Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Wednesday, November 25
    Facebook X (Twitter) Instagram YouTube
    shawono
    Daily Dhaka Press
    shawono
    • Home
    • বাংলাদেশ
    • শিক্ষাঙ্গন
    • ক্রীড়াঙ্গন
    • আনন্দলোক
    • জীবনশৈলী
    • তথ্যপ্রযুক্তি
    • ইকোবিজ
    • বিশ্বজুড়ে
    • ই-কমার্স ও উদ্যোক্তা
    • অপরাধ-আদালত
    • মুক্তবাক
    • ধর্মজীবন
    • ইংরেজি ভার্সন
    • বাংলা কনভার্টার
    Daily Dhaka Press
    Home » Blog » শিশুকে জিম্মি করে মাকে সংঘবদ্ধ ধর্ষণ, গ্রেপ্তার ৪
    Lead

    শিশুকে জিম্মি করে মাকে সংঘবদ্ধ ধর্ষণ, গ্রেপ্তার ৪

    ডিডিপি ডেস্কBy ডিডিপি ডেস্কJuly 6, 2025No Comments2 Mins Read

    পঞ্চগড়ে দেড় বছরের শিশুর গলায় ছুরি ধরে মাকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে। শুক্রবার (৪ জুলাই) রাতের ওই ঘটনায় এখন পর্যন্ত চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

    পঞ্চগড় সদর থানার ওসি আব্দুল্লাহ হিল জামান বলেন, ওই নারীকে তার শিশুসন্তানসহ সড়কের পাশের ঝোপ থেকে অচেতন অবস্থায় উদ্ধার করা হয়। বর্তমানে ওই নারী হাসপাতালে চিকিৎসাধীন।

    এ ঘটনায় ভিকটিম চারজনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত আরো কয়েকজনের বিরুদ্ধে থানায় মামলা করেছেন। গ্রেপ্তাররা হলেন— জনি ইসলাম (২৭), বিপ্লব হোসেন (২৫), মোকসেদুল ইসলাম (৩২) ও সাদেকুল ইসলাম (৩২)।

    হাসপাতালে সাংবাদিকদের ওই নারী বলেন, কয়েক মাস আগে আমার স্বামী ছেড়ে যাওয়ার পর বাবার বাড়ি থেকে কয়েক কিলোমিটার দূরে কাজের সন্ধানে একটি ভাড়া বাড়িতে উঠি। শুক্রবার (৪ জুলাই) রাতে আমার ছেলেটা অসুস্থ হয়ে পড়ায় ওকে নিয়ে ইজিবাইকে করে বাবার বাড়ির দিকে যাচ্ছিলাম। পথে আরেকটা ইজিবাইক আমাদের পেছন পেছন আসতে দেখি।

    রাত ১১টার দিকে পঞ্চগড়-জগদল সড়কের তিনমাইল এলাকায় পৌঁছালে পেছনে থাকা ইজিবাইক চালক তাদের থামিয়ে নামতে বলেন।

    ভুক্তভোগী নারী বলেন, পেছনে যে গাড়িটা আমাদের ফলো করছিল, তার চালক পরিচিত ছিল। সে গাড়ি থেকে নামতে বলে। নামার সঙ্গে সঙ্গেই গাড়িতে থাকা কয়েকজন আমার সন্তানসহ কাছের একটি চা-বাগানে নিয়ে নিয়ে যায়। সেখানে ধর্ষণ করা হয়।

    এরই মধ্যে দুই চালক ইজিবাইক নিয়ে সেখান থেকে চলে যায়। ওই নারী বলেন, সাহায্যের জন্য চিৎকার করার চেষ্টা করলে ওরা আমার বাচ্চার গলায় ছুরি ধরে আমাকে চুপ থাকতে বাধ্য করে। ধর্ষণের ঘটনায় ছয়জনের মধ্যে তিনি চারজনকে চিনতে পেরেছেন বলে জানান।

    পঞ্চগড় থানার ওসি আব্দুল্লা হিল জামান জানান, রাত সাড়ে ১২টার দিকে সড়কের পাশে শিশুর কান্নার আওয়াজ শুনে সেখানে গিয়ে শিশুটিকে ও অচেতন অবস্থায় ওই নারীকে দেখতে পেয়ে জরুরি সেবা নম্বর ৯৯৯ এ ফোন দেয় স্থানীয়রা।

    হাসপাতালের এক চিকিৎসক বলেন, রাত প্রায় দেড়টার দিকে ওই নারীকে অচেতন অবস্থায় হাসপাতালে আনে পুলিশ। তার শরীরে শারীরিক নির্যাতনের আলামত পাওয়া গেছে। ফরেনসিক পরীক্ষার জন্য নমুনা সংগ্রহ করা হয়েছে।

    Share. Facebook Twitter LinkedIn Email

    Related Posts

    ঢাকায় ইলুমিনা ইনোভেশন ডে অনুষ্ঠিত

    November 24, 2026

    দেশের সব পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা না নেওয়ার নির্দেশ হাইকোর্টের

    November 18, 2026

    হাম উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

    November 16, 2026

    Comments are closed.

    Recent Posts
    • ঢাকায় ইলুমিনা ইনোভেশন ডে অনুষ্ঠিত
    • শীত উষ্ণতায় সাতকাহন
    • সিন্ডিকেট ভেঙে ফের খুলছে বিদেশের শ্রমবাজার, প্রায় বিনা খরচে মালয়েশিয়া যাবে ১০ হাজার কর্মী
    • পাঁচ লাখ শিশুকে স্বাস্থ্যবিধি শেখানোর উদ্যোগ ও অ্যানিমেটেড সিরিজ চালু হারপিকের
    • দেশের সব পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা না নেওয়ার নির্দেশ হাইকোর্টের
    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় ➤
    হাসিনা মঞ্জিল (তিনতলা)
    ট-১১৯, বীর উত্তম এ কে খন্দকার সড়ক
    (গুলশান-বাড্ডা লিংক রোড)
    গুলশান-১, ঢাকা-১২১২।
    ফোন : 01711 938586, 01552 381515
    প্রকাশক :
    মোহাম্মদ বদরুজ্জামান তালুকদার
    সম্পাদক :
    খান মোহাম্মদ সালেক
    • ডেইলি ঢাকা প্রেস
    • যোগাযোগ
    • বিজ্ঞাপন
    • শর্তাবলি ও নীতিমালা
    • গোপনীয়তা নীতি
    © 2026 All Right Reserved Daily Dhaka Press. Designed & Developed by ebiz Digital

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Go to mobile version