Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Wednesday, November 25
    Facebook X (Twitter) Instagram YouTube
    shawono
    Daily Dhaka Press
    shawono
    • Home
    • বাংলাদেশ
    • শিক্ষাঙ্গন
    • ক্রীড়াঙ্গন
    • আনন্দলোক
    • জীবনশৈলী
    • তথ্যপ্রযুক্তি
    • ইকোবিজ
    • বিশ্বজুড়ে
    • ই-কমার্স ও উদ্যোক্তা
    • অপরাধ-আদালত
    • মুক্তবাক
    • ধর্মজীবন
    • ইংরেজি ভার্সন
    • বাংলা কনভার্টার
    Daily Dhaka Press
    Home » Blog » বাংলাদেশ কোড প্রকাশ করল আইন মন্ত্রণালয় : প্রধানমন্ত্রীকে হস্তান্তর
    Lead

    বাংলাদেশ কোড প্রকাশ করল আইন মন্ত্রণালয় : প্রধানমন্ত্রীকে হস্তান্তর

    Daily Dhaka PressBy Daily Dhaka PressOctober 23, 2023Updated:October 23, 2023No Comments2 Mins Read

    নিজস্ব প্রতিবেদক :

    প্রচলিত সকল আইন একত্রে হালনাগাদ করে ‘বাংলাদেশ কোড’ প্রকাশ করা হয়েছে। আইন মন্ত্রণালয়ের লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগ থেকে মোট ৪৭ খণ্ডে এটা প্রকাশ করা হয়। সোমবার মন্ত্রীসভার নিয়মিত বৈঠকের আগে বাংলাদেশ কোড প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে হস্তান্তর করেন আইনমন্ত্রী আনিসুল হক।

    লালসবুজের রঙ্গের মলাটে বাংলাদেশ কোডে এক হাজার ১৭৭টি প্রণীত আইন অন্তর্ভুক্ত করা হয়েছে। জাতীয় নির্বাচনকে সামনে রেখে আইন মন্ত্রণালয়ের লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের উন্নয়ন কর্মের বড় অংশ হিসেবে এটা প্রকাশ করা হলো।

    বাংলাদেশ লজ রিভিশন অ্যন্ড ডিক্লেয়ারেশন অ্যাক্ট-১৯৭৩ এর ৬ ধারা অনুসারে প্রচলিত সব আইন হালনাগাদ করে বাংলাদেশ কোড আকারে প্রকাশের আইনগত বাধ্যবাধকতা রয়েছে। ২০০৯ সাল থেকে সংশোধনী আইন, রহিতকৃত আইন এবং নতুন প্রণয়ন করা আইন বাংলাদেশ কোডে ক্ষেত্রমতে অন্তর্ভুক্ত, সংশোধন ও বিয়োজন করা হয়েছে।

    গত বছর সেপ্টেম্বর মাসে লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের যুগ্ন সচিব কাজী আরিফুজ্জামানকে প্রচলিত সব আইন হালনাগাদ করে বাংলাদেশ কোড আকারে প্রকাশের জন্য সার্বিক দায়িত্ব দেন আইনমন্ত্রী আনিসুল হক। এক বছরেরও বেশি সময় ধরে লেজিসলেটিভ বিভাগের ওই কর্মকর্তার নেতৃত্বে একটি দক্ষ ও অভিজ্ঞ টিম চলতি বছর ৩১ মার্চ পর্যন্ত বিদ্যমান সব আইন একত্রিত করে ৪৭ খণ্ডে বাংলাদেশ কোড প্রকাশের কাজ সম্প্রতি শেষ করে।

    ৫০০ পৃষ্ঠার প্রতিটি বইয়ের প্রচ্ছদ করা হয়েছে জাতীয় পতাকা ও স্বাধীনতার প্রতীক লালসবুজের সমন্বয়ে। এর আগে সর্বশেষ ২০১৬ সালে হালনাগদ করা বাংলাদেশ কোড প্রকাশিত হয়েছিল। ওই প্রকাশনায় ২০১৪ সালের জুন পর্যন্ত হালনাগাদ করা ছিল। ওই সময় ইউএনডিপির একটি প্রকল্পের সহায়তায় বাংলাদেশ কোড ৪২ খণ্ডে প্রকাশিত হয়।

    ‘বাংলাদেশ কোড’ আইন মন্ত্রণালয়
    Share. Facebook Twitter LinkedIn Email

    Related Posts

    ঢাকায় ইলুমিনা ইনোভেশন ডে অনুষ্ঠিত

    November 24, 2026

    সিন্ডিকেট ভেঙে ফের খুলছে বিদেশের শ্রমবাজার, প্রায় বিনা খরচে মালয়েশিয়া যাবে ১০ হাজার কর্মী

    November 19, 2026

    দেশের সব পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা না নেওয়ার নির্দেশ হাইকোর্টের

    November 18, 2026

    Comments are closed.

    Recent Posts
    • ঢাকায় ইলুমিনা ইনোভেশন ডে অনুষ্ঠিত
    • শীত উষ্ণতায় সাতকাহন
    • সিন্ডিকেট ভেঙে ফের খুলছে বিদেশের শ্রমবাজার, প্রায় বিনা খরচে মালয়েশিয়া যাবে ১০ হাজার কর্মী
    • পাঁচ লাখ শিশুকে স্বাস্থ্যবিধি শেখানোর উদ্যোগ ও অ্যানিমেটেড সিরিজ চালু হারপিকের
    • দেশের সব পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা না নেওয়ার নির্দেশ হাইকোর্টের
    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় ➤
    হাসিনা মঞ্জিল (তিনতলা)
    ট-১১৯, বীর উত্তম এ কে খন্দকার সড়ক
    (গুলশান-বাড্ডা লিংক রোড)
    গুলশান-১, ঢাকা-১২১২।
    ফোন : 01711 938586, 01552 381515
    প্রকাশক :
    মোহাম্মদ বদরুজ্জামান তালুকদার
    সম্পাদক :
    খান মোহাম্মদ সালেক
    • ডেইলি ঢাকা প্রেস
    • যোগাযোগ
    • বিজ্ঞাপন
    • শর্তাবলি ও নীতিমালা
    • গোপনীয়তা নীতি
    © 2026 All Right Reserved Daily Dhaka Press. Designed & Developed by ebiz Digital

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Go to mobile version