Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Wednesday, November 25
    Facebook X (Twitter) Instagram YouTube
    shawono
    Daily Dhaka Press
    shawono
    • Home
    • বাংলাদেশ
    • শিক্ষাঙ্গন
    • ক্রীড়াঙ্গন
    • আনন্দলোক
    • জীবনশৈলী
    • তথ্যপ্রযুক্তি
    • ইকোবিজ
    • বিশ্বজুড়ে
    • ই-কমার্স ও উদ্যোক্তা
    • অপরাধ-আদালত
    • মুক্তবাক
    • ধর্মজীবন
    • ইংরেজি ভার্সন
    • বাংলা কনভার্টার
    Daily Dhaka Press
    Home » Blog » এলপিজির দাম কমলেও সুফল পাচ্ছে না গ্রাহক
    Lead

    এলপিজির দাম কমলেও সুফল পাচ্ছে না গ্রাহক

    the Zubair ChowdhuryBy the Zubair ChowdhurySeptember 23, 2023No Comments2 Mins Read

    ঢাকা : প্রতি মাসেই রান্নার কাজে বহুল প্রচলিত তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) দাম নির্ধারণ করে দেয় নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। কিন্তু কয়েক মাস ধরে নির্ধারিত দাম থেকে ২০০-৩০০ টাকা বেশি দিয়ে নিত্যপ্রয়োজনীয় পণ্যটি কিনতে হচ্ছে গ্রাহকদের।

    ফলে দাম কমলেও সুফল পাচ্ছেন না ভোক্তারা। খুচরা বিক্রেতা কিংবা ডিলার নয়, খোদ আমদানিকারকরাই মানছেন না বিইআরসির ঘোষিত নির্ধারিত দর।

    সরকার নির্ধারিত দামের চেয়ে বেশি নেওয়ার কথা স্বীকারও করছে আমদানিকারক প্রতিষ্ঠানগুলো। অথচ আমদানি ও বিপণন খরচ, ডিলার খুচরা ব্যবসায়ীদের কমিশন সব কিছু বিবেচনায় নিয়েই দাম নির্ধারণ করে বিইআরসি। তারপরেও প্রকাশ্যেই বাজারে বেশি দামে বিক্রি হচ্ছে রান্নায় ব্যবহৃত অতি জরুরি এই পণ্যটি।

    গত ৩ সেপ্টেম্বর ভোক্তা পর্যায়ে ১২ কেজি সিলিন্ডারের দাম ১৪৪ টাকা বাড়িয়ে ১২৮৪ টাকা নির্ধারণ করেছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। যা আগস্ট মাসে ১১৪০ টাকায় বিক্রি হয়ে আসছিল।

    এছাড়াও ১৫ কেজি ১৬০৫ টাকা, ১৬ কেজি ১৭১২, ১৮ কেজি সিলিন্ডার ১৯২৬, ২০ কেজি ২১৪০, ২২ কেজি ২৩৫৫, ২৫ কেজি ২৬৭৫, ৩০ কেজি ৩২১০, ৩৩ কেজি ৩৫৩১, ৩৫ কেজি ৩৭৩৪, ৪৫ কেজি ৪৮১৫ টাকা নির্ধারণ করা হয়।

    বিইআরসির ঘোষণায় বলা হয়েছে, প্রত্যেক এলপিজি মজুতকরণ ও বোতলজাতকরণ লাইসেন্সি এলপিজি মজুতকরণ ও বোতলজাতকরণ পরবর্তী মূল্যে (মূসক- উত্তর/মূসকসহ) ডিস্ট্রিবিউটরের নিকট এলপিজি বিক্রয় করবে এবং সে অনুযায়ী মূসক চালান/ডেলিভারি অর্ডার (ডিও) প্রদান করবে।

    কোনো পর্যায়ে (এলপিজি মজুতকরণ ও বোতলজাতকরণ, ডিস্ট্রিবিউটর এবং ভোক্তাপর্যায়ে রিটেইলার পয়েন্টে) কমিশন কর্তৃক নির্ধারিত মূল্যের চেয়ে অধিক মূল্যে এলপিজি বিক্রয় করা যাবে না।

    বিইআরসির কঠোর নির্দেশনার পরেও গ্রাহকদের বাড়তি দামেই কিনতে হচ্ছে এলপিজি সিলিন্ডার। রাজধানীর বিভিন্ন বাজার ঘুরে দেখা যায়, ১২৮৪ টাকা দামের ১২ কেজি এলপিজি সিলিন্ডার ১৪৫০ থেকে ১৬০০ টাকায় বিক্রি হচ্ছে।

    খুচরা বিক্রেতারা বলছেন, ডিলারদের কাছে কমিশন তো দূরের কথা, সরকার নির্ধারিত দামেও তারা এলপিজি কিনতে পারেন না। ১২ কেজির সিলিন্ডার তাদের কিনতে হচ্ছে ১৪০০ টাকার উপরে।

    ক্রেতা পরিচয়ে গেলে রাজধানীর মুগদা এলাকায় খুচরা বিক্রেতা নিউ ভাই ভাই স্যানিটারির সাদেক হোসাইন জানান, ১২ কেজি এলপিজি সিলিন্ডার ১৫২০ টাকা, কোম্পানিভেদে যোগ হবে ৫০-৭০ টাকা।

    সরকার নির্ধারিত দামের বিষয়ে বলা হলে তিনি বলেন, ‘১২৮৪ টাকায় তো আমরাই কিনতে পাই না। আমরাই তো ১৪ টাকার উপরে কিনতেছি। লস দিয়া বিক্রি করুম নাকি।’ একই কথা জনালেন পাশের দোকান নুর এলপি সল্যুশনের আবুল হোসাইন।

    এদিকে ডিলাররাও বলছেন একই কথা। তারা বলছেন, তাদেরকেই কিনতে হচ্ছে ১৩০০ টাকার উপরে। নাম প্রকাশে অনিচ্ছুক টোটাল গ্যাসের এক ডিস্ট্রিবিউটর বলেন, ‘বর্তমানে আমরা টোটালের ১২ কেজি সিলিন্ডার ১৩৫০-১৩৭০ টাকা করে পাইকারি বিক্রি করছি। টোটাল সিলিন্ডার আনতে আমাদের খরচ হয় ১৩১০ টাকা।’

    Share. Facebook Twitter LinkedIn Email

    Related Posts

    দেশের সব পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা না নেওয়ার নির্দেশ হাইকোর্টের

    November 18, 2026

    হাম উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

    November 16, 2026

    রামিসা ধর্ষণ হত্যা মামলা : সোহেল দম্পতির ডেথ রেফারেন্স ও আপিলের রায় মঙ্গলবার

    November 16, 2026

    Comments are closed.

    Recent Posts
    • ঢাকায় ইলুমিনা ইনোভেশন ডে অনুষ্ঠিত
    • শীত উষ্ণতায় সাতকাহন
    • সিন্ডিকেট ভেঙে ফের খুলছে বিদেশের শ্রমবাজার, প্রায় বিনা খরচে মালয়েশিয়া যাবে ১০ হাজার কর্মী
    • পাঁচ লাখ শিশুকে স্বাস্থ্যবিধি শেখানোর উদ্যোগ ও অ্যানিমেটেড সিরিজ চালু হারপিকের
    • দেশের সব পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা না নেওয়ার নির্দেশ হাইকোর্টের
    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় ➤
    হাসিনা মঞ্জিল (তিনতলা)
    ট-১১৯, বীর উত্তম এ কে খন্দকার সড়ক
    (গুলশান-বাড্ডা লিংক রোড)
    গুলশান-১, ঢাকা-১২১২।
    ফোন : 01711 938586, 01552 381515
    প্রকাশক :
    মোহাম্মদ বদরুজ্জামান তালুকদার
    সম্পাদক :
    খান মোহাম্মদ সালেক
    • ডেইলি ঢাকা প্রেস
    • যোগাযোগ
    • বিজ্ঞাপন
    • শর্তাবলি ও নীতিমালা
    • গোপনীয়তা নীতি
    © 2026 All Right Reserved Daily Dhaka Press. Designed & Developed by ebiz Digital

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Go to mobile version