Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Wednesday, November 25
    Facebook X (Twitter) Instagram YouTube
    shawono
    Daily Dhaka Press
    shawono
    • Home
    • বাংলাদেশ
    • শিক্ষাঙ্গন
    • ক্রীড়াঙ্গন
    • আনন্দলোক
    • জীবনশৈলী
    • তথ্যপ্রযুক্তি
    • ইকোবিজ
    • বিশ্বজুড়ে
    • ই-কমার্স ও উদ্যোক্তা
    • অপরাধ-আদালত
    • মুক্তবাক
    • ধর্মজীবন
    • ইংরেজি ভার্সন
    • বাংলা কনভার্টার
    Daily Dhaka Press
    Home » Blog » ছয় মাসে গ্রেফতার ১১৩২৩
    Lead

    ছয় মাসে গ্রেফতার ১১৩২৩

    DDP DigitalBy DDP DigitalSeptember 5, 2025No Comments2 Mins Read

    ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কর্তৃক সংক্ষিপ্ত বিচার আদালত পরিচালনা করে চলতি বছরের মার্চ থেকে আগস্ট মাস পর্যন্ত ছয় মাসে ৫৫৫৮টি মামলা নিষ্পত্তি করা হয়েছে। এই সময়ে গ্রেফতার করা ১১ হাজার ৩২৩ জনের মধ্যে ২৭৭১ জনকে বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়েছে।

    শুক্রবার (৫ সেপ্টেম্বর) রাতে আইন কর্মকর্তা (অতিরিক্ত জেলা জজ) মোহাম্মদ আতাউল হক জানান, ডিএমপির বিভিন্ন বিভাগ থেকে গ্রেফতার হওয়া আসামিদের বিরুদ্ধে সংক্ষিপ্ত বিচার আদালতে মামলা রুজু করা হয়।

    ডিএমপির বিভাগভিত্তিক তথ্য অনুযায়ী—
    মতিঝিল বিভাগ: মোট ৭৬৮ জন গ্রেফতার, ৩৭৮ মামলা, এক লাখ ৩৫ হাজার টাকা জরিমানা, ৩৫৬ জনের সাজা।

    ওয়ারী বিভাগ: ৯৬৪ জন গ্রেফতার, ৫১৮ মামলা, এক লাখ ৫৯ লাখ টাকা জরিমানা, ৩২৬ জনের সাজা।

    তেজগাঁও বিভাগ: ১,৬৭৫ জন গ্রেফতার, ৭২৫ মামলা, ৪ লাখ ৩৮ হাজার টাকা জরিমানা।

    গুলশান বিভাগ: ১,৩৪৪ জন গ্রেফতার, ৭৪০ মামলা, দুই লাখ ৯ হাজার টাকা জরিমানা, নয়জনের সাজা।

    লালবাগ বিভাগ: ৮৭৫ জন গ্রেফতার, ৫০৫ মামলা, দুই লাখ ৮৯ হাজার টাকা জরিমানা, ৪০৭ জনের সাজা।

    মিরপুর বিভাগ: ২,৭৬২ জন গ্রেফতার, ১,২৬৭ মামলা, ১১ লাখ ১৮ হাজার টাকা জরিমানা, ৪৫৭ জনের সাজা।

    উত্তরা বিভাগ: ১,৮৯৭ জন গ্রেফতার, ৮৮৮ মামলা, ৮ লাখ ১৬ হাজার জরিমানা, ৮১৩ জনের সাজা।

    রমনা বিভাগ: ১,০৩৮ জন গ্রেফতার, ৫৩৭ মামলা, তিন লাখ ৩৮ হাজার টাকা জরিমানা, ২৭৬ জনের সাজা।

    উল্লেখ্য, গুরুতর নয় এমন অপরাধ এবং লঘু শাস্তিযোগ্য অপরাধের বিচার ফৌজদারি কার্যবিধির আলোকে স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে সংক্ষিপ্ত পদ্ধতিতে নিষ্পত্তি করা যায়।

    Share. Facebook Twitter LinkedIn Email

    Related Posts

    জাপানের ফোর্থ ভ্যালির সঙ্গে মুন্সি এন্টারপ্রাইজের সমঝোতা স্মারক স্বাক্ষর

    November 25, 2026

    ঢাকায় ইলুমিনা ইনোভেশন ডে অনুষ্ঠিত

    November 24, 2026

    সিন্ডিকেট ভেঙে ফের খুলছে বিদেশের শ্রমবাজার, প্রায় বিনা খরচে মালয়েশিয়া যাবে ১০ হাজার কর্মী

    November 19, 2026

    Comments are closed.

    Recent Posts
    • জাপানের ফোর্থ ভ্যালির সঙ্গে মুন্সি এন্টারপ্রাইজের সমঝোতা স্মারক স্বাক্ষর
    • ঢাকায় ইলুমিনা ইনোভেশন ডে অনুষ্ঠিত
    • শীত উষ্ণতায় সাতকাহন
    • সিন্ডিকেট ভেঙে ফের খুলছে বিদেশের শ্রমবাজার, প্রায় বিনা খরচে মালয়েশিয়া যাবে ১০ হাজার কর্মী
    • পাঁচ লাখ শিশুকে স্বাস্থ্যবিধি শেখানোর উদ্যোগ ও অ্যানিমেটেড সিরিজ চালু হারপিকের
    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় ➤
    হাসিনা মঞ্জিল (তিনতলা)
    ট-১১৯, বীর উত্তম এ কে খন্দকার সড়ক
    (গুলশান-বাড্ডা লিংক রোড)
    গুলশান-১, ঢাকা-১২১২।
    ফোন : 01711 938586, 01552 381515
    প্রকাশক :
    মোহাম্মদ বদরুজ্জামান তালুকদার
    সম্পাদক :
    খান মোহাম্মদ সালেক
    • ডেইলি ঢাকা প্রেস
    • যোগাযোগ
    • বিজ্ঞাপন
    • শর্তাবলি ও নীতিমালা
    • গোপনীয়তা নীতি
    © 2026 All Right Reserved Daily Dhaka Press. Designed & Developed by ebiz Digital

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Go to mobile version