Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Tuesday, November 24
    Facebook X (Twitter) Instagram YouTube
    shawono
    Daily Dhaka Press
    shawono
    • Home
    • বাংলাদেশ
    • শিক্ষাঙ্গন
    • ক্রীড়াঙ্গন
    • আনন্দলোক
    • জীবনশৈলী
    • তথ্যপ্রযুক্তি
    • ইকোবিজ
    • বিশ্বজুড়ে
    • ই-কমার্স ও উদ্যোক্তা
    • অপরাধ-আদালত
    • মুক্তবাক
    • ধর্মজীবন
    • ইংরেজি ভার্সন
    • বাংলা কনভার্টার
    Daily Dhaka Press
    Home » Blog » জাবির অধ্যাপক ড. মোহাম্মদ তারিকুল ইসলাম অক্সফোর্ড ইউনিভার্সিটির ভিজিটিং প্রফেসর হিসেবে আমন্ত্রণ পাওয়ায় উপাচার্যের অভিনন্দন
    শিক্ষাঙ্গন

    জাবির অধ্যাপক ড. মোহাম্মদ তারিকুল ইসলাম অক্সফোর্ড ইউনিভার্সিটির ভিজিটিং প্রফেসর হিসেবে আমন্ত্রণ পাওয়ায় উপাচার্যের অভিনন্দন

    DDP DigitalBy DDP DigitalAugust 26, 2025No Comments2 Mins Read

    জাবি প্রতিনিধি : জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সরকার ও রাজনীতি বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ তারিকুল ইসলাম অক্সফোর্ড ইউনিভার্সিটিতে ভিজিটিং প্রফেসর হিসেবে আমন্ত্রণ পাওয়ায় শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসান।২৬ আগস্ট ২০২৫,জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ কার্যালয়ের পরিচালক (ভারপ্রাপ্ত) ড. মোহাম্মদ মহিউদ্দিন স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
    ড. ইসলাম অক্সফোর্ড ইউনিভার্সিটির ‘সেন্টার অন মাইগ্রেশন, পলিসি অ্যান্ড সোসাইটি (Centre on Migration, Policy and Society)’- তে আগামী ১লা অক্টোবর ২০২৫ তারিখে ভিজিটিং প্রফেসর হিসেবে যোগদান করবেন।

    আজ এক অভিনন্দন বার্তায় উপাচার্য বলেন, ‘অধ্যাপক ড. মোহাম্মদ তারিকুল ইসলামের এ অর্জনে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আনন্দিত। এই নিয়োগ তাঁকে শিক্ষা ও গবেষণায় আরও বেশি অবদান রাখতে উৎসাহিত ও অনুপ্রাণিত করবে এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের মর্যাদা আন্তর্জাতিক পরিসরে আরও বৃদ্ধি করবে। উপাচার্য তাঁর অভিনন্দন বার্তায় অধ্যাপক ইসলামের অব্যাহত সাফল্য ও দীর্ঘ কর্মময় জীবন কামনা করেন’।

    অক্সফোর্ডে অবস্থানকালে অধ্যাপক ড. মোহাম্মদ তারিকুল ইসলাম কমনওয়েলথ সেক্রেটারিয়েট লোকাল গভর্নমেন্ট ফোরামের একটি প্ল্যানারি সেশনে বাংলাদেশের স্থানীয় সরকার কমিশনের গুরুত্বপূর্ণ সুপারিশমালা উপস্থাপন করবেন। এখানে বাংলাদেশ বংশোদ্ভূত সিটি কাউন্সিলর ও বিশেষজ্ঞদের আমন্ত্রণ জানানো হবে। এছাড়াও, অক্সফোর্ডে অবস্থানকালে তিনি লন্ডন স্কুল অব ইকোনোমিক্স এন্ড পলিটিক্যাল সায়েন্স এবং ক্যামব্রিজ ইউনিভার্সিটিতে ‘বাংলাদেশের জলবায়ু কূটনীতি ও টেকসই উন্নয়নে স্থানীয় সরকারের ভূমিকা’ শীর্ষক আলোচনা সভায় বক্তব্য রাখবেন।
    উল্লেখ্য, ইতোপূর্বে অধ্যাপক ইসলাম অক্সফোর্ড, ক্যামব্রিজ ও হার্ভার্ড ইউনিভার্সিটিতে সুনামের সাথে গুরুত্বপূর্ণ একাডেমিক দায়িত্ব পালন করেছেন।

    Share. Facebook Twitter LinkedIn Email

    Related Posts

    বিগত ২২ বছরের মধ্যে এইচএসসি তে সর্বনিম্ন পাশের হার

    October 31, 2026

    ইবির শাহ আজিজ হলের নতুন প্রভোস্ট ড. সামাদ

    October 7, 2026

    জাবিতে গাইবান্ধা জেলা ছাত্রকল্যাণ সমিতির নবীনবরণ ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা

    September 5, 2026

    Comments are closed.

    Recent Posts
    • শীত উষ্ণতায় সাতকাহন
    • সিন্ডিকেট ভেঙে ফের খুলছে বিদেশের শ্রমবাজার, প্রায় বিনা খরচে মালয়েশিয়া যাবে ১০ হাজার কর্মী
    • পাঁচ লাখ শিশুকে স্বাস্থ্যবিধি শেখানোর উদ্যোগ ও অ্যানিমেটেড সিরিজ চালু হারপিকের
    • দেশের সব পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা না নেওয়ার নির্দেশ হাইকোর্টের
    • হাম উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু
    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় ➤
    হাসিনা মঞ্জিল (তিনতলা)
    ট-১১৯, বীর উত্তম এ কে খন্দকার সড়ক
    (গুলশান-বাড্ডা লিংক রোড)
    গুলশান-১, ঢাকা-১২১২।
    ফোন : 01711 938586, 01552 381515
    প্রকাশক :
    মোহাম্মদ বদরুজ্জামান তালুকদার
    সম্পাদক :
    খান মোহাম্মদ সালেক
    • ডেইলি ঢাকা প্রেস
    • যোগাযোগ
    • বিজ্ঞাপন
    • শর্তাবলি ও নীতিমালা
    • গোপনীয়তা নীতি
    © 2026 All Right Reserved Daily Dhaka Press. Designed & Developed by ebiz Digital

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Go to mobile version