Close Menu
    Facebook X (Twitter) Instagram
    শনিবার, মে ২৩
    Facebook X (Twitter) Instagram YouTube
    shawono
    Daily Dhaka Press
    shawono
    • Home
    • বাংলাদেশ
    • ক্রীড়াঙ্গন
    • আনন্দলোক
    • জীবনশৈলী
    • তথ্যপ্রযুক্তি
    • ইকোবিজ
    • বিশ্বজুড়ে
    • ই-কমার্স ও উদ্যোক্তা
    • অপরাধ-আদালত
    • মুক্তবাক
    • ধর্মজীবন
    • ইংরেজি ভার্সন
    • বাংলা কনভার্টার
    Daily Dhaka Press
    Home » Blog » ওমর সানী ‘নারী শাসিত পুরুষ’ বলতেই রেগে আসিফকে যা বললেন নায়ক
    আনন্দলোক

    ওমর সানী ‘নারী শাসিত পুরুষ’ বলতেই রেগে আসিফকে যা বললেন নায়ক

    DDP DigitalBy DDP Digitalডিসেম্বর ৮, ২০২৫No Comments2 Mins Read

    জনপ্রিয় চিত্রনায়ক ওমর সানী ও সংগীতশিল্পী আসিফ আকবরের পাল্টাপাল্টি মন্তব্যে সরগরম সোশ্যাল মিডিয়া। ফুটবল ও ফুটবলারদের নিয়ে আসিফের সাম্প্রতিক মন্তব্যকে কেন্দ্র করেই দুই তারকার মধ্যে এই ‘শব্দযুদ্ধ’ নতুন মোড় নিয়েছে।

    গত মাসে একটি ক্রিকেট কনফারেন্সে ফুটবল ও ফুটবলারদের নিয়ে মন্তব্য করে সমালোচনার মুখে পড়েছিলেন আসিফ আকবর। সেই সময় অনেক ফুটবলারসহ নেটিজেনরা তার বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেন। ওমর সানীও সামাজিক মাধ্যমে প্রতিক্রিয়া জানিয়েছিলেন।

    সম্প্রতি এক পডকাস্টে এই প্রসঙ্গ তোলেন উপস্থাপক। সেখানে ওমর সানীকে ‘সহজ-সরল’, ‘চাপ বিক্রি করা মানুষ’ এবং ‘নারী শাসিত পুরুষ’ বলে মন্তব্য করেন আসিফ। ব্যক্তিগত জীবন নিয়েও সমালোচনার সুরে কথা বলেন তিনি। যদিও কথার শেষে ‘আই লাভ হিম’ বলে নরম হওয়ার চেষ্টা করেন গায়ক।

    তবে এসব মন্তব্য ভালোভাবে নেননি ওমর সানী। সোমবার সকালে নিজের ফেসবুকে দেওয়া ভিডিও বার্তায় তিনি আসিফকে কড়া জবাব দেন। সানী বলেন, ‘আমি ব্যক্তিগতভাবে ওর কোনো বদনাম করিনি। পরিবার বা ব্যক্তিজীবন নিয়ে এক শব্দও বলিনি। আমি শুধু চেয়ারের কথা বলেছিলাম। কিন্তু উনি টেলিভিশনে আমার ব্যক্তিজীবন নিয়ে কথা বলেছেন-এটা গ্রহণযোগ্য নয়।’

    আরও ক্ষুব্ধ হয়ে তিনি বলেন, আসিফ, তুই গিয়ে মৌসুমীকে জিজ্ঞেস কর—আমি কোথায় দাঁড়িয়ে আছি। ব্যক্তি জীবন নিয়ে তোর কথা বলার দরকার নেই। আমাকে নিয়ে কথা বল, ফুটবল নিয়ে বল, চেয়ার নিয়ে বল—কিন্তু পরিবার নিয়ে নয়।’

    ভিডিও বার্তার এক পর্যায়ে হাত তুলে গায়ককে উদ্দেশ করে তিনি বলেন, হাতটা দেখছস? আজ আমি ঢাকা সিটিতে আছি, সাহস থাকলে সামনে এসে কথা বল।

    সবশেষে সানী বলেন, তোর কোনো ব্যক্তিত্ব আছে? মৌসুমী-আমার সামনে দাঁড়িয়ে কথা বলতে পারবি? ভালো হ, ভদ্র হ। আল্লাহ তোকে সম্মান দিয়েছে—এগুলো ধরে রাখ।

    Share. Facebook Twitter LinkedIn Email

    Related Posts

    এ বছরের নজরুল পুরস্কার পাচ্ছেন ২ গুণীজন

    মে ২০, ২০২৬

    ওটিটি প্লাটফর্ম উৎসবে মুক্তি পাচ্ছে শাকিব-সিয়ামের ‘প্রিন্স’ ও ‘রাক্ষস’

    মে ১৯, ২০২৬

    বাচসাস-এর দপ্তর সম্পাদককে হুমকির তীব্র নিন্দা

    মে ১৯, ২০২৬

    Comments are closed.

    আজকের দিন-তারিখ
    • শনিবার (রাত ১:৩২)
    • ২৩শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ
    • ৬ই জিলহজ, ১৪৪৭ হিজরি
    • ৯ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ (গ্রীষ্মকাল)
    আর্কাইভ
    সোম মঙ্গল বু বৃহ শুক্র শনি রবি
     ১২৩
    ৪৫৭৮৯১০
    ১১১১৩৪১৫১৬১
    ৮১৯২০২১২২২৩২৪
    ২৫২৬২৭২৯৩০৩১
    Recent Posts
    • প্রতিশোধ নয়, ন্যায় বিচার: নতুন অধ্যায়ে বাংলাদেশ
    • শিশু রামিসা হত্যার তদন্ত প্রতিবেদন এক সপ্তাহের মধ্যে দেয়ার নির্দেশ আইনমন্ত্রীর
    • পদ্মা ব্যারেজের পাশাপাশি সরকার তিস্তা ব্যারেজও নির্মাণ: প্রধানমন্ত্রী
    • পাকিস্তানকে হোয়াইটওয়াশ: ইতিহাস গড়ল বাংলাদেশ
    • ঢাকা দক্ষিণ যুবদলের সাধারণ সম্পাদক পদে আলোচনায় সোহাগ ভূঁইয়া
    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় ➤
    হাসিনা মঞ্জিল (তিনতলা)
    ট-১১৯, বীর উত্তম এ কে খন্দকার সড়ক
    (গুলশান-বাড্ডা লিংক রোড)
    গুলশান-১, ঢাকা-১২১২।
    ফোন : 01711 938586, 01552 381515
    প্রকাশক :
    মোহাম্মদ বদরুজ্জামান তালুকদার
    সম্পাদক :
    খান মোহাম্মদ সালেক
    সোম মঙ্গল বু বৃহ শুক্র শনি রবি
     ১২৩
    ৪৫৭৮৯১০
    ১১১১৩৪১৫১৬১
    ৮১৯২০২১২২২৩২৪
    ২৫২৬২৭২৯৩০৩১
    • ডেইলি ঢাকা প্রেস
    • যোগাযোগ
    • বিজ্ঞাপন
    • শর্তাবলি ও নীতিমালা
    • গোপনীয়তা নীতি
    © ২০২৬ All Right Reserved Daily Dhaka Press. Designed & Developed by ebiz Digital

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Go to mobile version