Close Menu
    Facebook X (Twitter) Instagram
    শনিবার, মে ২
    Facebook X (Twitter) Instagram YouTube
    shawono
    Daily Dhaka Press
    shawono
    • Home
    • বাংলাদেশ
    • ক্রীড়াঙ্গন
    • আনন্দলোক
    • জীবনশৈলী
    • তথ্যপ্রযুক্তি
    • ইকোবিজ
    • বিশ্বজুড়ে
    • ই-কমার্স ও উদ্যোক্তা
    • অপরাধ-আদালত
    • মুক্তবাক
    • ধর্মজীবন
    • ইংরেজি ভার্সন
    • বাংলা কনভার্টার
    Daily Dhaka Press
    Home » Blog » চাঁদপুরে মা ইলিশ ধরায় ২৯ জেলের কারাদন্ড
    Lead

    চাঁদপুরে মা ইলিশ ধরায় ২৯ জেলের কারাদন্ড

    Daily Dhaka PressBy Daily Dhaka Pressঅক্টোবর ২৫, ২০২৩No Comments2 Mins Read

    চাঁদপুর প্রতিনিধি ॥ মেঘনা নদীর অভয়াশ্রম এলাকার চাঁদপুর ও হাইমচরে নিষেধাজ্ঞা অমান্য করে মা ইলিশ ধরায় পৃথক অভিযানে আটক ২৯ জেলেকে বিভিন্ন মেয়াদে কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত।

    বুধবার (২৫ অক্টোবর) বিকেলে সদরে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট নিগার সুলতানা এবং সন্ধ্যায় হাইমচরে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা চাই থোয়াইহলা চৌধুরী ও এসিল্যান্ড আব্দুল্লাহ আল ফয়সাল।

    অভিযানে অংশগ্রহনকারী সদর উপজেলা জ্যেষ্ঠ মৎস্য কর্মকর্তা মো. তানজিমুুল ইসলাম জানান, মেঘনা নদীর সদর এলাকায় বেলা ১১টা থেকে বেলা আড়াইটা পর্যন্ত অভিযান পরিচালনা করে ১৬ জেলেকে আটক করা হয়। একই সময় জব্দ করা হয় ৫ হাজার মিটার কারেন্টজাল এবং ১টি মাছ ধরার নৌকা। আটক জেলেদেরকে ১০ দিনে করে বিনাশ্রম কারাদন্ড দেয়া হয়।

    অভিযানে মৎস্য ও প্রাণি সম্পদ মন্ত্রণালয়ের উপসচিব শেখ কামরুল হাসান, চট্টগ্রাম বিভাগীয় উপপরিচালক মো. আবদুস ছাত্তার, জেলা মৎস্য কর্মকর্তা মো. গোলাম মেহেদী হাসানসহ কোস্টগার্ড ও নৌ পুলিশের দুটি দল উপস্থিত ছিলেন।

    অপরদিকে হাইমচর উপজেলা অভিযানের তথ্য জানিয়েছেন উপজেলা জ্যেষ্ঠ মৎস্য কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) মাহবুব রশীদ।

    তিনি জানান, একই সময়ে হাইমচরে উপজেলা টাস্কফোর্সের অভিযানে আটক হয়েছে ১৩ জেলে। জব্দ করা হয়েছে ১৫ হাজার মিটার কারেন্টজাল, ৩টি মাছ ধরার নৌকা ও ২৫ কেজি ইলিশ মাছ। আটক জেলেদেরকে ৭ দিন করে বিনাশ্রম কারাদন্ড দেয় ভ্রাম্যমান আদালত। জব্দকৃত ইলিশ স্থানীয় এতিম খানা ও গরীবদের মাঝে বিতরণ করা হয় এবং কারেন্টজাল আগুনে পুড়িয়ে বিনষ্ট করা হয়।

    অভিযান চাঁদপুর জরিমানা জেল জেলে
    Share. Facebook Twitter LinkedIn Email

    Related Posts

    ভোজ্যতেলের মূল্যবৃদ্ধি

    এপ্রিল ২৯, ২০২৬

    চলছে পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের দ্বিতীয় ও শেষ দফার ভোটগ্রহণ

    এপ্রিল ২৯, ২০২৬

    মুক্তিযোদ্ধা পরিবারের লোক কেউ জামায়াত করতে পারে না-ফজলুর রহমানের বক্তব্যে তোলপাড় সংসদ

    এপ্রিল ২৮, ২০২৬

    Comments are closed.

    আজকের দিন-তারিখ
    • শনিবার (বিকাল ৫:৩৬)
    • ২রা মে, ২০২৬ খ্রিস্টাব্দ
    • ১৫ই জিলকদ, ১৪৪৭ হিজরি
    • ১৯শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ (গ্রীষ্মকাল)
    আর্কাইভ
    সোম মঙ্গল বু বৃহ শুক্র শনি রবি
     ১২৩
    ৪৫৭৮৯১০
    ১১১১৩৪১৫১৬১
    ৮১৯২০২১২২২৩২৪
    ২৫২৬২৭২৯৩০৩১
    Recent Posts
    • “মেলোডিস অব মেমোরি লেন” ৯৮-০০ ব্যাচের মিলনমেলা ও কনসার্ট অনুষ্ঠিত
    • ভোজ্যতেলের মূল্যবৃদ্ধি
    • চলছে পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের দ্বিতীয় ও শেষ দফার ভোটগ্রহণ
    • মুক্তিযোদ্ধা পরিবারের লোক কেউ জামায়াত করতে পারে না-ফজলুর রহমানের বক্তব্যে তোলপাড় সংসদ
    • প্রতিটি অঞ্চলের সাংবাদিক আমাদের দূত-মারুফ কামাল খান
    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় ➤
    হাসিনা মঞ্জিল (তিনতলা)
    ট-১১৯, বীর উত্তম এ কে খন্দকার সড়ক
    (গুলশান-বাড্ডা লিংক রোড)
    গুলশান-১, ঢাকা-১২১২।
    ফোন : 01711 938586, 01552 381515
    প্রকাশক :
    মোহাম্মদ বদরুজ্জামান তালুকদার
    সম্পাদক :
    খান মোহাম্মদ সালেক
    সোম মঙ্গল বু বৃহ শুক্র শনি রবি
     ১২৩
    ৪৫৭৮৯১০
    ১১১১৩৪১৫১৬১
    ৮১৯২০২১২২২৩২৪
    ২৫২৬২৭২৯৩০৩১
    • ডেইলি ঢাকা প্রেস
    • যোগাযোগ
    • বিজ্ঞাপন
    • শর্তাবলি ও নীতিমালা
    • গোপনীয়তা নীতি
    © ২০২৬ All Right Reserved Daily Dhaka Press. Designed & Developed by ebiz Digital

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Go to mobile version