Close Menu
    Facebook X (Twitter) Instagram
    রবিবার, মে ১০
    Facebook X (Twitter) Instagram YouTube
    shawono
    Daily Dhaka Press
    shawono
    • Home
    • বাংলাদেশ
    • ক্রীড়াঙ্গন
    • আনন্দলোক
    • জীবনশৈলী
    • তথ্যপ্রযুক্তি
    • ইকোবিজ
    • বিশ্বজুড়ে
    • ই-কমার্স ও উদ্যোক্তা
    • অপরাধ-আদালত
    • মুক্তবাক
    • ধর্মজীবন
    • ইংরেজি ভার্সন
    • বাংলা কনভার্টার
    Daily Dhaka Press
    Home » Blog » ৮ দিনেই ডেঙ্গুতে মৃত্যু ১০০ ছুঁই ছুঁই
    Lead

    ৮ দিনেই ডেঙ্গুতে মৃত্যু ১০০ ছুঁই ছুঁই

    the Zubair ChowdhuryBy the Zubair Chowdhuryঅক্টোবর ৮, ২০২৩No Comments2 Mins Read

    ঢাকা : দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে এক দিনে আরও ৭ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি মাসের প্রথম আট দিনে ডেঙ্গুতে ৯৭ জনের মৃত্যু হয়েছে। এ সময় মশাবাহিত রোগটিতে আক্রান্ত হয়েছে ২০ হাজার ১৫৮ জন। এ নিয়ে ডেঙ্গুতে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ৮৬ জনে।

    এ ছাড়া গত ২৪ ঘণ্টায় মশাবাহিত রোগটিতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে আরও ২ হাজার ৭৪২ জন। রোববার (৮ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

    এ সময়ের মধ্যে ঢাকায় ডেঙ্গু শনাক্ত হয়েছে ৬১২ জনের। ঢাকার বাইরে শনাক্ত হয়েছে ২ হাজার ১৩০ জনের। আর গত ২৪ ঘণ্টায় ছাড়প্রাপ্ত রোগীর সংখ্যা ৩ হাজার ১০৬ জন। এর মধ্যে ঢাকার ৬৯৬ এবং ঢাকার বাইরে ২ হাজার ৪১০ জন।

    নতুন শনাক্তসহ চলতি বছর ডেঙ্গু আক্রান্ত মোট রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২ লাখ ২৩ হাজার ৫৬৪ জনে। এর মধ্যে ঢাকায় ৮৮ হাজার ১৯৪ এবং ঢাকার বাইরে ১ লাখ ৩৫ হাজার ৩৭০ জন। এখন পর্যন্ত ছাড়প্রাপ্ত রোগীর সংখ্যা ২ লাখ ১৩ হাজার ৬৭৮ জন। আর হাসপাতালে ভর্তি আছে ৮ হাজার ৮০০ জন।

    সেপ্টেম্বর মাসে ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা ছিল ৭৯ হাজার ৫৯৮ জন। আর এ সময় ডেঙ্গুতে ৩৯৬ জনের মৃত্যু হয়েছে। আগস্টে ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা ছিল ৭১ হাজার ৯৭৬ জন। আর মৃত্যু ৩৪২ জনের। আর জুলাই মাসে আক্রান্ত হয় ৪৩ হাজার ৮৫৪ জন। এ মাসে ২০৪ জনের মৃত্যু হয়।

    Share. Facebook Twitter LinkedIn Email

    Related Posts

    ১২ মে মঙ্গলবার থেকে ঈদের আগ পর্যন্ত দোকানপাট রাত ১০টা পর্যন্ত খোলা

    মে ৭, ২০২৬

    বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য “রিয়েল-ওয়ার্ল্ড মার্কেটিং চ্যালেঞ্জ” নিয়ে এসেছে স্কিন ক্যাফে

    মে ৭, ২০২৬

    বিপিএলে দুর্নীতিতে ক্রিকেটার, কর্মকর্তা সহ ৫জন নিষিদ্ধ

    মে ৭, ২০২৬

    Comments are closed.

    আজকের দিন-তারিখ
    • রবিবার (দুপুর ১:৪৩)
    • ১০ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ
    • ২৩শে জিলকদ, ১৪৪৭ হিজরি
    • ২৭শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ (গ্রীষ্মকাল)
    আর্কাইভ
    সোম মঙ্গল বু বৃহ শুক্র শনি রবি
     ১২৩
    ৪৫৭৮৯১০
    ১১১১৩৪১৫১৬১
    ৮১৯২০২১২২২৩২৪
    ২৫২৬২৭২৯৩০৩১
    Recent Posts
    • ১২ মে মঙ্গলবার থেকে ঈদের আগ পর্যন্ত দোকানপাট রাত ১০টা পর্যন্ত খোলা
    • বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য “রিয়েল-ওয়ার্ল্ড মার্কেটিং চ্যালেঞ্জ” নিয়ে এসেছে স্কিন ক্যাফে
    • বিপিএলে দুর্নীতিতে ক্রিকেটার, কর্মকর্তা সহ ৫জন নিষিদ্ধ
    • ক্রিকেটার নাসির ও তার স্ত্রী তামিমা’র মামলার রায় ১০ জুন
    • পদত্যাগ করবেন না মমতা বন্দ্যোপাধ্যায়
    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় ➤
    হাসিনা মঞ্জিল (তিনতলা)
    ট-১১৯, বীর উত্তম এ কে খন্দকার সড়ক
    (গুলশান-বাড্ডা লিংক রোড)
    গুলশান-১, ঢাকা-১২১২।
    ফোন : 01711 938586, 01552 381515
    প্রকাশক :
    মোহাম্মদ বদরুজ্জামান তালুকদার
    সম্পাদক :
    খান মোহাম্মদ সালেক
    সোম মঙ্গল বু বৃহ শুক্র শনি রবি
     ১২৩
    ৪৫৭৮৯১০
    ১১১১৩৪১৫১৬১
    ৮১৯২০২১২২২৩২৪
    ২৫২৬২৭২৯৩০৩১
    • ডেইলি ঢাকা প্রেস
    • যোগাযোগ
    • বিজ্ঞাপন
    • শর্তাবলি ও নীতিমালা
    • গোপনীয়তা নীতি
    © ২০২৬ All Right Reserved Daily Dhaka Press. Designed & Developed by ebiz Digital

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Go to mobile version