Close Menu
    Facebook X (Twitter) Instagram
    রবিবার, মে ১০
    Facebook X (Twitter) Instagram YouTube
    shawono
    Daily Dhaka Press
    shawono
    • Home
    • বাংলাদেশ
    • ক্রীড়াঙ্গন
    • আনন্দলোক
    • জীবনশৈলী
    • তথ্যপ্রযুক্তি
    • ইকোবিজ
    • বিশ্বজুড়ে
    • ই-কমার্স ও উদ্যোক্তা
    • অপরাধ-আদালত
    • মুক্তবাক
    • ধর্মজীবন
    • ইংরেজি ভার্সন
    • বাংলা কনভার্টার
    Daily Dhaka Press
    Home » Blog » ফোনের চার্জ হবে ইউএসবি-সি ল্যাপটপ চার্জারে
    তথ্যপ্রযুক্তি

    ফোনের চার্জ হবে ইউএসবি-সি ল্যাপটপ চার্জারে

    the Zubair ChowdhuryBy the Zubair Chowdhuryসেপ্টেম্বর ১৯, ২০২৩No Comments2 Mins Read

    ফোনের চার্জ একেবারে তলানীতে ঠেকেছে ,এ অবস্থায় চার্জারটিও সাথে নেই, কি করা?এক্ষেত্রে ইউএসবি-সি ল্যাপটপ চার্জার ব্যবহার করে খুব সহজেই এর সমাধান করা যায়। অবাক হলেও সত্যি প্রয়োজনে ল্যাপটপের চার্জারকে ফোনের চার্জ দিতে ব্যবহার করা যায়।ইউএসবি-সি কি?

    ল্যাপটপের ইউএসবি-সি চার্জার দিয়ে মোবাইল চার্জ কিভাবে দেয়া যায়, তা জানার আগে আমাদের বুঝতে হবে, ইউএসবি-সি কি? এটি ইউএসবি টাইপ-সি নামেও পরিচিত। ইউএসবি-সি চার্জার মূলত উচ্চ-গতির ডাটা স্থানান্তর এবং বিদ্যুৎ সরবরাহের বহুমুখি ও ব্যাপকভাবে গৃহীত কানেক্টর। ল্যাপটপ, ট্যাবলেট এবং স্মার্টফোনের মতো বিভিন্ন ডিভাইস চার্জ দেয়া যায় এই ইউএসবি-সি’র মাধ্যমে; একারণে বর্তমানে এর জনপ্রিয়তা ক্রমে বাড়ছে।

    ফোনের চার্জার হিসেবে ইউএসবি-সি ল্যাপটপ চার্জার কিভাবে ব্যবহার করা যায় তা নিচে আলোচনা করা হলো। ইউএসবি-সি ল্যাপটপ চার্জারের সামঞ্জস্যতাইউএসবি-সি ল্যাপটপ চার্জারের মাধ্যমে মোবাইল ফোন চার্জ দেয়ার ক্ষেত্রে সামঞ্জস্যতার বিষয়টি সবচেয়ে গুরুত্বপূর্ণ। ইউএসবি-সি একটি সার্বজনীন কানেক্টর হলেও সব ল্যাপটপের চার্জার কিন্তু একইভাবে তৈরি হয় না।

    কিছু কিছু ল্যাপটপ চার্জারের উচ্চ পাওয়ার আউটপুট থাকে অথবা এটি বিশেষ কোন মডেলের ল্যাপটপের জন্য তৈরি করা হয়। আর এ ধরনের ইউএসবি-সি ল্যাপটপ চার্জার দিয়ে ফোন চার্জ করা যায় না। তবে অনেক ইউএসবি-সি ল্যাপটপ চার্জারের কিন্তু ফোন চার্জের সক্ষমতা থাকে।

    সাধারনত ইউএসবি-সি ল্যাপটপ চার্জারে পাওয়ার ডেলিভারি (পিডি) প্রযুক্তি থাকে; যা দ্রুত চার্জ হতে সাহায্য করে এবং বিদ্যুৎ স্থানান্তরে কার্যকরী। পিডি প্রযুক্তির সাহায্যে চার্জারকে সংযুক্ত ডিভাইসের সাথে সর্বোত্তাম পাওয়ার সরবরাহ করে; পাশাপাশি নিরাপদ এবং নির্ভরযোগ্য চার্জিং প্রক্রিয়া নিশ্চিত করে।

    ফলে বেশিরভাগ ক্ষেত্রে ইউএসবি-সি ল্যাপটপ চার্জার দিয়ে ফোন চার্জ দেয়া যাবে।আপনার ইউএসবি-সি কি পিডি সক্ষমতাযুক্ত?একটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে সব ল্যাপটপ চার্জারেই কিন্তু পিডি প্রযুক্তি নেই। তাই ল্যাপটপের চার্জার দিয়ে ফোন চার্জ দেয়ার আগে নিশ্চিত হতে হবে এতে পিডি প্রযুক্তি রয়েছে কিনা।

    চার্জারের উপরে পিডি চিহ্ন অথবা পাওয়ার আউটপুট স্পেসিফিকেশন দেখে পিডি প্রযুক্তির বিষয়ে নিশ্চিত হওয়া যায়।সুবিধার মতো কিছু অসুবিধাও রয়েছে এই ইউএসবি-সি ল্যাপটপ চার্জারে। এর একটি সম্ভাব্য অসুবিধা হচ্ছে ইউএসবি-সি ল্যাপটপ চার্জারে পাওয়ার আউটপুট সীমাবদ্ধতা থাকে। আর ইউএসবি-সি চার্জার যেহেতু হাইয়ার পাওয়ার আউটপুটসক্ষম তাই এটি নির্দিষ্ট ফোন চার্জারের বিদ্যুৎ সরবরাহ সক্ষমতার সাথে নাও মিলতে পারে।

    এ অবস্থায় অনেক সময় ফোনের চার্জ গ্রহন ধীর হয়ে পড়ে , অনেক সময় চার্জ নেয়ও না।নিরাপত্তামূলক সতর্কতাইউএসবি-সি ল্যাপটপ চার্জার দিয়ে ফোন চার্জের সময় নিরাপত্তামূলক সতর্কতা গ্রহন জরুরী। প্রথমত, ফোন এবং চার্জারের সাঞ্জস্যতা নিশ্চিত করতে হবে কারণ অসামঞ্জস্যপূর্ণ চার্জার ব্যবহার করলে ফোনের ব্যাটারি অথবা সার্কিটের ক্ষতি হতে পারে।

    এছাড়া থার্ড-পার্টি অথবা সার্টিফায়েড নয় এমন ইউএসবি-সি চার্জার ব্যবহার করা যাবে না। কারণ এ ধরনের চার্জারে নিরাপত্তা মানদন্ড অনুসরন করা হয় না এবং এটি ডিভাইসকে ঝুঁকিতে ফেলে দেয়।

    Share. Facebook Twitter LinkedIn Email

    Related Posts

    “ভুল নীতি হলে ঝুঁকির মুখে পড়বে ডিজিটাল অর্থনীতি”—টেলিকম, ডাটা ও সাইবার বিল ২০২৬ নিয়ে উদ্বেগ

    এপ্রিল ২৬, ২০২৬

    অনিবন্ধিত মোবাইল ফোন বন্ধে অনড় সরকার

    ডিসেম্বর ৮, ২০২৫

    রোববার আংশিক সূর্যগ্রহণ

    সেপ্টেম্বর ১৯, ২০২৫

    Comments are closed.

    আজকের দিন-তারিখ
    • রবিবার (দুপুর ২:২৮)
    • ১০ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ
    • ২৩শে জিলকদ, ১৪৪৭ হিজরি
    • ২৭শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ (গ্রীষ্মকাল)
    আর্কাইভ
    সোম মঙ্গল বু বৃহ শুক্র শনি রবি
     ১২৩
    ৪৫৭৮৯১০
    ১১১১৩৪১৫১৬১
    ৮১৯২০২১২২২৩২৪
    ২৫২৬২৭২৯৩০৩১
    Recent Posts
    • ১২ মে মঙ্গলবার থেকে ঈদের আগ পর্যন্ত দোকানপাট রাত ১০টা পর্যন্ত খোলা
    • বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য “রিয়েল-ওয়ার্ল্ড মার্কেটিং চ্যালেঞ্জ” নিয়ে এসেছে স্কিন ক্যাফে
    • বিপিএলে দুর্নীতিতে ক্রিকেটার, কর্মকর্তা সহ ৫জন নিষিদ্ধ
    • ক্রিকেটার নাসির ও তার স্ত্রী তামিমা’র মামলার রায় ১০ জুন
    • পদত্যাগ করবেন না মমতা বন্দ্যোপাধ্যায়
    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় ➤
    হাসিনা মঞ্জিল (তিনতলা)
    ট-১১৯, বীর উত্তম এ কে খন্দকার সড়ক
    (গুলশান-বাড্ডা লিংক রোড)
    গুলশান-১, ঢাকা-১২১২।
    ফোন : 01711 938586, 01552 381515
    প্রকাশক :
    মোহাম্মদ বদরুজ্জামান তালুকদার
    সম্পাদক :
    খান মোহাম্মদ সালেক
    সোম মঙ্গল বু বৃহ শুক্র শনি রবি
     ১২৩
    ৪৫৭৮৯১০
    ১১১১৩৪১৫১৬১
    ৮১৯২০২১২২২৩২৪
    ২৫২৬২৭২৯৩০৩১
    • ডেইলি ঢাকা প্রেস
    • যোগাযোগ
    • বিজ্ঞাপন
    • শর্তাবলি ও নীতিমালা
    • গোপনীয়তা নীতি
    © ২০২৬ All Right Reserved Daily Dhaka Press. Designed & Developed by ebiz Digital

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Go to mobile version