Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Wednesday, November 25
    Facebook X (Twitter) Instagram YouTube
    shawono
    Daily Dhaka Press
    shawono
    • Home
    • বাংলাদেশ
    • শিক্ষাঙ্গন
    • ক্রীড়াঙ্গন
    • আনন্দলোক
    • জীবনশৈলী
    • তথ্যপ্রযুক্তি
    • ইকোবিজ
    • বিশ্বজুড়ে
    • ই-কমার্স ও উদ্যোক্তা
    • অপরাধ-আদালত
    • মুক্তবাক
    • ধর্মজীবন
    • ইংরেজি ভার্সন
    • বাংলা কনভার্টার
    Daily Dhaka Press
    Home » Blog » এবার ‘প্রতিদ্বন্দ্বী’ হয়ে আসছেন রাজ-মন্দিরা
    Lead

    এবার ‘প্রতিদ্বন্দ্বী’ হয়ে আসছেন রাজ-মন্দিরা

    আনন্দলোক প্রতিবেদক, ঢাকাBy আনন্দলোক প্রতিবেদক, ঢাকাJuly 12, 2025No Comments1 Min Read

    গিয়াস উদ্দিন সেলিমের ‘কাজলরেখা’য় একসঙ্গে অভিনয় করেছিলেন শরিফুল রাজ ও মন্দিরা চক্রবর্তী। ছবিটির মাধ্যমে বড় পর্দায় অভিষেক হয় মন্দিরার। কোরবানির ঈদে রাজ ও মন্দিরা দুজনেই হাজির হয়েছেন পর্দায়, তবে ভিন্ন দুই ছবিতে।

    রাজকে দেখা গেছে সঞ্জয় সমদ্দারের ‘ইনসাফ’-এর মুখ্য চরিত্রে। আর মন্দিরা হাজির হন মিঠু খানের ‘নীল চক্র’তে। নতুন খবর, আবারো একসঙ্গে অভিনয় করতে চলেছেন রাজ-মন্দিরা। এবারের ছবি ‘প্রতিদ্বন্দ্বী’।

    ছবিটি নির্মাণ করছেন মিঠু খান। তিনি জানিয়েছেন, প্রযোজকের সঙ্গে ছবিটি নিয়ে কথাবার্তা হয়েছে। এখন তিনি চিত্রনাট্য গুছিয়ে নিচ্ছেন। ছবির গল্পটা মফস্বল শহরের প্রেম নিয়ে।

    সবকিছু ঠিক থাকলে এ বছরের শেষ দিকে সুনামগঞ্জ ও ঢাকায় হবে চিত্রায়ন। ছবিতে ফজলুর রহমান বাবু, প্রিয়ন্তী উর্বীকেও দেখা যেতে পারে। মুক্তির জন্য আপাতত আগামী বছরের ঈদুল আজহাকে মাথায় রাখছেন নির্মাতারা।

    এদিকে পরিষ্কার না করে তৃতীয় ছবির কথা আগেই জানিয়েছেন মন্দিরা। বলেছেন, ‘প্রথম দুই ছবির চেয়ে তৃতীয় ছবিটা আরো ভালো কিছু হতে যাচ্ছে। আমি বরাবরই গল্পকে প্রাধান্য দিতে পছন্দ করি। আমার মনে হয়, দিনশেষে গল্পটাই ম্যাটার করে। একটা মানুষ এত টাকা দিয়ে ছবি দেখতে যাবে, দুই ঘণ্টা সময় ব্যয় করবে, মানসম্মত জিনিস যদি না দেখে, তাহলে ওরকম কাজ না করাই ভালো।’

    মন্দিরার প্রথম দুই ছবি ‘কাজলরেখা’ ও ‘নীল চক্র’ সেভাবে দর্শকপ্রিয়তা পায়নি। তৃতীয় ছবি দিয়ে সাফল্যের সিঁড়িতে পা রাখতে পারেন কি না, সেটা সময়ই বলে দেবে।

    Share. Facebook Twitter LinkedIn Email

    Related Posts

    দেশের সব পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা না নেওয়ার নির্দেশ হাইকোর্টের

    November 18, 2026

    হাম উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

    November 16, 2026

    রামিসা ধর্ষণ হত্যা মামলা : সোহেল দম্পতির ডেথ রেফারেন্স ও আপিলের রায় মঙ্গলবার

    November 16, 2026

    Comments are closed.

    Recent Posts
    • ঢাকায় ইলুমিনা ইনোভেশন ডে অনুষ্ঠিত
    • শীত উষ্ণতায় সাতকাহন
    • সিন্ডিকেট ভেঙে ফের খুলছে বিদেশের শ্রমবাজার, প্রায় বিনা খরচে মালয়েশিয়া যাবে ১০ হাজার কর্মী
    • পাঁচ লাখ শিশুকে স্বাস্থ্যবিধি শেখানোর উদ্যোগ ও অ্যানিমেটেড সিরিজ চালু হারপিকের
    • দেশের সব পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা না নেওয়ার নির্দেশ হাইকোর্টের
    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় ➤
    হাসিনা মঞ্জিল (তিনতলা)
    ট-১১৯, বীর উত্তম এ কে খন্দকার সড়ক
    (গুলশান-বাড্ডা লিংক রোড)
    গুলশান-১, ঢাকা-১২১২।
    ফোন : 01711 938586, 01552 381515
    প্রকাশক :
    মোহাম্মদ বদরুজ্জামান তালুকদার
    সম্পাদক :
    খান মোহাম্মদ সালেক
    • ডেইলি ঢাকা প্রেস
    • যোগাযোগ
    • বিজ্ঞাপন
    • শর্তাবলি ও নীতিমালা
    • গোপনীয়তা নীতি
    © 2026 All Right Reserved Daily Dhaka Press. Designed & Developed by ebiz Digital

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Go to mobile version