Close Menu
    Facebook X (Twitter) Instagram
    রবিবার, জুন ৭
    Facebook X (Twitter) Instagram YouTube
    shawono
    Daily Dhaka Press
    shawono
    • Home
    • বাংলাদেশ
    • ক্রীড়াঙ্গন
    • আনন্দলোক
    • জীবনশৈলী
    • তথ্যপ্রযুক্তি
    • ইকোবিজ
    • বিশ্বজুড়ে
    • ই-কমার্স ও উদ্যোক্তা
    • অপরাধ-আদালত
    • মুক্তবাক
    • ধর্মজীবন
    • ইংরেজি ভার্সন
    • বাংলা কনভার্টার
    Daily Dhaka Press
    Home » Blog
    মিডিয়াওয়াচ

    Toufiq ApuBy Toufiq Apuমার্চ ৫, ২০২৬No Comments2 Mins Read

    বাংলাদেশ ফিল্ম আর্কাইভ ও লেখালিখির আয়োজনে সিনেমার ‘পিচ’ নিয়ে কর্মশালা

    ৪ মার্চ ২০২৬, বুধবার বাংলাদেশ ফিল্ম আর্কাইভ ও কন্টেন্ট ভিত্তিক প্রতিষ্ঠান লেখালিখির যৌথ আয়োজনে ‘পিচ ইওর ফিল্ম’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়।
    বর্তমান যুগে সিনেমা শিল্পে ‘পিচ’ বা ’পিচ ডেক’ একটি পরিচিত শব্দ। সিনেমাকে নির্মাতা কিভাবে নির্মাণ করবেন, তার প্রযোজনায় সহায়তায় প্রয়োজন কিনা বা এই সিনেমার সম্ভাবনা কতটুকু- সবকিছুই এই পিচের অন্তর্ভুক্ত। বৈশ্বিক মঞ্চ তো বটেই, জাতীয় পর্যায়েও অনুদান থেকে শুরু করে বেসরকারীভাবেও সিনেমার পিচ গ্রহণযোগ্যতা পেয়েছে। একারণেই আগ্রহীদের নিয়ে লেখালেখি এই কর্মশালার আয়োজন করে। এতে মূল কর্মশালা পরিচালা করেন নির্মাতা ও প্রযোজক রাকা নোশিন নাওয়ার। এবং সার্বিক তত্বাবধানে ছিলেন লেখালিখির প্রধান নির্বাহী সৈয়দা ফারজানা জামান রুম্পা।
    মূল আলোচক রাকা নোশিন নাওয়ার তার দিনব্যাপী এই কর্মশালায় পিচ কীভাবে তৈরি করতে হয়—তার ব্যবহারিক দিক নিয়ে আলোচনা করেন। একটি শক্তিশালী প্রজেক্ট প্রস্তাবনা কীভাবে প্রস্তুত করা যায় এবং কার্যকর পিচ ডেক কীভাবে সাজাতে হয়, সে বিষয়ে প্রশিক্ষণার্থীদের দিকনির্দেশনা দেওয়া হয়। পিচ ডেক শুধু আকর্ষণীয় স্লাইড নয়; এটি এমন একটি কৌশলগত নথি, যেখানে সৃজনশীল ভাবনাকে প্রযোজনার পরিকল্পনা, লক্ষ্য দর্শক নির্ধারণ এবং আর্থিক সম্ভাবনার সঙ্গে যুক্ত করে উপস্থাপন করতে হয়।
    এই কর্মশালাতে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ ফিল্ম আর্কাইভের মহাপরিচালক জনাব ম. জাভেদ ইকবাল, পরিচালক জনাব মোহাম্মদ কামরুজ্জামান ভূঁঞা, প্রকল্প পরিচালক জনাব আলী সরকার এবং একুশে পদকপ্রাপ্ত পরিচালক চাষী নজরুল ইসলামের কন্যা ও চাষী ফিল্মসের নির্বাহী আন্নি ইসলাম।
    বাংলাদেশ ফিল্ম আর্কাইভের মহাপরিচালক তরুণদের উপস্থিতি দেখে আশা ব্যক্ত করেন ও পরবর্তীকালে সিনেমা শিল্পের উন্নয়নের জন্য পাশে থাকার কথা উল্লেখ করে বলেন, বাংলাদেশ ফিল্ম আর্কাইভ সবসময় চেষ্টা করে সিনেমার জন্য হিতকর কিছু করার। আমরা এ ধরনের বিভিন্ন আয়োজনের পাশে থাকার জন্য সবসময় আগ্রহী।
    লেখালিখির কর্ণধার সৈয়দা ফারজানা জামান রুম্পা বলেন, দক্ষ ও চৌকশ সিনেমা সৈনিক তৈরি করার উদ্দেশ্যে এই কর্মশালা শুধ সূচনা মাত্র। এরপর আরও বিস্তারিতভাবে তরুণদের দক্ষ করার আয়োজন করার পরিকল্পনা আছে।

    দিনব্যাপী এই কর্মশালার শেষে সকলের হাতে সনদপত্র তুলে দেওয়া হয়ে। এতে অংশ নেন তিরিশ জন আগ্রহী প্রশিক্ষণার্থী।

    উল্লেখ্য, চলচ্চিত্র ও চলচ্চিত্র সংশ্লিষ্ট সামগ্রী সংগ্রহ, সংরক্ষণ এবং গবেষণার মাধ্যমে চলচ্চিত্র কেন্দ্রিক ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতি সংরক্ষণের ক্ষেত্রে বাংলাদেশ ফিল্ম আর্কাইভ গুরুত্বপূর্ণ একটি জাতীয় প্রতিষ্ঠান। ১৯৭৮ সালের ১৭ মে তৎকালীন তথ্য মন্ত্রণালয়ের অধীন ‘ফিল্ম ইনস্টিটিউট ও আর্কাইভ’ নামে প্রতিষ্ঠানটির যাত্রা শুরু হয় ।
    লেখালিখির যাত্রা শুরু ২০১৮ সাল থেকে। লেখালিখি একটি সৃজনশীল দক্ষতা উন্নয়ন ও গল্পকার তৈরির প্ল্যাটফর্ম ও রাইটিং ও কনটেন্ট উদ্যোগ। লেখার যেকোনও ফর্ম নিয়ে কাজ করার পাশাপাশি এর সংশ্লিষ্ট প্রশিক্ষণ, কর্মশালা ও মেন্টরশিপ প্রদানের উদ্যোগ এই প্রতিষ্ঠান নিয়েছে ২০২৩ সাল থেকে। এর মূল কাজ কনটেন্ট ডেভেলপমেন্ট ও স্টোরি ডেভেলপমেন্টে পেশাগত সহায়তা প্রদান করা।

    Share. Facebook Twitter LinkedIn Email

    Related Posts

    বেস্ট আরবান রিপোর্টিং অ্যাওয়ার্ড পেলেন রাহাত হুসাইন   

    সেপ্টেম্বর ৭, ২০২৫

    কসবা প্রেসক্লাবের কার্যকরী কমিটি বিলুপ্ত ৩ সদস্যবিশিষ্ট্য নতুন আহ্বায়ক কমিটি গঠন

    মে ১৬, ২০২৫

    ৯ মাসে কোনো সাংবাদিকের চাকরিচ্যুতির ঘটনা ঘটেনি: প্রেস সচিব

    মে ১৫, ২০২৫

    Comments are closed.

    আজকের দিন-তারিখ
    • রবিবার (রাত ১১:৫৪)
    • ৭ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
    • ২১শে জিলহজ, ১৪৪৭ হিজরি
    • ২৪শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ (গ্রীষ্মকাল)
    আর্কাইভ
    সোম মঙ্গল বু বৃহ শুক্র শনি রবি
    ১২৩৪৫৭
    ৮৯১০১১১১৩৪
    ১৫১৬১৮১৯২০২১
    ২২২৩২৪২৫২৬২৭২
    ৯৩০  
    Recent Posts
    • বুবলীর কন্যাসন্তানের খবরে সোশ্যাল মিডিয়ায় নতুন বিতর্ক, আলোচনায় অপু-বুবলী তুলনা
    • FIFA World Cup 2026: ইতিহাসের সবচেয়ে বড় আসরে ৪৮ দল, ১,২৪৮ ফুটবলারের লড়াই
    • পল্লবীর শিশু রামিসা হত্যা মামলায় সোহেল-স্বপ্নার মৃত্যুদণ্ড
    • টানা রপ্তানি পতন ও তৈরি পোশাক খাতের সংকট: অভ্যন্তরীণ সক্ষমতা বৃদ্ধির বিকল্প নেই
    • ঘাতক সোহেল ও স্ত্রী স্বপ্নার ফাঁসি চাইল রাষ্ট্রপক্ষ, রায় রবিবার
    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় ➤
    হাসিনা মঞ্জিল (তিনতলা)
    ট-১১৯, বীর উত্তম এ কে খন্দকার সড়ক
    (গুলশান-বাড্ডা লিংক রোড)
    গুলশান-১, ঢাকা-১২১২।
    ফোন : 01711 938586, 01552 381515
    প্রকাশক :
    মোহাম্মদ বদরুজ্জামান তালুকদার
    সম্পাদক :
    খান মোহাম্মদ সালেক
    সোম মঙ্গল বু বৃহ শুক্র শনি রবি
    ১২৩৪৫৭
    ৮৯১০১১১১৩৪
    ১৫১৬১৮১৯২০২১
    ২২২৩২৪২৫২৬২৭২
    ৯৩০  
    • ডেইলি ঢাকা প্রেস
    • যোগাযোগ
    • বিজ্ঞাপন
    • শর্তাবলি ও নীতিমালা
    • গোপনীয়তা নীতি
    © ২০২৬ All Right Reserved Daily Dhaka Press. Designed & Developed by ebiz Digital

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Go to mobile version