Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Wednesday, November 25
    Facebook X (Twitter) Instagram YouTube
    shawono
    Daily Dhaka Press
    shawono
    • Home
    • বাংলাদেশ
    • শিক্ষাঙ্গন
    • ক্রীড়াঙ্গন
    • আনন্দলোক
    • জীবনশৈলী
    • তথ্যপ্রযুক্তি
    • ইকোবিজ
    • বিশ্বজুড়ে
    • ই-কমার্স ও উদ্যোক্তা
    • অপরাধ-আদালত
    • মুক্তবাক
    • ধর্মজীবন
    • ইংরেজি ভার্সন
    • বাংলা কনভার্টার
    Daily Dhaka Press
    Home » Blog » ডিএনসিসির মাঠ ও পার্ক দখলমুক্ত করে ব্যবহারের দাবি
    Lead

    ডিএনসিসির মাঠ ও পার্ক দখলমুক্ত করে ব্যবহারের দাবি

    DDP DigitalBy DDP DigitalAugust 20, 2025No Comments2 Mins Read

    ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) মাঠ ও পার্ক ক্লাব দখলমুক্ত করে বিনামূল্যে ব্যবহার নিশ্চিতে দাবি জানিয়েছেন পার্ক জলাধার দখলমুক্ত আন্দোলন।

    ‘মাঠ, পার্ক, জলাধার দখলমুক্ত আন্দোলন’র ব্যানারে একটি প্রতিনিধিদল ডিএনসিসি প্রশাসক মোহাম্মদ এজাজের সঙ্গে সাক্ষাৎ করে এ দাবি জানান। ডিএনসিসির সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এ সাক্ষাতে প্রশাসক পরিবেশবাদীদের সঙ্গে সমর্থন জানান এবং মাঠ, পার্ককে ক্লাবের দখলমুক্ত করার বিষয়ে পদক্ষেপ নেয়ার কথা জানান। একইসঙ্গে ডিএনসিসি এলাকায় নতুন আরও মাঠ, পার্ক তৈরি করার পরিকল্পনার কথা জানান।

    সাক্ষাতের সময় ‘মাঠ, পাকর্, জলাধার দখলমুক্ত আন্দোলন’র প্রতিনিধির মধ্যে উপস্থিত ছিলেন, পল্লীমা সংসদের প্রতিষ্ঠাতা মু. হাফিজুর রহমান ময়না, সংবিধান সংস্কার কমিশনের সদস্য ফিরোজ আহমেদ, পাবলিক হেলথ লইয়ার্স নেটওয়ার্ক আইনজীবীর সদস্য-সচিব ব্যারিস্টার নিশাত মাহমুদ, তেঁতুলতলা মাঠ বাঁচাও আন্দোলন’র প্রধান সমন্বয়ক সৈয়দা রতনা, সেভ ধানমন্ডি প্লেগ্রাউন্ডসের সংগঠক সৈয়দ ইসতিয়াক আহমেদ, জনস্বাস্থ্য ও নীতি বিশ্লেষক এডভোকেট সৈয়দ মাহবুবুল আলম ও মাঠ, পার্ক জলাধার দখলমুক্ত আন্দোলনের সদস্য ইব্রাহীম খলিল।

    সংগঠনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ এ কথা বলা হয়েছে।

    বিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাকার মাঠগুলো বিভিন্ন ক্লাব দখল করে নিয়ে ব্যবসা করছে। শহরের মাঠ, পার্ক ক্লাবগুলোর দখল হতে মুক্ত করে, নাগরিকদের বিনামূল্যে ব্যবহারের জন্য উন্মুক্ত করে দিতে হবে। মাঠ রক্ষণাবেক্ষণ, বিদ্যুৎ ও পানির বিল সিটি কর্পোরেশনের নিজস্ব তহবিল থেকে প্রদান করতে হবে।

    কোনো অবস্থাতেই এগুলো আদায়ের নামে মাঠ বা উদ্যান ভাড়া দেয়া যাবে না। প্রতিনিধিদলের সদস্যরা বলেন, ধানমন্ডি, মোহম্মদপুর, উত্তরা, গুলশান বনানীসহ বিভিন্ন এলাকায় খেলার মাঠগুলো বিভিন্ন ক্লাব দখল করে নিচ্ছে এবং বাণিজ্যিকভাবে ভাড়া দিচ্ছে। এসব ক্লাব দুর্নীতি ও অপরাধ করছে।

    একইসঙ্গে প্রতিনিধিদল বিগত দিনে শহীদ তাজ উদ্দিন স্মৃতি পার্ক ও মাঠ গুলশান ইয়ুথ ক্লাবকে অপারেটর হিসেবে নিয়োগের মাধ্যমে বেআইনি কাজকে

    বৈধতা দেয়ার বিষয়টি তুলে ধরেন। এ সংক্রান্ত রিট মামলায় সিটি কর্পোরেশনকে এই মাঠের ইজারা বাতিল করা হয় এবং পরবর্তী কোন মাঠ, পার্ক ইজারা বা এলটমেন্ট না দিতে নির্দেশনা প্রদান করা হয়। অপর এক মামলায় গুলশানের পার্কের সব অবৈধ স্থাপনা অপসারণের নির্দেশনা প্রদান করা হয়।

    মাঠ, পার্ক আইনে মাঠ ভাড়া ইজারা বা অন্য কোন উপায়ে হস্তান্তর নিষিদ্ধ করা হয়। কিন্তু বিগত সময়ে আদালত ও আইনের তোয়াক্কা না করে মাঠ গুলশান ইয়ুথ ক্লাবকে বরাদ্দ দেয়। গুলশান ইয়ুথ ক্লাব জনগণের মাঠ ও পার্কটি ভাড়া দিয়ে কোটি কোটি টাকার বাণিজ্য করছে। যা এখনো চলমান আছে।

    জনস্বার্থে এ সংগঠন সোচ্চার রয়েছে বলে বিজ্ঞপ্তি বলা হয়।

    Share. Facebook Twitter LinkedIn Email

    Related Posts

    সাতটি জেলায় পুলিশ সুপার (এসপি) নিয়োগ, বদলি ১৪ কর্মকর্তা

    November 25, 2026

    জাপানের ফোর্থ ভ্যালির সঙ্গে মুন্সি এন্টারপ্রাইজের সমঝোতা স্মারক স্বাক্ষর

    November 25, 2026

    ঢাকায় ইলুমিনা ইনোভেশন ডে অনুষ্ঠিত

    November 24, 2026

    Comments are closed.

    Recent Posts
    • সাতটি জেলায় পুলিশ সুপার (এসপি) নিয়োগ, বদলি ১৪ কর্মকর্তা
    • জাপানের ফোর্থ ভ্যালির সঙ্গে মুন্সি এন্টারপ্রাইজের সমঝোতা স্মারক স্বাক্ষর
    • ঢাকায় ইলুমিনা ইনোভেশন ডে অনুষ্ঠিত
    • শীত উষ্ণতায় সাতকাহন
    • সিন্ডিকেট ভেঙে ফের খুলছে বিদেশের শ্রমবাজার, প্রায় বিনা খরচে মালয়েশিয়া যাবে ১০ হাজার কর্মী
    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় ➤
    হাসিনা মঞ্জিল (তিনতলা)
    ট-১১৯, বীর উত্তম এ কে খন্দকার সড়ক
    (গুলশান-বাড্ডা লিংক রোড)
    গুলশান-১, ঢাকা-১২১২।
    ফোন : 01711 938586, 01552 381515
    প্রকাশক :
    মোহাম্মদ বদরুজ্জামান তালুকদার
    সম্পাদক :
    খান মোহাম্মদ সালেক
    • ডেইলি ঢাকা প্রেস
    • যোগাযোগ
    • বিজ্ঞাপন
    • শর্তাবলি ও নীতিমালা
    • গোপনীয়তা নীতি
    © 2026 All Right Reserved Daily Dhaka Press. Designed & Developed by ebiz Digital

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Go to mobile version