Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Thursday, November 26
    Facebook X (Twitter) Instagram YouTube
    shawono
    Daily Dhaka Press
    shawono
    • Home
    • বাংলাদেশ
    • শিক্ষাঙ্গন
    • ক্রীড়াঙ্গন
    • আনন্দলোক
    • জীবনশৈলী
    • তথ্যপ্রযুক্তি
    • ইকোবিজ
    • বিশ্বজুড়ে
    • ই-কমার্স ও উদ্যোক্তা
    • অপরাধ-আদালত
    • মুক্তবাক
    • ধর্মজীবন
    • ইংরেজি ভার্সন
    • বাংলা কনভার্টার
    Daily Dhaka Press
    Home » Blog » ৫ লাখ বৈধ কর্মভিসা দিচ্ছে ইতালি
    Lead

    ৫ লাখ বৈধ কর্মভিসা দিচ্ছে ইতালি

    ডিডিপি ডেস্কBy ডিডিপি ডেস্কJuly 1, 2025No Comments2 Mins Read

    শ্রমিকসংকট ও জনসংখ্যা হ্রাসের বাস্তবতা মোকাবিলায় বৈধ অভিবাসনের পথ আরও উন্মুক্ত করছে ইতালি। আগামী তিন বছরে ইউরোপীয় ইউনিয়নের বাইরের দেশগুলোর নাগরিকদের জন্য প্রায় ৫ লাখ নতুন কর্মভিসা দেওয়ার ঘোষণা দিয়েছে দেশটির মেলোনি সরকার।

    সোমবার মন্ত্রিসভার এক বিবৃতিতে জানানো হয়, ২০২৬ থেকে ২০২৮ সালের মধ্যে ধাপে ধাপে মোট ৪ লাখ ৯৭ হাজার ৫৫০ জনকে কর্মভিসা দেওয়া হবে। শুধু ২০২৬ সালেই দেওয়া হবে ১ লাখ ৬৪ হাজার ৮৫০টি ভিসা।

    তবে আশ্চর্যজনকভাবে এই উদার অভিবাসন নীতি এসেছে কট্টর ডানপন্থী প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি-র হাত ধরেই, যিনি প্রায় তিন বছর আগে অভিবাসন হ্রাসের প্রতিশ্রুতি দিয়ে ক্ষমতায় এসেছিলেন। এটি তার সরকারের দ্বিতীয় দফার এমন পরিকল্পনা।

    এর আগে, ২০২৩ থেকে ২০২৫ সালের মধ্যে আরও ৪.৫ লাখ অভিবাসী পারমিট দেওয়ার ঘোষণা দিয়েছিল মেলোনি সরকার।

    যদিও তিনি অবৈধ অভিবাসনের বিরুদ্ধে কঠোর অবস্থান ধরে রেখেছেন—পুনর্বাসন প্রক্রিয়া দ্রুত করা, ভূমধ্যসাগরে উদ্ধারকারী সংস্থার কার্যক্রম সীমিত করাসহ নানা পদক্ষেপ নেওয়া হয়েছে—তবুও কানুনসম্মত অভিবাসনের দরজা উন্মুক্ত রাখতে তার সরকার দৃঢ়সংকল্পবদ্ধ, বলে জানিয়েছেন ইতালির স্বরাষ্ট্রমন্ত্রী মাত্তেও পিয়ান্তেদোসি।

    সরকারের বিবৃতিতে বলা হয়, এই কোটা নির্ধারণ করা হয়েছে শিল্প ও কৃষি খাতের চাহিদা, বাস্তব আবেদন যাচাই এবং কর্মসংস্থানের ক্ষেত্রগুলোর বাস্তবতা বিবেচনায় রেখে।

    স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, “বৈধ অভিবাসনের পথ উন্মুক্ত রাখতে সরকার দৃঢ়সংকল্প নিয়ে এগিয়ে যাবে, যা আমাদের অর্থনীতির গুরুত্বপূর্ণ খাতগুলোর জন্য সুফল বয়ে আনবে।”

    ইতালির জনসংখ্যা হ্রাসের চিত্র অত্যন্ত উদ্বেগজনক। দেশটিতে ২০২৪ সালে মৃত্যুর সংখ্যা নবজাতকের সংখ্যার চেয়ে ২ লাখ ৮১ হাজার বেশি। এতে করে মোট জনসংখ্যা কমে ৫ কোটি ৮৯ লাখ ৩০ হাজারে নেমেছে। এক দশকেরও বেশি সময় ধরে ইতালির জনসংখ্যা ধারাবাহিকভাবে কমছে, যার ফলে শ্রমবাজারে বিদেশি শ্রমিকের চাহিদা দিন দিন বাড়ছে।

    বিশেষজ্ঞরা বলছেন, যদি এই ধারা অব্যাহত থাকে, তাহলে ২০৫০ সালের মধ্যে ইতালিকে অন্তত ১ কোটি নতুন অভিবাসী গ্রহণ করতে হবে শুধু বর্তমান জনসংখ্যা ধরে রাখতে। এই তথ্য উঠে এসেছে ‘ওসেরভাতোরিও কন্তি পাব্বলিচি’ নামের একটি গবেষণা প্রতিষ্ঠানের প্রতিবেদনে।

    ইতালির অন্যতম কৃষি সংগঠন কোলদিরেত্তি সরকারের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে। সংগঠনটি বলছে, “এটি মাঠে শ্রমিকসংকট দূর করে খাদ্য উৎপাদন ও সরবরাহে ইতিবাচক ভূমিকা রাখবে।”

    Share. Facebook Twitter LinkedIn Email

    Related Posts

    সাতটি জেলায় পুলিশ সুপার (এসপি) নিয়োগ, বদলি ১৪ কর্মকর্তা

    November 25, 2026

    দেশের সব পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা না নেওয়ার নির্দেশ হাইকোর্টের

    November 18, 2026

    হাম উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

    November 16, 2026

    Comments are closed.

    Recent Posts
    • বাংলাদেশের সুস্থতা ও সুস্থ দীর্ঘায়ু খাতের উন্নয়নে জেনেসেন গ্রুপ ও রিজুভা ওয়েলনেসের অংশীদারত্ব ঘোষণা
    • সাতটি জেলায় পুলিশ সুপার (এসপি) নিয়োগ, বদলি ১৪ কর্মকর্তা
    • জাপানের ফোর্থ ভ্যালির সঙ্গে মুন্সি এন্টারপ্রাইজের সমঝোতা স্মারক স্বাক্ষর
    • ঢাকায় ইলুমিনা ইনোভেশন ডে অনুষ্ঠিত
    • শীত উষ্ণতায় সাতকাহন
    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় ➤
    হাসিনা মঞ্জিল (তিনতলা)
    ট-১১৯, বীর উত্তম এ কে খন্দকার সড়ক
    (গুলশান-বাড্ডা লিংক রোড)
    গুলশান-১, ঢাকা-১২১২।
    ফোন : 01711 938586, 01552 381515
    প্রকাশক :
    মোহাম্মদ বদরুজ্জামান তালুকদার
    সম্পাদক :
    খান মোহাম্মদ সালেক
    • ডেইলি ঢাকা প্রেস
    • যোগাযোগ
    • বিজ্ঞাপন
    • শর্তাবলি ও নীতিমালা
    • গোপনীয়তা নীতি
    © 2026 All Right Reserved Daily Dhaka Press. Designed & Developed by ebiz Digital

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Go to mobile version