Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Wednesday, November 25
    Facebook X (Twitter) Instagram YouTube
    shawono
    Daily Dhaka Press
    shawono
    • Home
    • বাংলাদেশ
    • শিক্ষাঙ্গন
    • ক্রীড়াঙ্গন
    • আনন্দলোক
    • জীবনশৈলী
    • তথ্যপ্রযুক্তি
    • ইকোবিজ
    • বিশ্বজুড়ে
    • ই-কমার্স ও উদ্যোক্তা
    • অপরাধ-আদালত
    • মুক্তবাক
    • ধর্মজীবন
    • ইংরেজি ভার্সন
    • বাংলা কনভার্টার
    Daily Dhaka Press
    Home » Blog » ডেঙ্গুতে আরও ১৬ জনের মৃত্যু
    Lead

    ডেঙ্গুতে আরও ১৬ জনের মৃত্যু

    the Zubair ChowdhuryBy the Zubair ChowdhuryOctober 4, 2023No Comments2 Mins Read

    ঢাকা : দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে এক দিনে আরও ১৬ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি মাসের প্রথস চার দিনে ডেঙ্গুতে ৫৭ জনের মৃত্যু হয়েছে। এ সময় মশাবাহিত রোগটিতে আক্রান্ত হয়েছে ১০ হাজার ৮৪১ জন। এ নিয়ে ডেঙ্গুতে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ৪৬ জনে।

    এ ছাড়া গত ২৪ ঘণ্টায় মশাবাহিত রোগটিতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে আরও ২ হাজার ৫৬৪ জন। বুধবার (৪ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

    এ সময়ের মধ্যে ঢাকায় ডেঙ্গু শনাক্ত হয়েছে ৭২০ জনের। ঢাকার বাইরে শনাক্ত হয়েছে ১ হাজার ৮৪৪ জনের। আর গত ২৪ ঘণ্টায় ছাড়প্রাপ্ত রোগীর সংখ্যা ২ হাজার ৪৬২ জন। এর মধ্যে ঢাকার ৭০৮ জন এবং ঢাকার বাইরে ১ হাজার ৭৫৪ জন।

    নতুন শনাক্তসহ চলতি বছর ডেঙ্গু আক্রান্ত মোট রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২ লাখ ১৪ হাজার ২৪৭ জনে। এর মধ্যে ঢাকায় ৮৫ হাজার ৮৬০ জন এবং ঢাকার বাইরে ১ লাখ ২৮ হাজার ৩৮৭ জন। এখন পর্যন্ত ছাড়প্রাপ্ত রোগীর সংখ্যা ২ লাখ ৩ হাজার ৯১৭ জন। আর হাসপাতালে ভর্তি আছে ৯ হাজার ২৮৪ জন।

    সেপ্টেম্বর মাসে ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা ছিল ৭৯ হাজার ৫৯৮ জন। আর এ সময় ডেঙ্গুতে ৩৯৬ জনের মৃত্যু হয়েছে। আগস্টে ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা ছিল ৭১ হাজার ৯৭৬ জন। আর মৃত্যু ৩৪২ জনের। আর জুলাই মাসে আক্রান্ত হয় ৪৩ হাজার ৮৫৪ জন। এ মাসে ২০৪ জনের মৃত্যু হয়।

    Share. Facebook Twitter LinkedIn Email

    Related Posts

    ঢাকায় ইলুমিনা ইনোভেশন ডে অনুষ্ঠিত

    November 24, 2026

    দেশের সব পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা না নেওয়ার নির্দেশ হাইকোর্টের

    November 18, 2026

    হাম উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

    November 16, 2026

    Comments are closed.

    Recent Posts
    • ঢাকায় ইলুমিনা ইনোভেশন ডে অনুষ্ঠিত
    • শীত উষ্ণতায় সাতকাহন
    • সিন্ডিকেট ভেঙে ফের খুলছে বিদেশের শ্রমবাজার, প্রায় বিনা খরচে মালয়েশিয়া যাবে ১০ হাজার কর্মী
    • পাঁচ লাখ শিশুকে স্বাস্থ্যবিধি শেখানোর উদ্যোগ ও অ্যানিমেটেড সিরিজ চালু হারপিকের
    • দেশের সব পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা না নেওয়ার নির্দেশ হাইকোর্টের
    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় ➤
    হাসিনা মঞ্জিল (তিনতলা)
    ট-১১৯, বীর উত্তম এ কে খন্দকার সড়ক
    (গুলশান-বাড্ডা লিংক রোড)
    গুলশান-১, ঢাকা-১২১২।
    ফোন : 01711 938586, 01552 381515
    প্রকাশক :
    মোহাম্মদ বদরুজ্জামান তালুকদার
    সম্পাদক :
    খান মোহাম্মদ সালেক
    • ডেইলি ঢাকা প্রেস
    • যোগাযোগ
    • বিজ্ঞাপন
    • শর্তাবলি ও নীতিমালা
    • গোপনীয়তা নীতি
    © 2026 All Right Reserved Daily Dhaka Press. Designed & Developed by ebiz Digital

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Go to mobile version