Close Menu
    Facebook X (Twitter) Instagram
    সোমবার, মে ২৫
    Facebook X (Twitter) Instagram YouTube
    shawono
    Daily Dhaka Press
    shawono
    • Home
    • বাংলাদেশ
    • ক্রীড়াঙ্গন
    • আনন্দলোক
    • জীবনশৈলী
    • তথ্যপ্রযুক্তি
    • ইকোবিজ
    • বিশ্বজুড়ে
    • ই-কমার্স ও উদ্যোক্তা
    • অপরাধ-আদালত
    • মুক্তবাক
    • ধর্মজীবন
    • ইংরেজি ভার্সন
    • বাংলা কনভার্টার
    Daily Dhaka Press
    Home » Blog » স্পার্ক গো ৩ উন্মোচন করলো টেকনো
    জীবনশৈলী

    স্পার্ক গো ৩ উন্মোচন করলো টেকনো

    Toufiq ApuBy Toufiq Apuজানুয়ারি ১৫, ২০২৬No Comments2 Mins Read

    জীবনশৈলী প্রতিবেদক : মোবাইল প্রস্তুতকারী প্রতিষ্ঠান গ্লোবাল ইনোভেটিভ টেকনোলজি ব্র্যান্ড টেকনো বাংলাদেশের বাজারে আনুষ্ঠানিকভাবে উন্মোচন করেছে নতুন স্মার্টফোন স্পার্ক গো ৩। আধুনিক এআই সুবিধা, শক্তিশালী পারফরম্যান্স ও টেকসই ডিজাইনের সমন্বয়ে সাশ্রয়ী মূল্যে উন্নত স্মার্টফোনের অভিজ্ঞতা দিবে এই ডিভাইসটি। স্পার্ক গো ৩-এ রয়েছে ৬.৭৫ ইঞ্চির ডিসপ্লে, যেখানে ১২০ হার্জ হাই রিফ্রেশ রেট প্রযুক্তি ব্যবহার করা হয়েছে। ফলে স্ক্রলিং হবে আরও স্মুথ এবং বিনোদন ও দৈনন্দিন ব্যবহারে পাওয়া যাবে উন্নত ভিজ্যুয়াল অভিজ্ঞতা। এই ফোনের ইউনিসক টি৭২৫০ অক্টা-কোর প্রসেসর মাল্টিটাস্কিং ও গেমিংয়ে স্মুথ ও বেটার পারফরম্যান্স দিবে।

    দৈনন্দিন ব্যবহারের কথা মাথায় রেখে ফোনটিতে যোগ করা হয়েছে আইপি৬৪ যা দেয় ধুলো ও পানি থেকে সুরক্ষা সাথে রয়েছে ১.২ মিটার পর্যন্ত ড্রপ প্রোটেকশন। ব্যবহারকারীর সুবিধা ও নিরাপদ আনলকের জন্য রয়েছে সাইড-মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। ফটোগ্রাফির ক্ষেত্রে স্পার্ক গো ৩-এ রয়েছে ১৩ মেগাপিক্সেল মেইন ক্যামেরা, যেখানে ব্যবহার করা হয়েছে ফ্ল্যাশস্ন্যাপ ফার্স্ট ক্যাপচার ইঞ্জিন, যা ফাস্ট ও ক্লিয়ার ছবি তুলতে সহায়তা করে। সঙ্গে রয়েছে ৮ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা। উভয় ক্যামেরাতেই সেগমেন্টে ভালো ফটোগ্রাফি আউটপুট দিবে সাথে ডুয়াল ফ্ল্যাশ থাকায় কম আলোতেও পাওয়া যাবে ভালো মানের ছবি।

    স্মার্টফোনটিতে যুক্ত করা হয়েছে টেকনো এআই যার একাধিক স্মার্ট টুল যা ব্যবহারকারীর দৈনন্দিন কাজকে আরও সহজ করে তোলে। ফোনটির দীর্ঘ সময় ব্যবহার নিশ্চিত করতে এতে রয়েছে ৫ হাজার মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি যা ১৫ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করে। বিশেষ সুবিধা হিসেবে যোগ করা হয়েছে টেকনো ফ্রিলিংক ২.০ যার মাধ্যমে নেটওয়ার্ক না থাকলেও টেকনো থেকে টেকনো ফোনে কল ও মেসেজ আদান-প্রদান করা সম্ভব। এছাড়া ইনফ্রারেড রিমোট কন্ট্রোল ফিচারের মাধ্যমে ঘরের বিভিন্ন ইলেকট্রনিক ডিভাইস নিয়ন্ত্রণ করা যাবে। টেকনো স্পার্ক গো ৩ সম্পর্কে আরও জানতে ভিজিট করুন www.tecno-mobile.com/bd অথবা সর্বশেষ আপডেট ও বিশেষ অফারের জন্য টেকনো বাংলাদেশের অফিসিয়াল সোশ্যাল মিডিয়া পেজগুলো ফলো করুন।

    Share. Facebook Twitter LinkedIn Email

    Related Posts

    পারফেক্ট ইলেকট্রনিক্স এর `সোহানা ইন্টারন্যাশনাল এওয়ার্ড’ এ ভূষিত

    মে ১৬, ২০২৬

    বগুড়াতে মাত্র ৪৯৯-৬৯৯ টাকায় পাঞ্জাবি দিচ্ছে সুহৃদ

    মে ১৬, ২০২৬

    বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য “রিয়েল-ওয়ার্ল্ড মার্কেটিং চ্যালেঞ্জ” নিয়ে এসেছে স্কিন ক্যাফে

    মে ৭, ২০২৬

    Comments are closed.

    আজকের দিন-তারিখ
    • সোমবার (রাত ১:৩১)
    • ২৫শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ
    • ৮ই জিলহজ, ১৪৪৭ হিজরি
    • ১১ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ (গ্রীষ্মকাল)
    আর্কাইভ
    সোম মঙ্গল বু বৃহ শুক্র শনি রবি
     ১২৩
    ৪৫৭৮৯১০
    ১১১১৩৪১৫১৬১
    ৮১৯২০২১২২২৩২৪
    ২৫২৬২৭২৯৩০৩১
    Recent Posts
    • রামিসাকে ধর্ষণ-হত্যায় সোহেল ও তার স্ত্রীর বিচার শুরু ১ জুন
    • Day long Workshop “Story to Screenplay”
    • লোকসঙ্গীত শিল্পী প্রিন্স আলমগীরের জন্মদিনে বিশেষ আয়োজন
    • প্রতিশোধ নয়, ন্যায় বিচার: নতুন অধ্যায়ে বাংলাদেশ
    • শিশু রামিসা হত্যার তদন্ত প্রতিবেদন এক সপ্তাহের মধ্যে দেয়ার নির্দেশ আইনমন্ত্রীর
    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় ➤
    হাসিনা মঞ্জিল (তিনতলা)
    ট-১১৯, বীর উত্তম এ কে খন্দকার সড়ক
    (গুলশান-বাড্ডা লিংক রোড)
    গুলশান-১, ঢাকা-১২১২।
    ফোন : 01711 938586, 01552 381515
    প্রকাশক :
    মোহাম্মদ বদরুজ্জামান তালুকদার
    সম্পাদক :
    খান মোহাম্মদ সালেক
    সোম মঙ্গল বু বৃহ শুক্র শনি রবি
     ১২৩
    ৪৫৭৮৯১০
    ১১১১৩৪১৫১৬১
    ৮১৯২০২১২২২৩২৪
    ২৫২৬২৭২৯৩০৩১
    • ডেইলি ঢাকা প্রেস
    • যোগাযোগ
    • বিজ্ঞাপন
    • শর্তাবলি ও নীতিমালা
    • গোপনীয়তা নীতি
    © ২০২৬ All Right Reserved Daily Dhaka Press. Designed & Developed by ebiz Digital

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Go to mobile version