Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Wednesday, November 25
    Facebook X (Twitter) Instagram YouTube
    shawono
    Daily Dhaka Press
    shawono
    • Home
    • বাংলাদেশ
    • শিক্ষাঙ্গন
    • ক্রীড়াঙ্গন
    • আনন্দলোক
    • জীবনশৈলী
    • তথ্যপ্রযুক্তি
    • ইকোবিজ
    • বিশ্বজুড়ে
    • ই-কমার্স ও উদ্যোক্তা
    • অপরাধ-আদালত
    • মুক্তবাক
    • ধর্মজীবন
    • ইংরেজি ভার্সন
    • বাংলা কনভার্টার
    Daily Dhaka Press
    Home » Blog » দক্ষিণ -পূর্ব বঙ্গোপসাগরে লঘুচাপ, সোমবার বৃষ্টির সম্ভাবনা
    Lead

    দক্ষিণ -পূর্ব বঙ্গোপসাগরে লঘুচাপ, সোমবার বৃষ্টির সম্ভাবনা

    Daily Dhaka PressBy Daily Dhaka PressOctober 20, 2023No Comments1 Min Read

    নিজস্ব প্রতিবেদক :

    আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগর ও এর কাছাকাছি দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে। এটি আরও ঘনীভূত হতে পারে।

    বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপটি ঘনীভূত হয়ে নিম্নচাপে পরিণত হতে পারে। আর তাতে দেশের বিভিন্ন অঞ্চলে আগামী সোম বা মঙ্গলবার থেকে বৃষ্টি হতে পারে । দেশের দক্ষিণাঞ্চলে বেশি বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানায় আবহাওয়া অফিস।

    আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মো. ওমর ফারুক আজ শুক্রবার বলেন, সাগরে সৃষ্টি হওয়া লঘুচাপ দুদিন পর আরও ঘনীভূত হয়ে নিম্নচাপে পরিণত হতে পারে। এর ফলে দেশের বিভিন্ন অঞ্চলে সোম অথবা মঙ্গলবার থেকে বৃষ্টি হতে পারে বলে জানান মো. ওমর ফারুক। তিনি বলেন, রংপুর বাদ দিয়ে দেশের বিভিন্ন এলাকায় বৃষ্টি হতে পারে। তবে দক্ষিণাঞ্চলে বৃষ্টির সম্ভাবনা বেশি।

    মৌসুমি বায়ু ইতোমধ্যে দেশের বিভিন্ন অঞ্চল থেকে বিদায় নিয়েছে। চলতি মাসের শুরু থেকে দেশের বিভিন্ন স্থানে শুরু হয় বৃষ্টি। ময়মনসিংহে রেকর্ড পরিমাণ বৃষ্টি হয়। তবে এরপর বৃষ্টি কমতে থাকে। তবে বৃষ্টির পর তাপমাত্রা কমতে শুরু করে। এরই মধ্যে সাগরে লঘুচাপের সৃষ্টি হলো।

    দেশে সাধারণত মৌসুমি বায়ু আসার আগে এবং চলে যাওয়ার পর ঘূর্ণিঝড় হয়। অক্টোবর ও নভেম্বর ‘ঘূর্ণিঝড়প্রবণ’ মাস হিসেবে পরিচিত। মৌসুমি বায়ু আসার আগে মার্চ, এপ্রিল ও মে মাসে ঘূর্ণিঝড় হয়। আবার চলে যাওয়ার পর অক্টোবর, নভেম্বর ও ডিসেম্বরে ঘূর্ণিঝড় হয়ে থাকে।

    বঙ্গোপসাগর লঘুচাপ
    Share. Facebook Twitter LinkedIn Email

    Related Posts

    ঢাকায় ইলুমিনা ইনোভেশন ডে অনুষ্ঠিত

    November 24, 2026

    সিন্ডিকেট ভেঙে ফের খুলছে বিদেশের শ্রমবাজার, প্রায় বিনা খরচে মালয়েশিয়া যাবে ১০ হাজার কর্মী

    November 19, 2026

    দেশের সব পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা না নেওয়ার নির্দেশ হাইকোর্টের

    November 18, 2026

    Comments are closed.

    Recent Posts
    • ঢাকায় ইলুমিনা ইনোভেশন ডে অনুষ্ঠিত
    • শীত উষ্ণতায় সাতকাহন
    • সিন্ডিকেট ভেঙে ফের খুলছে বিদেশের শ্রমবাজার, প্রায় বিনা খরচে মালয়েশিয়া যাবে ১০ হাজার কর্মী
    • পাঁচ লাখ শিশুকে স্বাস্থ্যবিধি শেখানোর উদ্যোগ ও অ্যানিমেটেড সিরিজ চালু হারপিকের
    • দেশের সব পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা না নেওয়ার নির্দেশ হাইকোর্টের
    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় ➤
    হাসিনা মঞ্জিল (তিনতলা)
    ট-১১৯, বীর উত্তম এ কে খন্দকার সড়ক
    (গুলশান-বাড্ডা লিংক রোড)
    গুলশান-১, ঢাকা-১২১২।
    ফোন : 01711 938586, 01552 381515
    প্রকাশক :
    মোহাম্মদ বদরুজ্জামান তালুকদার
    সম্পাদক :
    খান মোহাম্মদ সালেক
    • ডেইলি ঢাকা প্রেস
    • যোগাযোগ
    • বিজ্ঞাপন
    • শর্তাবলি ও নীতিমালা
    • গোপনীয়তা নীতি
    © 2026 All Right Reserved Daily Dhaka Press. Designed & Developed by ebiz Digital

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Go to mobile version