Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Tuesday, November 24
    Facebook X (Twitter) Instagram YouTube
    shawono
    Daily Dhaka Press
    shawono
    • Home
    • বাংলাদেশ
    • শিক্ষাঙ্গন
    • ক্রীড়াঙ্গন
    • আনন্দলোক
    • জীবনশৈলী
    • তথ্যপ্রযুক্তি
    • ইকোবিজ
    • বিশ্বজুড়ে
    • ই-কমার্স ও উদ্যোক্তা
    • অপরাধ-আদালত
    • মুক্তবাক
    • ধর্মজীবন
    • ইংরেজি ভার্সন
    • বাংলা কনভার্টার
    Daily Dhaka Press
    Home » Blog » চলছে পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের দ্বিতীয় ও শেষ দফার ভোটগ্রহণ
    Lead

    চলছে পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের দ্বিতীয় ও শেষ দফার ভোটগ্রহণ

    Toufiq ApuBy Toufiq ApuApril 29, 2026No Comments2 Mins Read
    ছবি: ইন্টারনেট

    বিশ্বজুড়ে ডেস্ক : ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যে বিধানসভা নির্বাচনে বুধবার দ্বিতীয় দফায় রাজ্যটির মোট সাতটি জেলায় ভোট গ্রহণ করা হচ্ছে। রাজ্যের ৮ জেলায় ১৪২টি আসনে একযোগে চলছে ভোটগ্রহণ, যা সন্ধ্যা ৬টা পর্যন্ত চলবে। প্রথম দফার ভোটের প্রায় এক সপ্তাহ পর দ্বিতীয় দফার ভোট গ্রহণ চলছে। এ পর্বে মোট ভোটারের সংখ্যা ৩ কোটি ২১ লাখ ৭৩ হাজার ৮৩৭। পুরুষ ভোটার ১ কোটি ৬৪ লক্ষের বেশি, নারী ১ কোটি ৫৭ লক্ষের বেশি। সোমবার রাতে ট্রাইব্যুনালের রায়ে ১ হাজার ৪৬৮ জনের নাম ভোটার তালিকায় যুক্ত হয়েছে, বাদ পড়েছেন ছয় জন।

    শেষ দফার ভোটে ৮ জেলায় বুথের মোট সংখ্যা ৪১ হাজার একটি। এর মধ্যে ৪ হাজার ৮৩৩ বুথকে ‘অতি স্পর্শকাতর’ হিসেবে চিহ্নিত করা হয়েছে। বুধবার দ্বিতীয় দফায় রাজ্যটির মোট সাতটি জেলায় ভোট গ্রহণ করা হচ্ছে। বিধানসভার ২৯৪টি আসনের মধ্যে এবার নির্ধারিত হচ্ছে ১৪২ আসনের ভবিষ্যৎ। এর আগে ২৩ এপ্রিল, বৃহস্পতিবার প্রথম দফায় ১৫২টি আসনের ভোট হয়। আনন্দবাজার পত্রিকা জানিয়েছে, এবার রাজ্যের রাজধানী কলকাতায়ও ভোট হচ্ছে। এর পাশাপাশি উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব বর্ধমান, হুগলি, হাওড়া ও নদিয়ায় ভোট হচ্ছে।

    অবাধ ও শান্তিপূর্ণ ভোট নিশ্চিত করতে নির্বাচন কমিশন কড়া ব্যবস্থা নিয়েছে। গত দু’দিনে দুই হাজারের বেশি মানুষকে গ্রেপ্তার করা হয়েছে অশান্তি এড়াতে। আধা সামরিক বাহিনী সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্স (সিআরপিএফ)-এর বিপুল সংখ্যক সদস্য মোতায়েন করা হয়েছে। দুই হাজার ৩০০ কোম্পানির বেশি বাহিনী রয়েছে এই দফায়। পাশাপাশি প্রায় ৩৯ হাজার রাজ্য পুলিশ কর্মীও নিরাপত্তার দায়িত্বে রয়েছেন। সবচেয়ে বেশি বাহিনী রয়েছে উত্তর ২৪ পরগনায়।

    সকাল ৭টা থেকে ভোট গ্রহণ শুরু হওয়ার পর একটানা চলবে সন্ধ্যা ৬টা পর্যন্ত। ভোট গণনার দিন নির্ধারিত হয়েছে ৪ মে। ৫ মে ফলাফল ঘোষণা করা হতে পারে। এবারের বিধানসভা নির্বাচনে রাজ্যে ক্ষমতাসীন তৃণমূল কংগ্রেস ও ভারতের কেন্দ্রে ক্ষমতাসীন বিজেপির মধ্যে মূল প্রতিদ্বন্দ্বিতা হবে বলে ধারণা করা হচ্ছে। এ নির্বাচনকে ভোটার তালিকা সংশোধন নিয়ে ‘রাজনৈতিক ঝড়ের মধ্যে একটি মরিয়া লড়াই’ বলছে ভারতীয় গণমাধ্যম। ২০১১ সালে সিপিএমের ৩৫ বছরের শাসনের অবসান ঘটিয়ে পশ্চিমবঙ্গের ক্ষমতায় আসে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন তৃণমূল কংগ্রেস। তারপর থেকে টানা তিনটি বিধানসভা নির্বাচনে জয়ী হয়ে পশ্চিমবঙ্গে নিজেদের আধিপত্য ধরে রেখেছে ভারতীয় কংগ্রেসের দলছুট অংশটি। অনেকে বলছেন, আগের নির্বাচনগুলোর তুলনায় এবারই সবচেয়ে কঠিন লড়াইয়ের মুখোমুখি হচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা।

    এই পর্বে যে উল্লেখযোগ্য প্রার্থীরা লড়ছেন, তাদের মধ্যে রয়েছেন রাজ্যের বিদায়ী মন্ত্রিসভার সদস্য শোভনদেব চট্টোপাধ্যায়, ফিরহাদ হাকিম, ব্রাত্য বসু, জাভেদ খান, শশী পাঁজা, অরূপ বিশ্বাস, চন্দ্রিমা ভট্টাচার্য, বেচারাম মান্না। বিজেপির হয়ে লড়াইয়ে আছেন তাপস রায়, স্বপন দাশগুপ্ত, অর্জুন সিং, সজল ঘোষ, হিরণ চট্টোপাধ্যায়। সিপিএম প্রার্থী বিকাশরঞ্জন ভট্টাচার্য, মীনাক্ষী মুখোপাধ্যায়, দীপ্সিতা ধরের দিকে নজর রয়েছে। নওশাদ সিদ্দিকী আইএসএফের হয়ে ময়দানে রয়েছেন।

    Share. Facebook Twitter LinkedIn Email

    Related Posts

    সিন্ডিকেট ভেঙে ফের খুলছে বিদেশের শ্রমবাজার, প্রায় বিনা খরচে মালয়েশিয়া যাবে ১০ হাজার কর্মী

    November 19, 2026

    দেশের সব পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা না নেওয়ার নির্দেশ হাইকোর্টের

    November 18, 2026

    হাম উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

    November 16, 2026

    Comments are closed.

    Recent Posts
    • শীত উষ্ণতায় সাতকাহন
    • সিন্ডিকেট ভেঙে ফের খুলছে বিদেশের শ্রমবাজার, প্রায় বিনা খরচে মালয়েশিয়া যাবে ১০ হাজার কর্মী
    • পাঁচ লাখ শিশুকে স্বাস্থ্যবিধি শেখানোর উদ্যোগ ও অ্যানিমেটেড সিরিজ চালু হারপিকের
    • দেশের সব পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা না নেওয়ার নির্দেশ হাইকোর্টের
    • হাম উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু
    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় ➤
    হাসিনা মঞ্জিল (তিনতলা)
    ট-১১৯, বীর উত্তম এ কে খন্দকার সড়ক
    (গুলশান-বাড্ডা লিংক রোড)
    গুলশান-১, ঢাকা-১২১২।
    ফোন : 01711 938586, 01552 381515
    প্রকাশক :
    মোহাম্মদ বদরুজ্জামান তালুকদার
    সম্পাদক :
    খান মোহাম্মদ সালেক
    • ডেইলি ঢাকা প্রেস
    • যোগাযোগ
    • বিজ্ঞাপন
    • শর্তাবলি ও নীতিমালা
    • গোপনীয়তা নীতি
    © 2026 All Right Reserved Daily Dhaka Press. Designed & Developed by ebiz Digital

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Go to mobile version