Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Tuesday, November 24
    Facebook X (Twitter) Instagram YouTube
    shawono
    Daily Dhaka Press
    shawono
    • Home
    • বাংলাদেশ
    • শিক্ষাঙ্গন
    • ক্রীড়াঙ্গন
    • আনন্দলোক
    • জীবনশৈলী
    • তথ্যপ্রযুক্তি
    • ইকোবিজ
    • বিশ্বজুড়ে
    • ই-কমার্স ও উদ্যোক্তা
    • অপরাধ-আদালত
    • মুক্তবাক
    • ধর্মজীবন
    • ইংরেজি ভার্সন
    • বাংলা কনভার্টার
    Daily Dhaka Press
    Home » Blog » তিন দশক পর পরমাণু অস্ত্র পরীক্ষা শুরুর ঘোষণা ট্রাম্পের
    Lead

    তিন দশক পর পরমাণু অস্ত্র পরীক্ষা শুরুর ঘোষণা ট্রাম্পের

    ডিডিপি ডেস্কBy ডিডিপি ডেস্কOctober 30, 2025No Comments2 Mins Read

    মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বৃহস্পতিবার (৩০ অক্টোবর) ঘোষণা দিয়েছেন যে, প্রতিদ্বন্দ্বী দেশগুলোর পদক্ষেপের জবাবে যুক্তরাষ্ট্র আবারও পারমাণবিক অস্ত্র পরীক্ষা শুরু করতে পারে। এই ঘোষণাটি তিনি দেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে বৈঠকের ঠিক আগে। এক প্রতিবেদনে এ তথ্য জানায় সিএনএন।

    সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টে ট্রাম্প লেখেন, “যুক্তরাষ্ট্রের কাছে বিশ্বের যেকোনো দেশের চেয়ে বেশি পারমাণবিক অস্ত্র রয়েছে। রাশিয়া দ্বিতীয় এবং চীন অনেক পেছনে আছে, তবে পাঁচ বছরের মধ্যে তারা সমান পর্যায়ে পৌঁছে যাবে।”

    তিনি আরও বলেন, “অন্যান্য দেশের পরীক্ষামূলক কর্মসূচির কারণে আমি প্রতিরক্ষা দপ্তরকে নির্দেশ দিয়েছি যেন তারা সমানভাবে আমাদের পারমাণবিক অস্ত্র পরীক্ষার কাজ শুরু করে। এই প্রক্রিয়া অবিলম্বে শুরু হবে।”

    এই মন্তব্য যুক্তরাষ্ট্রের পারমাণবিক নীতিতে বড় ধরনের পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে। কারণ যুক্তরাষ্ট্রের কংগ্রেস গ্রন্থাগারের তথ্য অনুযায়ী ১৯৯২ সাল থেকে দেশটি স্বেচ্ছায় পারমাণবিক বিস্ফোরণমূলক পরীক্ষায় বিরতি পালন করে আসছে।

    ট্রাম্পের প্রথম মেয়াদে তার প্রশাসন বলেছিল, “বর্তমানে কোনো পারমাণবিক অস্ত্র পরীক্ষা চালানোর পরিকল্পনা নেই।”

    ১৯৯৬ সালে চীনের পর থেকে বিশ্বের কোনো বড় পারমাণবিক শক্তিধর দেশ – যুক্তরাষ্ট্র, রাশিয়া কিংবা চীন – কেউই পারমাণবিক পরীক্ষা চালায়নি। রাশিয়ার সর্বশেষ পারমাণবিক পরীক্ষা হয় ১৯৯০ সালে, আর যুক্তরাষ্ট্রের শেষ পরীক্ষা হয় ১৯৯২ সালে।

    বিশ্বে সর্বশেষ পারমাণবিক পরীক্ষা চালায় উত্তর কোরিয়া, ২০১৭ সালে। তবে প্রধান পারমাণবিক শক্তিধর দেশগুলো এখনো তাদের অস্ত্র বহনের প্রযুক্তি ও ক্ষেপণাস্ত্র ব্যবস্থা উন্নত ও পরীক্ষার কাজ চালিয়ে যাচ্ছে।

    ট্রাম্পের এই ঘোষণা আসে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বক্তব্যের পরপরই, যেখানে তিনি দাবি করেন রাশিয়া সফলভাবে তার পারমাণবিকচালিত বুরেভেস্টনিক ক্রুজ ক্ষেপণাস্ত্রের পরীক্ষা সম্পন্ন করেছে।

    অন্যদিকে উত্তর কোরিয়া সম্প্রতি একাধিক ক্রুজ মিসাইলের পরীক্ষা চালিয়ে জানায়, তারা তাদের “পারমাণবিক যুদ্ধ প্রস্তুতি” আরও জোরদার করছে।

    এদিকে যুক্তরাষ্ট্রের নৌবাহিনী সেপ্টেম্বরে চারটি পারমাণবিক সক্ষম ট্রাইডেন্ট ক্ষেপণাস্ত্রের পরীক্ষা সম্পন্ন করে।

    চীন গত কয়েক বছরে অন্তত তিনটি নতুন ব্যালিস্টিক মিসাইল উৎক্ষেপণ কেন্দ্র নির্মাণ করেছে এবং ২০২৪ সালে প্রশান্ত মহাসাগরে একটি আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক মিসাইল (আইসিবিএম) পরীক্ষা চালায়।

    সিএনএন ২০২৩ সালে প্রকাশ করেছিল যে, যুক্তরাষ্ট্র, রাশিয়া ও চীন — তিন দেশই তাদের পারমাণবিক পরীক্ষাকেন্দ্রগুলোতে নতুন স্থাপনা নির্মাণ ও টানেল খননের কাজ চালিয়ে যাচ্ছে, যা স্যাটেলাইট চিত্রে ধরা পড়েছে।

    জেমস মার্টিন সেন্টার ফর ননপ্রলিফারেশন স্টাডিজ-এর অধ্যাপক জেফ্রি লুইস তখন সিএনএনকে বলেছিলেন, “আমরা যে সব সংকেত পাচ্ছি, তাতে মনে হচ্ছে রাশিয়া, চীন এবং যুক্তরাষ্ট্র — তিন দেশই আবার পারমাণবিক পরীক্ষা শুরু করতে পারে।”

    Share. Facebook Twitter LinkedIn Email

    Related Posts

    ঢাকায় ইলুমিনা ইনোভেশন ডে অনুষ্ঠিত

    November 24, 2026

    সিন্ডিকেট ভেঙে ফের খুলছে বিদেশের শ্রমবাজার, প্রায় বিনা খরচে মালয়েশিয়া যাবে ১০ হাজার কর্মী

    November 19, 2026

    দেশের সব পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা না নেওয়ার নির্দেশ হাইকোর্টের

    November 18, 2026

    Comments are closed.

    Recent Posts
    • ঢাকায় ইলুমিনা ইনোভেশন ডে অনুষ্ঠিত
    • শীত উষ্ণতায় সাতকাহন
    • সিন্ডিকেট ভেঙে ফের খুলছে বিদেশের শ্রমবাজার, প্রায় বিনা খরচে মালয়েশিয়া যাবে ১০ হাজার কর্মী
    • পাঁচ লাখ শিশুকে স্বাস্থ্যবিধি শেখানোর উদ্যোগ ও অ্যানিমেটেড সিরিজ চালু হারপিকের
    • দেশের সব পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা না নেওয়ার নির্দেশ হাইকোর্টের
    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় ➤
    হাসিনা মঞ্জিল (তিনতলা)
    ট-১১৯, বীর উত্তম এ কে খন্দকার সড়ক
    (গুলশান-বাড্ডা লিংক রোড)
    গুলশান-১, ঢাকা-১২১২।
    ফোন : 01711 938586, 01552 381515
    প্রকাশক :
    মোহাম্মদ বদরুজ্জামান তালুকদার
    সম্পাদক :
    খান মোহাম্মদ সালেক
    • ডেইলি ঢাকা প্রেস
    • যোগাযোগ
    • বিজ্ঞাপন
    • শর্তাবলি ও নীতিমালা
    • গোপনীয়তা নীতি
    © 2026 All Right Reserved Daily Dhaka Press. Designed & Developed by ebiz Digital

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Go to mobile version