Close Menu
    Facebook X (Twitter) Instagram
    রবিবার, মে ২৪
    Facebook X (Twitter) Instagram YouTube
    shawono
    Daily Dhaka Press
    shawono
    • Home
    • বাংলাদেশ
    • ক্রীড়াঙ্গন
    • আনন্দলোক
    • জীবনশৈলী
    • তথ্যপ্রযুক্তি
    • ইকোবিজ
    • বিশ্বজুড়ে
    • ই-কমার্স ও উদ্যোক্তা
    • অপরাধ-আদালত
    • মুক্তবাক
    • ধর্মজীবন
    • ইংরেজি ভার্সন
    • বাংলা কনভার্টার
    Daily Dhaka Press
    Home » Blog » সেলুলয়েডে বেগম রোকেয়ার ‘সুলতানা’স ড্রিম’
    Top 4

    সেলুলয়েডে বেগম রোকেয়ার ‘সুলতানা’স ড্রিম’

    the Zubair ChowdhuryBy the Zubair Chowdhuryসেপ্টেম্বর ২৪, ২০২৩No Comments2 Mins Read

    বেগম রোকেয়া ছিলেন নারী জাগরণ ও নারীর অধিকার আন্দোলনের অন্যতম পথিকৃৎ। ধর্মীয় প্রতিবন্ধকতা আর সামাজিক কুসংস্কারে ডুবে থাকা মুসলিম নারী সমাজে শিক্ষার আলো নিয়ে এসেছিলেন তিনি। লিখেছেন একাধিক বই। যার মধ্যে রয়েছে ‘সুলতানা’স ড্রিম’।

    এই বই অবলম্বনে এবার সিনেমা নির্মাণ করেছেন স্প্যানিশ নারী নির্মাতা ইসাবেল হারগুয়েরা। স্প্যানিশ ভাষায় ৮৬ মিনিট দৈর্ঘ্যের অ্যানিমেশন সিনেমাটির নাম রাখা হয়েছে ‘এল সুয়েনো দে লা সুলতানা’, ইংরেজিতে ‘সুলতানাস ড্রিম’।

    সিনেমাটি প্রদর্শিত হবে স্পেনের সান সেবাস্তিয়ান ফিল্ম ফেস্টিভ্যালে। সোমবার (২৫ সেপ্টেম্বর) ২৫ সেপ্টেম্বর এই উৎসবে প্রথমবারের মতো দেখানো হবে সিনেমাটি।

    ২০১২ সালে দিল্লি গিয়েছিলেন ইসাবেল। সেখানে একটি আর্ট গ্যালারিতে বইটি খুঁজে পান তিনি। ১৯০৮ সালে কলকাতা থেকে প্রকাশিত হয় ইংরেজি ভাষার ৩৮ পৃষ্ঠার ‘সুলতানা’স ড্রিম’।

    ১০০ বছরের বেশি সময় আগের লেখা একটি বই, যেখানে নারীদের একটি ভিন্ন পৃথিবীর কল্পনা করা হয়েছে! বইটি পড়ে অবাক হয়ে গিয়েছিলেন তিনি। সেদিনই সিদ্ধান্ত নিয়েছিলেন, এই নিয়ে আমি সিনেমা বানাবেন তিনি। সম্প্রতি এক সাক্ষাৎকারে সিনেমা নির্মাণের পেছনের গল্প বলতে গিয়ে এমনটাই জানিয়েছেন ইসাবেল।

    এরপর এ সিনেমার কাজে কয়েকবার ভারতে এসেছেন ইসাবেল। চষে বেড়িয়েছেন ভারতের প্রত্যন্ত এলাকা। যেহেতু অ্যানিমেশন সিনেমা, নির্মাতা তাই সারা পৃথিবীর নামী চিত্রশিল্পীদের পরামর্শ নিয়েছেন। প্রায় আট বছরের গবেষণা শেষে ২০২০ সালে ‘সুলতানাস ড্রিম’-এর কাজ শুরু করেন ইসাবেল।

    নির্মাতা ইসাবেল হারগুয়েরার সঙ্গে যৌথভাবে এর চিত্রনাট্য লিখেছেন তাঁর জীবনসঙ্গী জিয়ানমার্কো সেরা। এতে রয়েছে বাঙালি সংগীতশিল্পী মৌসুমী ভৌমিকের লেখা একটি গান। গানটির সংগীতায়োজনে আছেন তাজদির জুনায়েদ, গেয়েছেন দীপান্বিতা আচার্য।

    সিনেমাটি প্রযোজনা করেছে স্পেন ও জার্মানির পাঁচটি প্রতিষ্ঠান। সিনেমাটিতে ব্যবহার করা হয়েছে পাঁচটি ভাষা- বাংলা, ইংরেজি, হিন্দি, ইতালীয়, স্প্যানিশ ও বাস্ক। বিভিন্ন উৎসবে প্রদর্শনের পর চলতি বছর ১৭ নভেম্বর স্পেনে মুক্তি পাবে সিনেমাটি।

    Share. Facebook Twitter LinkedIn Email

    Related Posts

    Day long Workshop “Story to Screenplay”

    মে ২৩, ২০২৬

    লোকসঙ্গীত শিল্পী প্রিন্স আলমগীরের জন্মদিনে বিশেষ আয়োজন

    মে ২৩, ২০২৬

    প্রতিশোধ নয়, ন্যায় বিচার: নতুন অধ্যায়ে বাংলাদেশ

    মে ২৩, ২০২৬

    Comments are closed.

    আজকের দিন-তারিখ
    • রবিবার (রাত ৩:২২)
    • ২৪শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ
    • ৭ই জিলহজ, ১৪৪৭ হিজরি
    • ১০ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ (গ্রীষ্মকাল)
    আর্কাইভ
    সোম মঙ্গল বু বৃহ শুক্র শনি রবি
     ১২৩
    ৪৫৭৮৯১০
    ১১১১৩৪১৫১৬১
    ৮১৯২০২১২২২৩২৪
    ২৫২৬২৭২৯৩০৩১
    Recent Posts
    • Day long Workshop “Story to Screenplay”
    • লোকসঙ্গীত শিল্পী প্রিন্স আলমগীরের জন্মদিনে বিশেষ আয়োজন
    • প্রতিশোধ নয়, ন্যায় বিচার: নতুন অধ্যায়ে বাংলাদেশ
    • শিশু রামিসা হত্যার তদন্ত প্রতিবেদন এক সপ্তাহের মধ্যে দেয়ার নির্দেশ আইনমন্ত্রীর
    • পদ্মা ব্যারেজের পাশাপাশি সরকার তিস্তা ব্যারেজও নির্মাণ: প্রধানমন্ত্রী
    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় ➤
    হাসিনা মঞ্জিল (তিনতলা)
    ট-১১৯, বীর উত্তম এ কে খন্দকার সড়ক
    (গুলশান-বাড্ডা লিংক রোড)
    গুলশান-১, ঢাকা-১২১২।
    ফোন : 01711 938586, 01552 381515
    প্রকাশক :
    মোহাম্মদ বদরুজ্জামান তালুকদার
    সম্পাদক :
    খান মোহাম্মদ সালেক
    সোম মঙ্গল বু বৃহ শুক্র শনি রবি
     ১২৩
    ৪৫৭৮৯১০
    ১১১১৩৪১৫১৬১
    ৮১৯২০২১২২২৩২৪
    ২৫২৬২৭২৯৩০৩১
    • ডেইলি ঢাকা প্রেস
    • যোগাযোগ
    • বিজ্ঞাপন
    • শর্তাবলি ও নীতিমালা
    • গোপনীয়তা নীতি
    © ২০২৬ All Right Reserved Daily Dhaka Press. Designed & Developed by ebiz Digital

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Go to mobile version