Close Menu
    Facebook X (Twitter) Instagram
    শনিবার, মে ২
    Facebook X (Twitter) Instagram YouTube
    shawono
    Daily Dhaka Press
    shawono
    • Home
    • বাংলাদেশ
    • ক্রীড়াঙ্গন
    • আনন্দলোক
    • জীবনশৈলী
    • তথ্যপ্রযুক্তি
    • ইকোবিজ
    • বিশ্বজুড়ে
    • ই-কমার্স ও উদ্যোক্তা
    • অপরাধ-আদালত
    • মুক্তবাক
    • ধর্মজীবন
    • ইংরেজি ভার্সন
    • বাংলা কনভার্টার
    Daily Dhaka Press
    Home » Blog » সেলিব্রেটি শো ‘কাম টু দ্য পয়েন্ট উইথ পান্থ আফজাল’র বর্ষপূর্তি
    আনন্দলোক

    সেলিব্রেটি শো ‘কাম টু দ্য পয়েন্ট উইথ পান্থ আফজাল’র বর্ষপূর্তি

    the Zubair ChowdhuryBy the Zubair Chowdhuryসেপ্টেম্বর ২৬, ২০২৩No Comments2 Mins Read

    ঢাকা : গত এক বছর ধরে শোবিজ জগতের প্রায় অর্ধশতাধিক তারকার সঙ্গে আড্ডা দিয়েছেন বিনোদন সাংবাদিক পান্থ আফজাল। ডিজিটাল প্ল্যাটফর্মে তার উপস্থাপনায় সেলিব্রেটি শো ‘কাম টু দ্য পয়েন্ট উইথ পান্থ আফজাল’ বেশ জনিাপ্রয়তা পেয়েছে।

    ডাঙ্গুলী এন্টারটেইনমেন্টের সার্বিক তত্ত্বাবধানে নির্মিত এই তারকা আড্ডা শোতে অতিথি হিসেবে এসেছেন তৌকির আহমেদ, আজমেরী বাঁধন, প্রিন্স মাহমুদ, রায়হান রাফি, তমা মির্জা, দিঘী, সিয়াম আহমেদ, সজল, বাপ্পী চৌধুরী, পূজা চেরী, সুনেরাহ বিনতে কামাল, চয়নিকা চৌধুরী, আরশ খান, সোহেল মন্ডল, সিদ্দিক, জাকিয়া বারী মম, ইমন, অরুণা বিশ্বাস, জ্যোতিকা জ্যোতি, আদর আজাদ, চাষী আলম, শরাফ আহমেদ জীবন, ফারজানা ছবি, দিলরুবা রুহি, হৃদি হক, জুয়েল জহুর, কেয়াসহ প্রায় অর্ধশত তারকামুখ।

    এই প্রসঙ্গে পান্থ আফজাল বলেন, ‘আজ থেকে এক বছর আগে এই শোটি শুরু করেছিলাম। ডাংগুলি এন্টারটেইনমেন্টের পরিচালক সোহাগ মাসুদ আমাকে একটি নতুন ধারার অনুষ্ঠান করতে একদিন তার অফিসে ডাকেন। সঙ্গে ছিলেন ডাংগুলির হাসান রেজা শ্যামল। এরপর এই অনুষ্ঠানটি ডি টকস ‘কাম টু দ্যা পয়েন্ট উয়িথ পান্থ আফজাল’ নামে ডিজিটাল প্লাটফর্মে শুরু করি।

    অনুষ্ঠানটির বিশেষত্ব হলো, তারকারা এ আড্ডায় বসে তাদের মিডিয়ায় পদার্পনের গল্প, সাম্প্রতিক কাজ ও ইস্যু, জীবনবোধ, সামনের কাজের পরিকল্পনা ও ভাবনাগুলো খোলামনে প্রকাশ করতে পারেন। তাই শোগুলো হয়ে উঠেছে ভিন্ন কিছু।’

    এদিকে একই প্লাটফর্মে পান্থ আফজাল নতুন মুক্তিপ্রাপ্ত মুভি নিয়ে ‘প্রেক্ষাগৃহ’ও উপস্থাপনা করে থাকেন। এর আগে ডিজিটাল মিডিয়া ও টিভিতে বিভিন্ন শোর উপস্থাপনাতেও দেখা গেছে তাকে। তার উপস্থাপনায় ‘আড্ডা উইথ পান্থ আফজাল’ লাইভ শোতে অতিথি হয়ে এসেছেন বিভিন্ন অঙ্গনের জনপ্রিয় তারকারা।

    উল্লেখ্য, বাংলাদেশ প্রতিদিনের বিনোদন সাংবাদিক পান্থ আফজালের উপস্থাপনার ক্যারিয়ার প্রায় ৬ বছর। তিনি শুধু সাংবাদিকতায় সীমাবদ্ধ নন। তিনি একাধারে একজন কবি, লেখক, ক্রিয়েটিভ কপিরাইটার, উদ্যোক্তা, সংগীতশিল্পী এবং নিবেদিত সাংস্কৃতিক কর্মী।

    ২০১৯ সালের বইমেলায় ৫১ জন সাংস্কৃতিক কর্মীর সাথে একান্ত আড্ডা নিয়ে প্রকাশিত হয় পান্থ আফজালের লেখা ‘তারার মুখে তারার গল্প’। এছাড়াও তিনি যুক্ত রয়েছেন ‘বাতিঘর’ থিয়েটার এবং আবৃত্তি সংগঠন ‘মুক্তধারা আবৃত্তিচর্চা কেন্দ্র’র সঙ্গে।

    আবৃত্তির প্রতি অনুরাগের কারণে নিজ জেলা রাজবাড়ীতে শিশুদের জন্যে প্রতিষ্ঠা করেছেন আবৃত্তি সংগঠণ ‘প্রিয়তমেষু আবৃত্তি নিকেতন’। তিনি দীর্ঘ সাংবাদিক ক্যারিয়ারে অসাধারণ অবদানের জন্য ‘সেরা সাংবাদিক’ হিসেবে বেশকিছু অ্যাওয়ার্ডও পেয়েছেন।

    Share. Facebook Twitter LinkedIn Email

    Related Posts

    নাচ ও র‍্যাম্প শো এর প্রতি ছোট বেলা থেকেই আগ্রহ আমার-রিবা

    এপ্রিল ২১, ২০২৬

    সিনেমায় কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে কর্মশালা অনুষ্ঠিত

    এপ্রিল ১৭, ২০২৬

    নিশকের ঋতুরাজ চরিত্রে মুগ্ধ দর্শক

    এপ্রিল ১৬, ২০২৬

    Comments are closed.

    আজকের দিন-তারিখ
    • শনিবার (রাত ৩:০২)
    • ২রা মে, ২০২৬ খ্রিস্টাব্দ
    • ১৫ই জিলকদ, ১৪৪৭ হিজরি
    • ১৯শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ (গ্রীষ্মকাল)
    আর্কাইভ
    সোম মঙ্গল বু বৃহ শুক্র শনি রবি
     ১২৩
    ৪৫৭৮৯১০
    ১১১১৩৪১৫১৬১
    ৮১৯২০২১২২২৩২৪
    ২৫২৬২৭২৯৩০৩১
    Recent Posts
    • ভোজ্যতেলের মূল্যবৃদ্ধি
    • চলছে পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের দ্বিতীয় ও শেষ দফার ভোটগ্রহণ
    • মুক্তিযোদ্ধা পরিবারের লোক কেউ জামায়াত করতে পারে না-ফজলুর রহমানের বক্তব্যে তোলপাড় সংসদ
    • প্রতিটি অঞ্চলের সাংবাদিক আমাদের দূত-মারুফ কামাল খান
    • “ভুল নীতি হলে ঝুঁকির মুখে পড়বে ডিজিটাল অর্থনীতি”—টেলিকম, ডাটা ও সাইবার বিল ২০২৬ নিয়ে উদ্বেগ
    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় ➤
    হাসিনা মঞ্জিল (তিনতলা)
    ট-১১৯, বীর উত্তম এ কে খন্দকার সড়ক
    (গুলশান-বাড্ডা লিংক রোড)
    গুলশান-১, ঢাকা-১২১২।
    ফোন : 01711 938586, 01552 381515
    প্রকাশক :
    মোহাম্মদ বদরুজ্জামান তালুকদার
    সম্পাদক :
    খান মোহাম্মদ সালেক
    সোম মঙ্গল বু বৃহ শুক্র শনি রবি
     ১২৩
    ৪৫৭৮৯১০
    ১১১১৩৪১৫১৬১
    ৮১৯২০২১২২২৩২৪
    ২৫২৬২৭২৯৩০৩১
    • ডেইলি ঢাকা প্রেস
    • যোগাযোগ
    • বিজ্ঞাপন
    • শর্তাবলি ও নীতিমালা
    • গোপনীয়তা নীতি
    © ২০২৬ All Right Reserved Daily Dhaka Press. Designed & Developed by ebiz Digital

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Go to mobile version