Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Tuesday, November 24
    Facebook X (Twitter) Instagram YouTube
    shawono
    Daily Dhaka Press
    shawono
    • Home
    • বাংলাদেশ
    • শিক্ষাঙ্গন
    • ক্রীড়াঙ্গন
    • আনন্দলোক
    • জীবনশৈলী
    • তথ্যপ্রযুক্তি
    • ইকোবিজ
    • বিশ্বজুড়ে
    • ই-কমার্স ও উদ্যোক্তা
    • অপরাধ-আদালত
    • মুক্তবাক
    • ধর্মজীবন
    • ইংরেজি ভার্সন
    • বাংলা কনভার্টার
    Daily Dhaka Press
    Home » Blog » জাবির বায়োটেকনোলজি এন্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগে সেমিনার অনুষ্ঠিত
    শিক্ষাঙ্গন

    জাবির বায়োটেকনোলজি এন্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগে সেমিনার অনুষ্ঠিত

    DDP DigitalBy DDP DigitalAugust 26, 2025No Comments2 Mins Read

    জাবি প্রতিনিধি : জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে বায়োটেকনোলজি এন্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগে ‘IoT-Based Smart Liquid Tress for Carbon Footprint Mitigation in Dense Urban Areas of Bangladesh’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়।বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ কার্যালয়ের পরিচালক (ভারপ্রাপ্ত) মোহাম্মদ মহিউদ্দিন, পিএইচডি স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসান বলেছেন, এ ধরনের উদ্ভাবন শুধু দেশের জন্য নয় বরং বৈশ্বিক কার্বন-ডাই-অক্সাইড নির্গমন কমিয়ে জিরো ইমিশন গোল বাস্তবায়ন করতে সাহায্য করবে। এছাড়াও এ ধরনের উদ্ভাবনকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য ইন্ডাস্ট্রি কানেক্ট করতে বিশ্ববিদ্যালয়ে যথাযথ পরিবেশ তৈরি করা হবে বলে তিনি আশ্বাস দেন। উপাচার্য বলেন, স্মার্ট লিকুইড ট্রি প্রযুক্তিটিতে আমাদের প্রত্যাশার চাইতে প্রাপ্তি বেশি। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের রিসার্চ ইনোভেশন সেন্টারের (আরআইসি-জেইউ) সহযোগিতায় এই প্রযুক্তি এগিয়ে নেওয়া হয়েছে। বিশ্ববিদ্যালয় থেকে এ ধরনের প্রযুক্তি উদ্ভাবনে সব ধরনের সহযোগিতা অব্যাহত রাখা হবে। গবেষকদেরকে এ ধরনের প্রযুক্তি সকলের সামর্থ্যরে মধ্যে আনার আহ্বান জানান উপাচার্য। ইনডোর ও আউটডোর কার্বন ডাই অক্সাইড দূষণ মোকাবিলায় অভিনব ও বৈপ্লবিক একটি উদ্যোগ সম্পর্কে সংশ্লিষ্ট অংশীজনদের কাছে তুলে ধরার জন্য আজ সোমবার বিকাল চারটায় এ সেমিনার অনুষ্ঠিত হয়।

    অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মোহাম্মদ মাহফুজুর রহমান, উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. সোহেল আহমেদ উপস্থিত ছিলেন। বায়োটেকনোলজি এন্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগের সভাপতি অধ্যাপক ড. মো. রেজাউল করিমের সভাপতিত্বে সমাজবিজ্ঞান অনুষদের ডিন (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. মো. শামছুল আলম, আইকিউএসি’র পরিচালক অধ্যাপক ড. মো. সোহেল রানা, ওয়াজেদ মিয়া বিজ্ঞান গবেষণা কেন্দ্রের পরিচালক অধ্যাপক ড. মো. মনোয়ার হোসেন, রিসার্চ ইনোভেশন সেন্টার (আরআইসি) এর পরিচালক অধ্যাপক মাসুম শাহরিয়ার, বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. ছালেহ আহাম্মদ খান সহ বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থী এবং গবেষকবৃন্দ উপস্থিত ছিলেন। প্রকল্পটির সহকারী পরিচালক অধ্যাপক ড. মোহাম্মদ শাহেদুর রহমান এর সঞ্চালনায় আয়োজিত এ অনুষ্ঠানে উদ্ভাবন সম্পর্কে মুল প্রবন্ধ উপস্থাপন করেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগের অধ্যাপক ও প্রকল্প পরিচালক অধ্যাপক ড. গোলাম মঈনুদ্দিন।

    আরআইসি-জেইউ এর তত্ত্ববধানে এবং বিশ্ব ব্যাংকের অর্থায়নে গবেষণাটি পরিচালনা করছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগের অধ্যাপক ড. গোলাম মঈনুদ্দিন, বায়োটেকনোলজি এন্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ শাহেদুর রহমান, ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের ইলেকট্রিক্যাল ও ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. এম জি সরওয়ার হোসেইন এবং ইপিএল সল্যুশন ইউএসএ’র এম শাকিলুর রহমান।

    Share. Facebook Twitter LinkedIn Email

    Related Posts

    বিগত ২২ বছরের মধ্যে এইচএসসি তে সর্বনিম্ন পাশের হার

    October 31, 2026

    ইবির শাহ আজিজ হলের নতুন প্রভোস্ট ড. সামাদ

    October 7, 2026

    জাবিতে গাইবান্ধা জেলা ছাত্রকল্যাণ সমিতির নবীনবরণ ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা

    September 5, 2026

    Comments are closed.

    Recent Posts
    • শীত উষ্ণতায় সাতকাহন
    • সিন্ডিকেট ভেঙে ফের খুলছে বিদেশের শ্রমবাজার, প্রায় বিনা খরচে মালয়েশিয়া যাবে ১০ হাজার কর্মী
    • পাঁচ লাখ শিশুকে স্বাস্থ্যবিধি শেখানোর উদ্যোগ ও অ্যানিমেটেড সিরিজ চালু হারপিকের
    • দেশের সব পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা না নেওয়ার নির্দেশ হাইকোর্টের
    • হাম উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু
    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় ➤
    হাসিনা মঞ্জিল (তিনতলা)
    ট-১১৯, বীর উত্তম এ কে খন্দকার সড়ক
    (গুলশান-বাড্ডা লিংক রোড)
    গুলশান-১, ঢাকা-১২১২।
    ফোন : 01711 938586, 01552 381515
    প্রকাশক :
    মোহাম্মদ বদরুজ্জামান তালুকদার
    সম্পাদক :
    খান মোহাম্মদ সালেক
    • ডেইলি ঢাকা প্রেস
    • যোগাযোগ
    • বিজ্ঞাপন
    • শর্তাবলি ও নীতিমালা
    • গোপনীয়তা নীতি
    © 2026 All Right Reserved Daily Dhaka Press. Designed & Developed by ebiz Digital

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Go to mobile version