Close Menu
    Facebook X (Twitter) Instagram
    রবিবার, মে ১০
    Facebook X (Twitter) Instagram YouTube
    shawono
    Daily Dhaka Press
    shawono
    • Home
    • বাংলাদেশ
    • ক্রীড়াঙ্গন
    • আনন্দলোক
    • জীবনশৈলী
    • তথ্যপ্রযুক্তি
    • ইকোবিজ
    • বিশ্বজুড়ে
    • ই-কমার্স ও উদ্যোক্তা
    • অপরাধ-আদালত
    • মুক্তবাক
    • ধর্মজীবন
    • ইংরেজি ভার্সন
    • বাংলা কনভার্টার
    Daily Dhaka Press
    Home » Blog » কুমিল্লার হয়ে খেলবেন হৃদয়
    ক্রীড়াঙ্গন

    কুমিল্লার হয়ে খেলবেন হৃদয়

    বিপিএল
    the Zubair ChowdhuryBy the Zubair Chowdhuryসেপ্টেম্বর ১৮, ২০২৩No Comments2 Mins Read

    ঢাকা :  বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) আগামী আসরেও কুমিল্লা ভিক্টোরিয়ান্সের হয়ে খেলবেন লিটন দাস। বাংলাদেশ জাতীয় দলের সহ-অধিনায়ককে রিটেইন করেছে ফ্র্যাঞ্চাইজিটি। এই বিষয়টি কদিন আগেই নিশ্চিত করেছে বিপিএলের অন্যতম সফল এই দলটি।

    এবার তারা সিলেট সিক্সার্স থেকে দলে ভিড়িয়েছে জাতীয় দলের ইনফর্ম ব্যাটার তাওহীদ হৃদয়কে। তারা নিজেদের ফেসবুকে একটি পোস্টের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছে।

    বিপিএলের আগামী আসরকে সামনে রেখে তোড়জোড় শুরু হয়ে গেছে এখন থেকেই। বেশ কিছুদিন আগে রংপুর রাইডার্স সাকিব আল হাসানকে দলে ভিড়িয়ে চমকে দেয় সবাইকে। তামিম ইকবাল নাম লেখান ফরচুন বরিশালে।

    বিপিএলের এবারের মৌসুমের জন্য মাহমুদউল্লাহ রিয়াদকেও রিটেইন করেছে বরিশাল। রিয়াদের সঙ্গে দলটিতে দেশি ক্রিকেটার হিসেবে রিটেইন করা হয়েছে অলরাউন্ডার মেহেদি হাসান মিরাজ এবং ওপেনার এনামুল হক বিজয়কে।

    পিছিয়ে নেই সিলেট স্ট্রাইকার্সও। তারা বিপিএলের আগামী আসরের জন্য চার ক্রিকেটারকে রিটেইন করেছে। অধিনায়ক মাশরাফির সঙ্গে এবারও সিলেটের জার্সি গায়ে খেলবেন নাজমুল হোসেন শান্ত, তানজিম হাসান সাকিব ও জাকির হাসান।

    এর বাইরে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স আগামী আসরকে সামনে রেখে শুভাগত হোম, জিয়া উর রহমান ও নিহাদুজ্জামানকে রিটেইন করেছে। দলটি এখনও আইকন ক্রিকেটারের নাম ঘোষণা করেনি।

    এদিকে বিপিএলের নিয়ম অনুযায়ী ড্রাফটের আগে বিদেশি ক্রিকেটারদের সঙ্গে চুক্তি করার সুযোগ থাকছে দলগুলোর। এই সুযোগে বিশ্বের বড় বড় তারকাদের দলে ভেড়াতে শুরু করেছে রংপুর রাইডার্স। ইতোমধ্যে পাকিস্তানের বাবর আজম, শ্রীলঙ্কার ওয়ানিন্দু হাসারাঙ্গা, মাথিশা পাথিরানা এবং ওয়েস্ট ইন্ডিজের ব্রেন্ডন কিং ও নিকোলাস পুরানকে দলে টেনেছে রংপুর।

    রংপুরের মতো চট্টগ্রাম চ্যালেঞ্জার্সও নিজেদের দল গোছাতে শুরু করেছে। যেখানে বিদেশি হিসেবে পাকিস্তানের মোহাম্মদ হারিসের সঙ্গে তারা দলে নিয়েছে নাজিবউল্লাহ জাদরান।

    Share. Facebook Twitter LinkedIn Email

    Related Posts

    বিপিএলে দুর্নীতিতে ক্রিকেটার, কর্মকর্তা সহ ৫জন নিষিদ্ধ

    মে ৭, ২০২৬

    সিরিজ জিতল বাংলাদেশ

    এপ্রিল ২৩, ২০২৬

    পাকিস্তানকে হারিয়ে ফাইনালে বাংলাদেশ

    ফেব্রুয়ারি ২০, ২০২৬

    Comments are closed.

    আজকের দিন-তারিখ
    • রবিবার (দুপুর ২:৫০)
    • ১০ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ
    • ২৩শে জিলকদ, ১৪৪৭ হিজরি
    • ২৭শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ (গ্রীষ্মকাল)
    আর্কাইভ
    সোম মঙ্গল বু বৃহ শুক্র শনি রবি
     ১২৩
    ৪৫৭৮৯১০
    ১১১১৩৪১৫১৬১
    ৮১৯২০২১২২২৩২৪
    ২৫২৬২৭২৯৩০৩১
    Recent Posts
    • ১২ মে মঙ্গলবার থেকে ঈদের আগ পর্যন্ত দোকানপাট রাত ১০টা পর্যন্ত খোলা
    • বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য “রিয়েল-ওয়ার্ল্ড মার্কেটিং চ্যালেঞ্জ” নিয়ে এসেছে স্কিন ক্যাফে
    • বিপিএলে দুর্নীতিতে ক্রিকেটার, কর্মকর্তা সহ ৫জন নিষিদ্ধ
    • ক্রিকেটার নাসির ও তার স্ত্রী তামিমা’র মামলার রায় ১০ জুন
    • পদত্যাগ করবেন না মমতা বন্দ্যোপাধ্যায়
    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় ➤
    হাসিনা মঞ্জিল (তিনতলা)
    ট-১১৯, বীর উত্তম এ কে খন্দকার সড়ক
    (গুলশান-বাড্ডা লিংক রোড)
    গুলশান-১, ঢাকা-১২১২।
    ফোন : 01711 938586, 01552 381515
    প্রকাশক :
    মোহাম্মদ বদরুজ্জামান তালুকদার
    সম্পাদক :
    খান মোহাম্মদ সালেক
    সোম মঙ্গল বু বৃহ শুক্র শনি রবি
     ১২৩
    ৪৫৭৮৯১০
    ১১১১৩৪১৫১৬১
    ৮১৯২০২১২২২৩২৪
    ২৫২৬২৭২৯৩০৩১
    • ডেইলি ঢাকা প্রেস
    • যোগাযোগ
    • বিজ্ঞাপন
    • শর্তাবলি ও নীতিমালা
    • গোপনীয়তা নীতি
    © ২০২৬ All Right Reserved Daily Dhaka Press. Designed & Developed by ebiz Digital

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Go to mobile version