্মুখ সারিতে জুলাই আন্দোলনে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের বাসভবনে হামলাকারী এক ছাত্রলীগ কর্মী।

    ২৬ জুন (বৃহস্পতিবার) নতুন প্রশাসনিক ভবনের কাউন্সিল কক্ষে গত বছরের ১৪, ১৫ ও ১৭ জুলাইয়ে সংগঠিত হামলার ঘটনায় গঠিত অধিকতর তদন্ত কমিটির ভিডিও ও স্থির চিত্র প্রদর্শনীতে ওই ছাত্রলীগ কর্মীকে চিহ্নিত করা হয়। ভিডিও ও স্থির চিত্র প্রদর্শনীতে উপস্থিত কয়েকজন শিক্ষার্থী বিষয়টি নিশ্চিত করেন।

    অভিযুক্ত ছাত্রলীগ কর্মী বিশ্ববিদ্যালয়ের সরকার ও রাজনীতি বিভাগের ৫০তম ব্যাচের শিক্ষার্থী মো. মাহফুজ গাজী। বর্তমানে তিনি বিশ্ববিদ্যালয়ের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম হলে বসবাস করেন। জুলাই আন্দোলনের সময় মাহফুজ গাজী শহিদ সালাম-বরকত হলের আবাসিক ছাত্র হিসেবে সেখানে নিষিদ্ধ ছাত্রলীগের সক্রিয় কর্মী ছিলেন বলে জানা গেছে।

    কাউন্সিল কক্ষে উপস্থিত ছিলেন নাম প্রকাশে অনিচ্ছুক এমন একজন শিক্ষার্থী বলেন, ‘সকল চিহ্নিত করা ছবিগুলো দেখছিলাম সবাই কিন্তু হঠাৎ করে একটি ছবিতে মাহফুজকে দেখতে পাই এবং আশ্চর্যিত হই। মাহফুজ এখনো হলে অবস্থান করছেন এবং ক্লাস পরীক্ষায়ও অংশগ্রহণ করেছেন। তাহলে এরকম কতজন যে আরো আছে তা সকলের অজানা!’

    জানা যায়, গত ২৫ জুন বিশ্ববিদ্যালয়ের নতুন প্রশাসনিক ভবনের সমানে অটোরিকশা পুনরায় চালুর আন্দোলনে তাকে সম্মুখ সারিতে জুলাইয়ে জাবি উপাচার্যের বাসভবনের হামলায় সবুজ রংয়ের টি শার্ট পরিহিত ছিলেন এবং একই রংয়ের টি-শার্ট পরিহিত অবস্থায় অটোরিকশার জন্য আন্দোলনে দেখা গেছে।

    শিক্ষার্থীদের অনেকেই মনে করছেন জাকসুকে সামনে রেখে মাহফুজ গাজীর মতো নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ সংশ্লিষ্টরা আন্দোলনে সাধারণ শিক্ষার্থীদের আড়ালে বিশ্ববিদ্যালয় অস্থিতিশীল করার পায়তারা করছে কিনা খতিয়ে দেখা দরকার।

    এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান ও উপাত্ত বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী জিহাদুল ইসলাম বলেন, যেহেতু জাকসুর তারিখ ঘোষণা করা হয়েছে। সাধারণ শিক্ষার্থীদের আড়ালে আন্দোলনের নামে অনেকে ক্যাম্পাসকে অস্থিতিশীল করার চেষ্টা করবে। তাই বিশ্ববিদ্যালয় প্রশাসন ও শিক্ষার্থীদের সতর্কতা অবলম্বন করা উচিত।

    এসময় পরিদর্শনে আসা কমনওয়েলথ প্রতিনিধি দল, ভর্তি হতে আসা শিক্ষার্থীসহ সাংবাদিকদের ভবনে আটকে রেখে আন্দোলন করেছেন মাহফুজ গাজীসহ একদল শিক্ষার্থী।

    তাঁর ব্যাপারে কি সিদ্ধান্ত নেওয়া হবে এ বিষয়ে অধিকতর তদন্ত কমিটির প্রধান ও বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. আব্দুর রব বলেন, “উক্ত শিক্ষার্থীকে আমরা কারণ দর্শানোর নোটিশ প্রদান করব আত্মপক্ষ সমর্থনের জন্য।”

    Share. Facebook Twitter LinkedIn Email

    Related Posts

    বাংলাদেশের সুস্থতা ও সুস্থ দীর্ঘায়ু খাতের উন্নয়নে জেনেসেন গ্রুপ ও রিজুভা ওয়েলনেসের অংশীদারত্ব ঘোষণা

    November 25, 2026

    সাতটি জেলায় পুলিশ সুপার (এসপি) নিয়োগ, বদলি ১৪ কর্মকর্তা

    November 25, 2026

    জাপানের ফোর্থ ভ্যালির সঙ্গে মুন্সি এন্টারপ্রাইজের সমঝোতা স্মারক স্বাক্ষর

    November 25, 2026

    Comments are closed.

    Recent Posts
    • বাংলাদেশের সুস্থতা ও সুস্থ দীর্ঘায়ু খাতের উন্নয়নে জেনেসেন গ্রুপ ও রিজুভা ওয়েলনেসের অংশীদারত্ব ঘোষণা
    • সাতটি জেলায় পুলিশ সুপার (এসপি) নিয়োগ, বদলি ১৪ কর্মকর্তা
    • জাপানের ফোর্থ ভ্যালির সঙ্গে মুন্সি এন্টারপ্রাইজের সমঝোতা স্মারক স্বাক্ষর
    • ঢাকায় ইলুমিনা ইনোভেশন ডে অনুষ্ঠিত
    • শীত উষ্ণতায় সাতকাহন
    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় ➤
    হাসিনা মঞ্জিল (তিনতলা)
    ট-১১৯, বীর উত্তম এ কে খন্দকার সড়ক
    (গুলশান-বাড্ডা লিংক রোড)
    গুলশান-১, ঢাকা-১২১২।
    ফোন : 01711 938586, 01552 381515
    প্রকাশক :
    মোহাম্মদ বদরুজ্জামান তালুকদার
    সম্পাদক :
    খান মোহাম্মদ সালেক
    • ডেইলি ঢাকা প্রেস
    • যোগাযোগ
    • বিজ্ঞাপন
    • শর্তাবলি ও নীতিমালা
    • গোপনীয়তা নীতি
    © 2026 All Right Reserved Daily Dhaka Press. Designed & Developed by ebiz Digital

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Go to mobile version