Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Wednesday, November 25
    Facebook X (Twitter) Instagram YouTube
    shawono
    Daily Dhaka Press
    shawono
    • Home
    • বাংলাদেশ
    • শিক্ষাঙ্গন
    • ক্রীড়াঙ্গন
    • আনন্দলোক
    • জীবনশৈলী
    • তথ্যপ্রযুক্তি
    • ইকোবিজ
    • বিশ্বজুড়ে
    • ই-কমার্স ও উদ্যোক্তা
    • অপরাধ-আদালত
    • মুক্তবাক
    • ধর্মজীবন
    • ইংরেজি ভার্সন
    • বাংলা কনভার্টার
    Daily Dhaka Press
    Home » Blog » এখনো শাহবাগে মুখোমুখি আন্দোলনকারী-পুলিশ
    Lead

    এখনো শাহবাগে মুখোমুখি আন্দোলনকারী-পুলিশ

    DDP DigitalBy DDP DigitalNovember 25, 2025No Comments2 Mins Read

    শাহবাগে ৪৭তম বিসিএসের লিখিত পরীক্ষা পিছিয়ে দেওয়ার দাবিতে এখনো আন্দোলনকারী পরীক্ষার্থীরা অবস্থান করছেন। একই সঙ্গে বিপুলসংখ্যক আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরাও সেখানে অবস্থান ধরে রেখেছেন।

    মঙ্গলবার (২৫ নভেম্বর) বিকেলে জাস্টিস ফর ৪৭তম বিসিএস— ব্যানারে এসব পরীক্ষার্থীরা যমুনা অভিমুখে যেতে ব্যারিকেড ভাঙার চেষ্টা করলে পুলিশ জলকামান ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে তাদের ছত্রভঙ্গ করে দেয়। পরে আন্দোলনকারীরা সরে গিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ এলাকায় অবস্থান নেন।

    প্রত্যক্ষদর্শী এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সূত্রে জানা গেছে, ৪৭তম বিসিএসের লিখিত পরীক্ষা পেছানোর দাবিতে কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান ও অনশন কর্মসূচি পালন করছেন পরীক্ষার্থীরা। একই দাবিতে আজ প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা অভিমুখে পদযাত্রা কর্মসূচি ঘোষণা করেন তারা। বিকেলে পদযাত্রাটি কেন্দ্রীয় শহীদ মিনার থেকে শাহবাগ থানার সামনে এলেই পুলিশ ব্যারিকেড দিয়ে আটকে দেয়।

    সেখান থেকে বিকেল সাড়ে ৩টা নাগাদ আলোচনার জন্য সচিবালয়ে যান আন্দোলনকারী পরীক্ষার্থীদের প্রতিনিধিদল। পরে ৪টা ৪০ মিনিটের দিকে কোনো আলোচনা ছাড়াই সচিবালয় থেকে ফিরে আসলে আন্দোলনকারীরা টায়ার জ্বালিয়ে প্রতিবাদ জানান। কিছুক্ষণ পর তারা ব্যারিকেড ভাঙার চেষ্টা করলে পুলিশ জলকামান নিক্ষেপ করে তাদের ছত্রভঙ্গ করে দেয়। এ সময় আন্দোলনকারীরা পুলিশের ওপর চড়াও হলে পুলিশও পাল্টা ধাওয়া দিয়ে দুটি সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে।

    আন্দোলনরত পরীক্ষার্থীরা বলেছেন, আগে বিসিএসে অংশ নেওয়া পরীক্ষার্থীরা লিখিত পরীক্ষার জন্য ৬ মাস থেকে এক বছর সময় পেতেন। কিন্তু এবার সময় দেওয়া হয়েছে দুই মাসেরও কম। এ সিদ্ধান্ত অযৌক্তিক। ৪৭তম বিসিএসের পরীক্ষার তারিখ পেছাতে হবে।

    অবশ্য আন্দোলনের মধ্যেও আগের সিদ্ধান্তে অটল রয়েছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)। কমিশন জানিয়েছে, ৪৭তম বিসিএসের লিখিত পরীক্ষা পূর্ব নির্ধারিত সময় অনুযায়ী আসছে ২৭ নভেম্বর শুরু হবে। ঢাকা, রাজশাহী, চট্টগ্রাম, খুলনা, বরিশাল, সিলেট, রংপুর ও ময়মনসিংহ— এই আটটি কেন্দ্রে লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে। তবে পদ–সংশ্লিষ্ট কিছু বিষয়ে পরীক্ষা শুধুমাত্র ঢাকায় অনুষ্ঠিত হবে।

    Share. Facebook Twitter LinkedIn Email

    Related Posts

    ঢাকায় ইলুমিনা ইনোভেশন ডে অনুষ্ঠিত

    November 24, 2026

    সিন্ডিকেট ভেঙে ফের খুলছে বিদেশের শ্রমবাজার, প্রায় বিনা খরচে মালয়েশিয়া যাবে ১০ হাজার কর্মী

    November 19, 2026

    দেশের সব পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা না নেওয়ার নির্দেশ হাইকোর্টের

    November 18, 2026

    Comments are closed.

    Recent Posts
    • ঢাকায় ইলুমিনা ইনোভেশন ডে অনুষ্ঠিত
    • শীত উষ্ণতায় সাতকাহন
    • সিন্ডিকেট ভেঙে ফের খুলছে বিদেশের শ্রমবাজার, প্রায় বিনা খরচে মালয়েশিয়া যাবে ১০ হাজার কর্মী
    • পাঁচ লাখ শিশুকে স্বাস্থ্যবিধি শেখানোর উদ্যোগ ও অ্যানিমেটেড সিরিজ চালু হারপিকের
    • দেশের সব পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা না নেওয়ার নির্দেশ হাইকোর্টের
    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় ➤
    হাসিনা মঞ্জিল (তিনতলা)
    ট-১১৯, বীর উত্তম এ কে খন্দকার সড়ক
    (গুলশান-বাড্ডা লিংক রোড)
    গুলশান-১, ঢাকা-১২১২।
    ফোন : 01711 938586, 01552 381515
    প্রকাশক :
    মোহাম্মদ বদরুজ্জামান তালুকদার
    সম্পাদক :
    খান মোহাম্মদ সালেক
    • ডেইলি ঢাকা প্রেস
    • যোগাযোগ
    • বিজ্ঞাপন
    • শর্তাবলি ও নীতিমালা
    • গোপনীয়তা নীতি
    © 2026 All Right Reserved Daily Dhaka Press. Designed & Developed by ebiz Digital

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Go to mobile version