Close Menu
    Facebook X (Twitter) Instagram
    শনিবার, মে ২৩
    Facebook X (Twitter) Instagram YouTube
    shawono
    Daily Dhaka Press
    shawono
    • Home
    • বাংলাদেশ
    • ক্রীড়াঙ্গন
    • আনন্দলোক
    • জীবনশৈলী
    • তথ্যপ্রযুক্তি
    • ইকোবিজ
    • বিশ্বজুড়ে
    • ই-কমার্স ও উদ্যোক্তা
    • অপরাধ-আদালত
    • মুক্তবাক
    • ধর্মজীবন
    • ইংরেজি ভার্সন
    • বাংলা কনভার্টার
    Daily Dhaka Press
    Home » Blog » লোকসঙ্গীত শিল্পী প্রিন্স আলমগীরের জন্মদিনে বিশেষ আয়োজন
    আনন্দলোক

    লোকসঙ্গীত শিল্পী প্রিন্স আলমগীরের জন্মদিনে বিশেষ আয়োজন

    Toufiq ApuBy Toufiq Apuমে ২৩, ২০২৬No Comments1 Min Read

    এস এম শফি: আজ ২৩ মে বর্তমান সময়ের আলোচিত এবং জনপ্রিয় লোকসঙ্গীতশিল্পী প্রিন্স আলমগীরের ৫৭ তম জন্মদিন। ১৯৭০ সালের এই দিনে টাঙ্গাইল জেলার মির্জাপুর থানার অন্তর্গত আমরাইল তেলিপাড়ার নিভৃত গ্রামে এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহন করেন প্রিন্স আলমগীর।
    ছোটবেলা থেকেই সাংস্কৃতিক কর্মকান্ডের প্রতি ছিলো তার তীব্র আকর্ষণ। একারণে শৈশবেই তিনি সংস্কৃতির বিভিন্ন শাখায় অবাধে বিচরণ করতেন। স্কুলের বার্ষিক সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিভিন্ন বিষয়ে অংশগ্রহণ করে তিনি বরাবরই প্রথম স্থান অধিকার করতেন। তারুণ্যে একনিষ্ঠতা,একাগ্রতা, কঠোর সাধনা এবং প্রশিক্ষণ গ্রহণের মাধ্যমে তিনি সঙ্গীত, জাদুশিল্প ও কৌতুক অভিনয়ে বিশেষ পারদর্শিতা অর্জন করেন। তিনি বেশ কয়েকটি বাংলা চলচ্চিত্রেও অভিনয় করেছেন। আন্তর্জাতিক অঙ্গনেও রয়েছে তার সরব পদচারণা। সাংস্কৃতিক দলের প্রতিনিধি হয়ে তিনি ঘুরে বেড়িয়েছেন দেশ থেকে দেশান্তরে। জাপান, দক্ষিণ কোরিয়া, মালয়েশিয়া, বাহরাইন, দুবাই, কাতার, জর্ডান, শ্রীলঙ্কা, ভারত এবং নেপাল সহ বিভিন্ন দেশে ভ্রমণ করেছেন তিনি। বিদেশের মাটিতে সাংস্কৃতিক নৈপুণ্য পরিবেশনের মাধ্যমে তিনি পেয়েছেন দর্শক-শ্রোতাদের ভূয়সী প্রশংসা। টেলিভিশন এবং মঞ্চের অসংখ্য অনুষ্ঠানে লোকসঙ্গীত পরিবেশন করে তিনি ইতোমধ্যেই সঙ্গীত পিপাসুদের মন জয় করেছেন। সাম্প্রতিক সময়ে দেশের বিভিন্ন স্যাটেলাইট টিভি  চ্যানেলে সরাসরি সঙ্গীত পরিবেশন করে তিনি পেয়েছেন ব্যাপক পরিচিতি। 
    জন্মদিন উপলক্ষ্যে তার নিজ বাসভবনে স্বজন এবং  ভক্তদের নিয়ে একটি ঘরোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। ৫৭তম জন্মদিন উদযাপনের মূহুর্তে প্রিন্স আলমগীর সবার দোয়া এবং আশির্বাদ কামনা করেছেন।

    Share. Facebook Twitter LinkedIn Email

    Related Posts

    এ বছরের নজরুল পুরস্কার পাচ্ছেন ২ গুণীজন

    মে ২০, ২০২৬

    ওটিটি প্লাটফর্ম উৎসবে মুক্তি পাচ্ছে শাকিব-সিয়ামের ‘প্রিন্স’ ও ‘রাক্ষস’

    মে ১৯, ২০২৬

    বাচসাস-এর দপ্তর সম্পাদককে হুমকির তীব্র নিন্দা

    মে ১৯, ২০২৬

    Comments are closed.

    আজকের দিন-তারিখ
    • শনিবার (রাত ২:২০)
    • ২৩শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ
    • ৬ই জিলহজ, ১৪৪৭ হিজরি
    • ৯ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ (গ্রীষ্মকাল)
    আর্কাইভ
    সোম মঙ্গল বু বৃহ শুক্র শনি রবি
     ১২৩
    ৪৫৭৮৯১০
    ১১১১৩৪১৫১৬১
    ৮১৯২০২১২২২৩২৪
    ২৫২৬২৭২৯৩০৩১
    Recent Posts
    • লোকসঙ্গীত শিল্পী প্রিন্স আলমগীরের জন্মদিনে বিশেষ আয়োজন
    • প্রতিশোধ নয়, ন্যায় বিচার: নতুন অধ্যায়ে বাংলাদেশ
    • শিশু রামিসা হত্যার তদন্ত প্রতিবেদন এক সপ্তাহের মধ্যে দেয়ার নির্দেশ আইনমন্ত্রীর
    • পদ্মা ব্যারেজের পাশাপাশি সরকার তিস্তা ব্যারেজও নির্মাণ: প্রধানমন্ত্রী
    • পাকিস্তানকে হোয়াইটওয়াশ: ইতিহাস গড়ল বাংলাদেশ
    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় ➤
    হাসিনা মঞ্জিল (তিনতলা)
    ট-১১৯, বীর উত্তম এ কে খন্দকার সড়ক
    (গুলশান-বাড্ডা লিংক রোড)
    গুলশান-১, ঢাকা-১২১২।
    ফোন : 01711 938586, 01552 381515
    প্রকাশক :
    মোহাম্মদ বদরুজ্জামান তালুকদার
    সম্পাদক :
    খান মোহাম্মদ সালেক
    সোম মঙ্গল বু বৃহ শুক্র শনি রবি
     ১২৩
    ৪৫৭৮৯১০
    ১১১১৩৪১৫১৬১
    ৮১৯২০২১২২২৩২৪
    ২৫২৬২৭২৯৩০৩১
    • ডেইলি ঢাকা প্রেস
    • যোগাযোগ
    • বিজ্ঞাপন
    • শর্তাবলি ও নীতিমালা
    • গোপনীয়তা নীতি
    © ২০২৬ All Right Reserved Daily Dhaka Press. Designed & Developed by ebiz Digital

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Go to mobile version