Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Thursday, November 26
    Facebook X (Twitter) Instagram YouTube
    shawono
    Daily Dhaka Press
    shawono
    • Home
    • বাংলাদেশ
    • শিক্ষাঙ্গন
    • ক্রীড়াঙ্গন
    • আনন্দলোক
    • জীবনশৈলী
    • তথ্যপ্রযুক্তি
    • ইকোবিজ
    • বিশ্বজুড়ে
    • ই-কমার্স ও উদ্যোক্তা
    • অপরাধ-আদালত
    • মুক্তবাক
    • ধর্মজীবন
    • ইংরেজি ভার্সন
    • বাংলা কনভার্টার
    Daily Dhaka Press
    Home » Blog » গাজায় ইসরায়েলি হামলায় নিহত আরো ৭২
    Lead

    গাজায় ইসরায়েলি হামলায় নিহত আরো ৭২

    ডিডিপি ডেস্কBy ডিডিপি ডেস্কJune 30, 2025No Comments2 Mins Read

    ফিলিস্তিনের গাজা উপত্যকার বিভিন্ন স্থানে ইসরায়েলি হামলায় রবিবার (২৯ জুন) অন্তত ৭২ জন নিহত হয়েছেন। গাজার চিকিৎসাসেবা–সংশ্লিষ্ট সূত্রগুলোর বরাতে এ খবর দিয়েছে আল-জাজিরা।

    সূত্রের তথ্য অনুযায়ী, রবিবার ইসরায়েলি হামলায় শুধু গাজা সিটি ও উপত্যকার উত্তরাঞ্চলে নিহত হয়েছেন অন্তত ৪৭ জন।

    গাজা সিটিতে অবস্থানরত আল-জাজিরার সাংবাদিক মোয়াথ আল-কাহলৌত স্থানীয় আল-আহলি হাসপাতালের পরিস্থিতিকে ‘বিপর্যয়কর’ হিসেবে বর্ণনা করেছেন।

    মোয়াথ আল-কাহলৌত জানান, জেইতুন ও সাবরা এলাকার পাশাপাশি আল-জাওয়িয়া বাজারে ইসরায়েলি হামলায় আহত বেশ কিছু বেসামরিক মানুষ এই হাসপাতালটিতে চিকিৎসা নিতে আসেন।

    আল-জাজিরার সাংবাদিক বলেন, সেখানে প্রচুর আহত মানুষের ভিড়। তাদের মধ্য শিশুরাও রয়েছে। তাদের সবার চিকিৎসার জন্য হাসপাতালটিতে পর্যাপ্ত শয্যা ও চিকিৎসা সরঞ্জাম নেই। অনেকে মাটিতে পড়ে থেকে কাতরাচ্ছেন। তীব্র সংকটের কারণে হাসপাতালটি সেবা দিতে গিয়ে রীতিমতো হিমশিম খাচ্ছে।

    রবিবার নিহত ব্যক্তিদের মধ্যে খাদ্যসহায়তা নিতে যাওয়া অন্তত পাঁচজন ফিলিস্তিনি রয়েছেন। চিকিৎসা-সংশ্লিষ্ট ব্যক্তিরা জানান, রাফার উত্তরাঞ্চলে গাজা হিউম্যানিটেরিয়ান ফাউন্ডেশন (জিএইচএফ) পরিচালিত একটি সহায়তাকেন্দ্রে ত্রাণ নেওয়ার জন্য জড়ো হওয়া ক্ষুধার্ত ফিলিস্তিনিদের ওপর হামলায় এই পাঁচজন নিহত হন।

    হামাস নিয়ন্ত্রিত গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে উপত্যকাটিতে ইসরায়েলি বাহিনীর নির্বিচার হামলায় ৫৬ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। তাদের মধ্যে বেশির ভাগই নারী ও শিশু।

    তবে গত শুক্রবার ইসরায়েলের সংবাদপত্র হারেৎজ এক গবেষণার বরাতে জানিয়েছে, গাজায় ইসরায়েলি আগ্রাসনে এ পর্যন্ত প্রায় এক লাখ ফিলিস্তিনি নিহত হয়েছেন। এটি উপত্যকার মোট জনসংখ্যার প্রায় চার শতাংশের সমান।

    Share. Facebook Twitter LinkedIn Email

    Related Posts

    বাংলাদেশের সুস্থতা ও সুস্থ দীর্ঘায়ু খাতের উন্নয়নে জেনেসেন গ্রুপ ও রিজুভা ওয়েলনেসের অংশীদারত্ব ঘোষণা

    November 25, 2026

    সাতটি জেলায় পুলিশ সুপার (এসপি) নিয়োগ, বদলি ১৪ কর্মকর্তা

    November 25, 2026

    জাপানের ফোর্থ ভ্যালির সঙ্গে মুন্সি এন্টারপ্রাইজের সমঝোতা স্মারক স্বাক্ষর

    November 25, 2026

    Comments are closed.

    Recent Posts
    • বাংলাদেশের সুস্থতা ও সুস্থ দীর্ঘায়ু খাতের উন্নয়নে জেনেসেন গ্রুপ ও রিজুভা ওয়েলনেসের অংশীদারত্ব ঘোষণা
    • সাতটি জেলায় পুলিশ সুপার (এসপি) নিয়োগ, বদলি ১৪ কর্মকর্তা
    • জাপানের ফোর্থ ভ্যালির সঙ্গে মুন্সি এন্টারপ্রাইজের সমঝোতা স্মারক স্বাক্ষর
    • ঢাকায় ইলুমিনা ইনোভেশন ডে অনুষ্ঠিত
    • শীত উষ্ণতায় সাতকাহন
    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় ➤
    হাসিনা মঞ্জিল (তিনতলা)
    ট-১১৯, বীর উত্তম এ কে খন্দকার সড়ক
    (গুলশান-বাড্ডা লিংক রোড)
    গুলশান-১, ঢাকা-১২১২।
    ফোন : 01711 938586, 01552 381515
    প্রকাশক :
    মোহাম্মদ বদরুজ্জামান তালুকদার
    সম্পাদক :
    খান মোহাম্মদ সালেক
    • ডেইলি ঢাকা প্রেস
    • যোগাযোগ
    • বিজ্ঞাপন
    • শর্তাবলি ও নীতিমালা
    • গোপনীয়তা নীতি
    © 2026 All Right Reserved Daily Dhaka Press. Designed & Developed by ebiz Digital

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Go to mobile version