Close Menu
    Facebook X (Twitter) Instagram
    রবিবার, মে ৩
    Facebook X (Twitter) Instagram YouTube
    shawono
    Daily Dhaka Press
    shawono
    • Home
    • বাংলাদেশ
    • ক্রীড়াঙ্গন
    • আনন্দলোক
    • জীবনশৈলী
    • তথ্যপ্রযুক্তি
    • ইকোবিজ
    • বিশ্বজুড়ে
    • ই-কমার্স ও উদ্যোক্তা
    • অপরাধ-আদালত
    • মুক্তবাক
    • ধর্মজীবন
    • ইংরেজি ভার্সন
    • বাংলা কনভার্টার
    Daily Dhaka Press
    Home » Blog » ১৩৭ কোটি টাকার শুল্ক-কর ফাঁকির চেষ্টা, ২৬ টন সিগারেট পেপার জব্দ
    Ticker

    ১৩৭ কোটি টাকার শুল্ক-কর ফাঁকির চেষ্টা, ২৬ টন সিগারেট পেপার জব্দ

    DDP DigitalBy DDP Digitalআগস্ট ২২, ২০২৫No Comments2 Mins Read

    চট্টগ্রাম বন্দরে ধরা পড়লো আমদানি জালিয়াতির নতুন কৌশল। সম্প্রতি পেপার রিবন ও স্ট্র পেপারের ঘোষণার আড়ালে অখ্যাত দুই প্রতিষ্ঠান এনেছে ২৬ টন সিগারেট পেপার। অবৈধ এই আমদানির মাধ্যমে ১৩৭ কোটি টাকার শুল্ক-কর ফাঁকির চেষ্টা করেছে প্রতিষ্ঠান দু’টি।

    বৈধ প্রক্রিয়ায় এই কাঁচামালের মাধ্যমে উৎপাদিত পণ্য বাজারে আসলে সেখান থেকে অন্তত ৪ হাজার কোটি টাকার ভ্যাট আদায় সম্ভব হতো বলে মনে করেছেন ভ্যাট কর্মকর্তারা। প্রতিবছর বিভিন্ন পণ্য ও নামসর্বস্ব-অচেনা প্রতিষ্ঠানের আড়ালে বড় অঙ্কের শুল্ক-কর ফাঁকি দেওয়া হচ্ছে। প্রভাবশালী চক্র এর সঙ্গে জড়িত বলে ধারণা করা হচ্ছে।

    চট্টগ্রাম কাস্টমস হাউজ সূত্রে জানা গেছে, ঢাকাভিত্তিক আরএম এন্টারপ্রাইজ গত জুলাই মাসের মাঝামাঝি স্ট্র পেপারের ঘোষণা দিয়ে হংকং থেকে চট্টগ্রাম বন্দরে ১৬ টনের একটি চালান নিয়ে আসে।

    জুলাই মাসের শেষ দিকে স্মার্ট মুভ নামের আরেকটি প্রতিষ্ঠান রিবন পেপারের ঘোষণা দিয়ে নিয়ে আসে প্রায় ১০ টনের একটি চালান। এ দুই চালান নিয়ে সন্দেহ হলে পণ্যের নমুনা বুয়েট, ঢাকা বিশ্ববিদ্যালয় ও খুলনা প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা করা হয়। তাতে নিশ্চিত হওয়া যায় যে, পণ্যগুলো আসলে সিগারেট পেপার।

     কাস্টমস কর্মকর্তারা জানান, পণ্য পরীক্ষায় মিথ্যা ঘোষণার বিষয়টি উদঘাটিত হওয়ার পরও আমদানিকারকেরা জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) শীর্ষ পর্যায়ে যোগাযোগ করে চালানগুলো ছাড়িয়ে নেওয়ার চেষ্টা করে। চালান দু’টি ছেড়ে দিলে সরকারের বড় অঙ্কের রাজস্ব ক্ষতি হতো। আরএম এন্টারপ্রাইজের ১৬ টনের চালান থেকে আমদানি শুল্ক আসে প্রায় ১ কোটি টাকা। এগুলো দিয়ে সিগারেট উৎপাদন হলে ভ্যাট হারাতে হতো ৮৫ কোটি টাকা। অন্যদিকে স্মার্ট মুভের চালান থেকে শুল্ক আসে প্রায় ৭০ লাখ টাকা। আর সিগারেট তৈরি হলে ভ্যাটের পরিমাণ দাঁড়াতো ৫০ কোটি টাকা।

    এদিকে, চালানের বিপরীতে আরএম এন্টারপ্রাইজ ও স্মার্ট মুভ তাদের অফিসের যে ঠিকানা দিয়েছিল, কাস্টমসের পরিদর্শনে সেই ঠিকানার অস্তিত্ব পাওয়া যায়নি।

    এনবিআরের নথিপত্র অনুসারে, আর এম এন্টারপ্রাইজ এর আগে আটটি চালানে ৪৮৯ টন সিগারেটের কাঁচামাল এনেছে, যার মূল্য ছিল ২৭ কোটি ৯ লাখ টাকা।

    সংশ্লিষ্ট কর্মকর্তারা বলছেন, জব্দ হওয়া এসব পণ্য ঘোষিত নামের আওতায় ছাড়া সম্ভব নয়। পণ্যগুলো ছাড় করা হলে সিগারেট পেপারের প্রযোজ্য শুল্ক এবং ভুয়া ঘোষণার জন্য জরিমানা পরিশোধ করতে হবে। সংশ্লিষ্ট ভ্যাট অফিসকে প্রতিষ্ঠানগুলোর আগের আমদানি ও বিক্রির হিসাব যাচাই করার জন্য অনুরোধ করা হবে, যাতে সরকারের পাওনা নিশ্চিত করা যায়।

    Share. Facebook Twitter LinkedIn Email

    Related Posts

    “মেলোডিস অব মেমোরি লেন” ৯৮-০০ ব্যাচের মিলনমেলা ও কনসার্ট অনুষ্ঠিত

    মে ২, ২০২৬

    ভোজ্যতেলের মূল্যবৃদ্ধি

    এপ্রিল ২৯, ২০২৬

    চলছে পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের দ্বিতীয় ও শেষ দফার ভোটগ্রহণ

    এপ্রিল ২৯, ২০২৬

    Comments are closed.

    আজকের দিন-তারিখ
    • রবিবার (সকাল ১১:১১)
    • ৩রা মে, ২০২৬ খ্রিস্টাব্দ
    • ১৬ই জিলকদ, ১৪৪৭ হিজরি
    • ২০শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ (গ্রীষ্মকাল)
    আর্কাইভ
    সোম মঙ্গল বু বৃহ শুক্র শনি রবি
     ১২৩
    ৪৫৭৮৯১০
    ১১১১৩৪১৫১৬১
    ৮১৯২০২১২২২৩২৪
    ২৫২৬২৭২৯৩০৩১
    Recent Posts
    • “মেলোডিস অব মেমোরি লেন” ৯৮-০০ ব্যাচের মিলনমেলা ও কনসার্ট অনুষ্ঠিত
    • ভোজ্যতেলের মূল্যবৃদ্ধি
    • চলছে পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের দ্বিতীয় ও শেষ দফার ভোটগ্রহণ
    • মুক্তিযোদ্ধা পরিবারের লোক কেউ জামায়াত করতে পারে না-ফজলুর রহমানের বক্তব্যে তোলপাড় সংসদ
    • প্রতিটি অঞ্চলের সাংবাদিক আমাদের দূত-মারুফ কামাল খান
    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় ➤
    হাসিনা মঞ্জিল (তিনতলা)
    ট-১১৯, বীর উত্তম এ কে খন্দকার সড়ক
    (গুলশান-বাড্ডা লিংক রোড)
    গুলশান-১, ঢাকা-১২১২।
    ফোন : 01711 938586, 01552 381515
    প্রকাশক :
    মোহাম্মদ বদরুজ্জামান তালুকদার
    সম্পাদক :
    খান মোহাম্মদ সালেক
    সোম মঙ্গল বু বৃহ শুক্র শনি রবি
     ১২৩
    ৪৫৭৮৯১০
    ১১১১৩৪১৫১৬১
    ৮১৯২০২১২২২৩২৪
    ২৫২৬২৭২৯৩০৩১
    • ডেইলি ঢাকা প্রেস
    • যোগাযোগ
    • বিজ্ঞাপন
    • শর্তাবলি ও নীতিমালা
    • গোপনীয়তা নীতি
    © ২০২৬ All Right Reserved Daily Dhaka Press. Designed & Developed by ebiz Digital

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Go to mobile version