Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Tuesday, November 24
    Facebook X (Twitter) Instagram YouTube
    shawono
    Daily Dhaka Press
    shawono
    • Home
    • বাংলাদেশ
    • শিক্ষাঙ্গন
    • ক্রীড়াঙ্গন
    • আনন্দলোক
    • জীবনশৈলী
    • তথ্যপ্রযুক্তি
    • ইকোবিজ
    • বিশ্বজুড়ে
    • ই-কমার্স ও উদ্যোক্তা
    • অপরাধ-আদালত
    • মুক্তবাক
    • ধর্মজীবন
    • ইংরেজি ভার্সন
    • বাংলা কনভার্টার
    Daily Dhaka Press
    Home » Blog » জাকসু নির্বাচনে সর্বকনিষ্ঠ ভিপি প্রার্থী ৫২ ব্যাচের শিক্ষার্থী মো: রাব্বি হোসেন
    শিক্ষাঙ্গন

    জাকসু নির্বাচনে সর্বকনিষ্ঠ ভিপি প্রার্থী ৫২ ব্যাচের শিক্ষার্থী মো: রাব্বি হোসেন

    DDP DigitalBy DDP DigitalAugust 24, 2025No Comments2 Mins Read

    জাবি প্রতিনিধি: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) নির্বাচনে সর্বকনিষ্ঠ ভিপি প্রার্থী হিসেবে মনোনয়ন পত্র জমা দিয়েছেন মো. রাব্বি হোসেন। রাব্বি হোসেন বর্তমানে বিশ্ববিদ্যালয়ের সরকার ও রাজনীতি বিভাগের ৫২তম ব্যাচের শিক্ষার্থী। তার জন্ম এবং শিক্ষাজীবন নরসিংদী জেলার রায়পুরা থানায়। তিনি ২০২২-২৩ শিক্ষাবর্ষে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন। তিনি নরসিংদী জেলার আব্দুল্লাহপুর উচ্চ বিদ্যালয় থেকে মাধ্যমিক এবং নরসিংদী সরকারি কলেজ থেকে উচ্চ মাধ্যমিক শিক্ষা শেষ করার পর, তিনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষার জন্য ভর্তি হন।বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার পাশাপাশি, রাব্বি হোসেন বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক সংগঠনের সাথে যুক্ত আছেন।

    তিনি বলেন, দেখুন,আমরা সবাই জানি যে দীর্ঘ ৩৩ বছর পর জাহাঙ্গীরনগরে জাকসু নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। এই নির্বাচনে সাধারণ শিক্ষার্থীদের পক্ষ থেকে আমি ভিপি পদে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছি। আমি বিশ্ববিদ্যালয়ের একদমই সাধারণ শিক্ষার্থীদের মধ্যে একজন,আমার কোনো রাজনৈতিক সংশ্লিষ্টতা নেই,আমি বৃহৎ কোনো সংগঠনের কোনো ব্যক্তি নই,আমার কোনো একশোটা হুন্ডার বহর নেই অথবা সাথে এক হাজার জনের বিশাল মিছিল নেই। আমি নিতান্তই গ্ৰাম থেকে উঠে আসা নিম্নবিত্ত পরিবারের একজন শিক্ষার্থী। আসলে আমি এইটা প্রমাণ করতে চাই সাধারণ শিক্ষার্থীরা এখন তাদের অধিকার আদায়ের বিষয়ে সচেতন। নিজেদের দাবি আদায়ে একজন সাধারণ শিক্ষার্থীও সামনের কাতারে এগিয়ে আসতে পারে আমি সেটাই প্রমাণ করতে এসেছি। জাকসু নির্বাচনের সাথে অনেক কালো অধ্যায় ও অনাকাঙ্ক্ষিত ঘটনা জড়িয়ে আছে, যেগুলো জাকসু নির্বাচন নিয়ে সাধারণ শিক্ষার্থীদের মধ্যে ভীতির সঞ্চার করেছে,আমি সেই ভীতিটাকে দূর করে দিতে এসেছি। আমি দেখাতে এসেছি আমার মতো একজন সাধারণ শিক্ষার্থী যদি ভিপি ক্যান্ডিডেট হতে পারে,তাহলে বাকিরা কেনো জাকসু নিয়ে বিমুখ থাকবে? ভীত থাকবে? সবাইকে সাথে নিয়ে উৎসবমুখর পরিবেশে একটা অংশগ্ৰহনমূলক নির্বাচন করাই আমার উদ্দেশ্য।

    Share. Facebook Twitter LinkedIn Email

    Related Posts

    বিগত ২২ বছরের মধ্যে এইচএসসি তে সর্বনিম্ন পাশের হার

    October 31, 2026

    ইবির শাহ আজিজ হলের নতুন প্রভোস্ট ড. সামাদ

    October 7, 2026

    জাবিতে গাইবান্ধা জেলা ছাত্রকল্যাণ সমিতির নবীনবরণ ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা

    September 5, 2026

    Comments are closed.

    Recent Posts
    • শীত উষ্ণতায় সাতকাহন
    • সিন্ডিকেট ভেঙে ফের খুলছে বিদেশের শ্রমবাজার, প্রায় বিনা খরচে মালয়েশিয়া যাবে ১০ হাজার কর্মী
    • পাঁচ লাখ শিশুকে স্বাস্থ্যবিধি শেখানোর উদ্যোগ ও অ্যানিমেটেড সিরিজ চালু হারপিকের
    • দেশের সব পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা না নেওয়ার নির্দেশ হাইকোর্টের
    • হাম উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু
    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় ➤
    হাসিনা মঞ্জিল (তিনতলা)
    ট-১১৯, বীর উত্তম এ কে খন্দকার সড়ক
    (গুলশান-বাড্ডা লিংক রোড)
    গুলশান-১, ঢাকা-১২১২।
    ফোন : 01711 938586, 01552 381515
    প্রকাশক :
    মোহাম্মদ বদরুজ্জামান তালুকদার
    সম্পাদক :
    খান মোহাম্মদ সালেক
    • ডেইলি ঢাকা প্রেস
    • যোগাযোগ
    • বিজ্ঞাপন
    • শর্তাবলি ও নীতিমালা
    • গোপনীয়তা নীতি
    © 2026 All Right Reserved Daily Dhaka Press. Designed & Developed by ebiz Digital

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Go to mobile version