Close Menu
    Facebook X (Twitter) Instagram
    রবিবার, মে ১০
    Facebook X (Twitter) Instagram YouTube
    shawono
    Daily Dhaka Press
    shawono
    • Home
    • বাংলাদেশ
    • ক্রীড়াঙ্গন
    • আনন্দলোক
    • জীবনশৈলী
    • তথ্যপ্রযুক্তি
    • ইকোবিজ
    • বিশ্বজুড়ে
    • ই-কমার্স ও উদ্যোক্তা
    • অপরাধ-আদালত
    • মুক্তবাক
    • ধর্মজীবন
    • ইংরেজি ভার্সন
    • বাংলা কনভার্টার
    Daily Dhaka Press
    Home » Blog » ভিসা নীতির বেড়াজালে নির্বাচন আটকানো যাবে না : এম.এ আউয়াল
    বাংলাদেশ

    ভিসা নীতির বেড়াজালে নির্বাচন আটকানো যাবে না : এম.এ আউয়াল

    the Zubair ChowdhuryBy the Zubair Chowdhuryসেপ্টেম্বর ২৮, ২০২৩No Comments2 Mins Read

    ঢাকা : ভিসা নীতির বেড়াজালে আসন্ন নির্বাচন আটকানো যাবে না বলে মন্তব্য করেছেন ইসলামী গণতান্ত্রিক পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও ১৫ দলীয় প্রগতিশীল ইসলামী জোটের চেয়ারম্যান, সাবেক সংসদ সদস্য লায়ন এম.এ আউয়াল।

    তিনি আরও বলেছেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দেশ-বিদেশে নানামুখী ষড়যন্ত্র বাংলাদেশের জনগণ রুখে দেবে। এখন পর্যন্ত দেশের জনগণের ভাগ্য উন্নয়নে একমাত্র ভরসা ও আস্থার ঠিকানা প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা।

    বৃহস্পতিবার (২৮ সেপ্টেম্বর) সকাল ১০টায় পবিত্র ঈদ-এ-মিলাদুন্নবী (সা.) ও ইসলামী গণতান্ত্রিক পার্টির চতুর্থ প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পার্টির ঢাকা মহানগর দক্ষিণ শাখার উদ্যোগে আয়োজিত এক আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

    প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৭তম জন্মবার্ষিকীর শুভেচ্ছা জানিয়ে গণতান্ত্রিক ইসলামিক পার্টির চেয়ারম্যান বলেন, আজ সারাবিশ্ব তাকিয়ে আছে বাংলাদেশের দিকে। প্রধানমন্ত্রীর বিচক্ষণ নেতৃত্বে ব্যাপক উন্নয়নের কারণে বিশ্বের দরবারে বাংলাদেশ আজ উন্নয়নের রোল মডেল হিসেবে পরিচিতি পেয়েছে। তিনি আরও বলেন, প্রগতিশীল ইসলামী জোট আগামী নির্বাচনে অংশ নেবে এবং এ লক্ষ্যে জোটের প্রার্থী বাছাই কাজ শুরু হয়েছে।

    অনুষ্ঠানের প্রধান বক্তা ইসলামী গণতান্ত্রিক পার্টির মহাসচিব ও প্রগতিশীল ইসলামী জোটের সমন্বয়ক সাবেক পি.পি অ্যাডভোকেট মো. নূরুল ইসলাম খান বলেন, দেশ আজ এক রাজনৈতিক সংকটের মধ্যে আছে। এই সুযোগে সাম্রাজ্যবাদী মোড়লেরা আমাদের অভ্যন্তরীণ বিষয়ে নাক গলানোর সুযোগ পাচ্ছে, যা একটি স্বাধীন-সার্বভৌম দেশে কাম্য নয়।

    আমরা চাই দেশে সাংবিধানিক ধারাবাহিকতা বজায় রেখে দেশে একটি অবাধ, নিরপেক্ষ ও শান্তিপূর্ণ অংশগ্রহণমূলক নির্বাচন অনুষ্ঠিত হোক, যাতে দেশের জনগণ নির্ভয়ে নিজেদের ভোটাধিকার প্রয়োগ করে আগামী দিনের সরকার নির্বাচিত করতে পারেন।

    অ্যাডভোকেট মো. নূরুল ইসলাম খান আরো বলেন, আমরা চাই, স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের স্বপক্ষের শক্তি দেশ পরিচালনা করুক। প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে ব্যাপক উন্নয়ন করেছেন। কিন্তু উন্নয়নের সাথে পাল্লা দিয়ে সর্বস্তরে দুর্নীতির বিস্তার, ব্যাংকের অর্থ হরিলুট ও বিদেশে পাচার এবং নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের লাগামহীন উর্ধ্বগতির কারণে প্রধানমন্ত্রীর সব উন্নয়ন ও ভাল কাজগুলো ম্লান হয়ে যাচ্ছে।

    নির্বাচনে জনগণের সমর্থন পেতে হলে দুর্নীতিবাজ, অর্থলুটেরা ও পাচারকারী চক্র এবং অসাধু মুনাফাখোর ব্যবসায়ী সিণ্ডিকেটের সাথে জড়িতদের বিরুদ্ধে কঠোর দৃষ্টান্তমূলক আইনী পদক্ষেপ নিতে হবে।

    ইসলামী গণতান্ত্রিক পার্টির ঢাকা দক্ষিণ মহানগর শাখার সভাপতি কাজী মাসুদ আহম্মেদের সভাপতিত্বে ও কেন্দ্রীয় প্রচার সম্পাদক মাহমুদ সালেহীন খানের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা হাবিবুর রহমান, মো. ওমর ফারুক, মো. মামুন পারভেজ, মাওলানা শামসুল ইসলাম,

    মাওলানা আহসানউল্লাহ সালামী, মো. হাবিবউদ্দিন আহমদ, মো. আতাউল্লাহ খান, অধ্যক্ষ খন্দকার এনামুল নাছির, মো. আনোয়ার হোসেন, সুলতান জিসান উদ্দিন প্রধান, মো. নাঈম হাসানসহ ইসলামী গণতান্ত্রিক পার্টি ও প্রগতিশীল ইসলামী জোটের শীর্ষ নেতৃবৃন্দ। অনুষ্ঠানে দোয়া পরিচালনা করেন মাওলানা হারিছুল হক।

    Share. Facebook Twitter LinkedIn Email

    Related Posts

    ১২ মে মঙ্গলবার থেকে ঈদের আগ পর্যন্ত দোকানপাট রাত ১০টা পর্যন্ত খোলা

    মে ৭, ২০২৬

    ক্রিকেটার নাসির ও তার স্ত্রী তামিমা’র মামলার রায় ১০ জুন

    মে ৬, ২০২৬

    স্থানীয় সরকার নির্বাচন আগামী এক বছরের মধ্যেই : মির্জা ফখরুল

    মে ৫, ২০২৬

    Comments are closed.

    আজকের দিন-তারিখ
    • রবিবার (দুপুর ২:১৭)
    • ১০ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ
    • ২৩শে জিলকদ, ১৪৪৭ হিজরি
    • ২৭শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ (গ্রীষ্মকাল)
    আর্কাইভ
    সোম মঙ্গল বু বৃহ শুক্র শনি রবি
     ১২৩
    ৪৫৭৮৯১০
    ১১১১৩৪১৫১৬১
    ৮১৯২০২১২২২৩২৪
    ২৫২৬২৭২৯৩০৩১
    Recent Posts
    • ১২ মে মঙ্গলবার থেকে ঈদের আগ পর্যন্ত দোকানপাট রাত ১০টা পর্যন্ত খোলা
    • বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য “রিয়েল-ওয়ার্ল্ড মার্কেটিং চ্যালেঞ্জ” নিয়ে এসেছে স্কিন ক্যাফে
    • বিপিএলে দুর্নীতিতে ক্রিকেটার, কর্মকর্তা সহ ৫জন নিষিদ্ধ
    • ক্রিকেটার নাসির ও তার স্ত্রী তামিমা’র মামলার রায় ১০ জুন
    • পদত্যাগ করবেন না মমতা বন্দ্যোপাধ্যায়
    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় ➤
    হাসিনা মঞ্জিল (তিনতলা)
    ট-১১৯, বীর উত্তম এ কে খন্দকার সড়ক
    (গুলশান-বাড্ডা লিংক রোড)
    গুলশান-১, ঢাকা-১২১২।
    ফোন : 01711 938586, 01552 381515
    প্রকাশক :
    মোহাম্মদ বদরুজ্জামান তালুকদার
    সম্পাদক :
    খান মোহাম্মদ সালেক
    সোম মঙ্গল বু বৃহ শুক্র শনি রবি
     ১২৩
    ৪৫৭৮৯১০
    ১১১১৩৪১৫১৬১
    ৮১৯২০২১২২২৩২৪
    ২৫২৬২৭২৯৩০৩১
    • ডেইলি ঢাকা প্রেস
    • যোগাযোগ
    • বিজ্ঞাপন
    • শর্তাবলি ও নীতিমালা
    • গোপনীয়তা নীতি
    © ২০২৬ All Right Reserved Daily Dhaka Press. Designed & Developed by ebiz Digital

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Go to mobile version