Close Menu
    Facebook X (Twitter) Instagram
    শনিবার, মে ২
    Facebook X (Twitter) Instagram YouTube
    shawono
    Daily Dhaka Press
    shawono
    • Home
    • বাংলাদেশ
    • ক্রীড়াঙ্গন
    • আনন্দলোক
    • জীবনশৈলী
    • তথ্যপ্রযুক্তি
    • ইকোবিজ
    • বিশ্বজুড়ে
    • ই-কমার্স ও উদ্যোক্তা
    • অপরাধ-আদালত
    • মুক্তবাক
    • ধর্মজীবন
    • ইংরেজি ভার্সন
    • বাংলা কনভার্টার
    Daily Dhaka Press
    Home » Blog » অন্তর্বর্তীকালীন সরকার কার নেতৃত্বে হবে খোলাসা করেননি ফারুক খান
    Lead

    অন্তর্বর্তীকালীন সরকার কার নেতৃত্বে হবে খোলাসা করেননি ফারুক খান

    Daily Dhaka PressBy Daily Dhaka Pressঅক্টোবর ১৫, ২০২৩Updated:অক্টোবর ১৫, ২০২৩No Comments2 Mins Read

    অল্প কিছুদিনের মধ্যেই অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা হবে এবং নির্বাচনের তফসিল ঘোষণা হবে বলে জানিয়েছেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য সদস্য লে. কর্নেল অব. ফারুক খান। রোববার গুলশানে ঢাকাস্থ ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূতের বাসায় বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এতথ্য জানান। তবে নির্বাচনকালীন সরকার কার নেতৃত্বে হবে এ বিষয়টি খোলাসা করেননি। আওয়ামী লীগ বলে আসছে, সংবিধান অনুযায়ী নির্বাচনকালীন সরকার হবে। তখন মন্ত্রিসভা ছোট করা হতে পারে। নির্বাচনকালীন সরকার শুধু রুটিন ওয়ার্ক করবে। কোনো নীতিগত সিদ্ধান্ত নেবে না। ওই সময় নির্বাচন সংশ্লিষ্ট সব দপ্তর নির্বাচন কমিশনের অধীনে থাকবে। যদিও এই ব্যবস্থা প্রত্যাখ্যান করে নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন দাবি করে আন্দোলন করে আসছে বিএনপিসহ বিরোধী দলগুলো।

    রোববার আওয়ামী লীগের ৬ সদস্যের প্রতিনিধি দলের সঙ্গে ইউরোপীয় ইউনিয়নের একটি প্রতিনিধি দল দেড় ঘণ্টা বৈঠক করে। ওই বৈঠকে নির্বাচন নিয়ে আওয়ামী লীগের কার্যক্রম সস্পর্কে ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূতকে অবহিত করা হয়েছে বলে জানান ফারুক খান

    এ সময় ইউরোপীয় ইউনিয়ন আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করতে বাংলাদেশে পর্যবেক্ষক দল পাঠাবে বলেও জানান তিনি। কিছু দিনের মধ্যেই নির্বাচনকালীন সরকার গঠন করা হবে বলে জানালেও এ বিষয়ে বিস্তারিত কিছু বলেননি আওয়ামী লীগের এই প্রেসিডিয়াম সদস্য।
    বৈঠকে আওয়ামী লীগের প্রতিনিধি দলে প্রেসিডিয়াম সদস্য লে. কর্নেল অব. মুহাম্মদ ফারুক খান, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক শাম্মী আহমেদ, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক ড. সেলিম মাহমুদ, কার্যনির্বাহী সদস্য তারানা হালিম ও নির্মল চ্যাটার্জী উপস্থিত ছিলেন।

    Share. Facebook Twitter LinkedIn Email

    Related Posts

    ভোজ্যতেলের মূল্যবৃদ্ধি

    এপ্রিল ২৯, ২০২৬

    চলছে পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের দ্বিতীয় ও শেষ দফার ভোটগ্রহণ

    এপ্রিল ২৯, ২০২৬

    মুক্তিযোদ্ধা পরিবারের লোক কেউ জামায়াত করতে পারে না-ফজলুর রহমানের বক্তব্যে তোলপাড় সংসদ

    এপ্রিল ২৮, ২০২৬

    Comments are closed.

    আজকের দিন-তারিখ
    • শনিবার (সকাল ৬:২১)
    • ২রা মে, ২০২৬ খ্রিস্টাব্দ
    • ১৫ই জিলকদ, ১৪৪৭ হিজরি
    • ১৯শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ (গ্রীষ্মকাল)
    আর্কাইভ
    সোম মঙ্গল বু বৃহ শুক্র শনি রবি
     ১২৩
    ৪৫৭৮৯১০
    ১১১১৩৪১৫১৬১
    ৮১৯২০২১২২২৩২৪
    ২৫২৬২৭২৯৩০৩১
    Recent Posts
    • ভোজ্যতেলের মূল্যবৃদ্ধি
    • চলছে পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের দ্বিতীয় ও শেষ দফার ভোটগ্রহণ
    • মুক্তিযোদ্ধা পরিবারের লোক কেউ জামায়াত করতে পারে না-ফজলুর রহমানের বক্তব্যে তোলপাড় সংসদ
    • প্রতিটি অঞ্চলের সাংবাদিক আমাদের দূত-মারুফ কামাল খান
    • “ভুল নীতি হলে ঝুঁকির মুখে পড়বে ডিজিটাল অর্থনীতি”—টেলিকম, ডাটা ও সাইবার বিল ২০২৬ নিয়ে উদ্বেগ
    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় ➤
    হাসিনা মঞ্জিল (তিনতলা)
    ট-১১৯, বীর উত্তম এ কে খন্দকার সড়ক
    (গুলশান-বাড্ডা লিংক রোড)
    গুলশান-১, ঢাকা-১২১২।
    ফোন : 01711 938586, 01552 381515
    প্রকাশক :
    মোহাম্মদ বদরুজ্জামান তালুকদার
    সম্পাদক :
    খান মোহাম্মদ সালেক
    সোম মঙ্গল বু বৃহ শুক্র শনি রবি
     ১২৩
    ৪৫৭৮৯১০
    ১১১১৩৪১৫১৬১
    ৮১৯২০২১২২২৩২৪
    ২৫২৬২৭২৯৩০৩১
    • ডেইলি ঢাকা প্রেস
    • যোগাযোগ
    • বিজ্ঞাপন
    • শর্তাবলি ও নীতিমালা
    • গোপনীয়তা নীতি
    © ২০২৬ All Right Reserved Daily Dhaka Press. Designed & Developed by ebiz Digital

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Go to mobile version