Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Wednesday, November 25
    Facebook X (Twitter) Instagram YouTube
    shawono
    Daily Dhaka Press
    shawono
    • Home
    • বাংলাদেশ
    • শিক্ষাঙ্গন
    • ক্রীড়াঙ্গন
    • আনন্দলোক
    • জীবনশৈলী
    • তথ্যপ্রযুক্তি
    • ইকোবিজ
    • বিশ্বজুড়ে
    • ই-কমার্স ও উদ্যোক্তা
    • অপরাধ-আদালত
    • মুক্তবাক
    • ধর্মজীবন
    • ইংরেজি ভার্সন
    • বাংলা কনভার্টার
    Daily Dhaka Press
    Home » Blog » বিএনপি জামাতের নৈরাজ্য ঠেকাতে আওয়ামী লীগের মোটরসাইকেল শোডাউন
    Lead

    বিএনপি জামাতের নৈরাজ্য ঠেকাতে আওয়ামী লীগের মোটরসাইকেল শোডাউন

    Daily Dhaka PressBy Daily Dhaka PressOctober 29, 2023No Comments2 Mins Read

    ধামরাই (ঢাকা) প্রতিনিধি: সারা দেশের ন্যায় ঢাকার ধামরাইয়ে বিএনপি জামাতের ঢাকা হরতালে নৈরাজ্য ঠেকাতে মহাসড়কে আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ শত শত মোটরসাইকেল নিয়ে আওয়ামী লীগের শোডাউনে অংশগ্রহণ করে। অপ্রীতিকর ঘটনা এড়াতে মাঠে পুলিশের পাশাপাশি আওয়ামী লীগের নেতাকর্মীরা বিএনপি জামাতের ডাকা হরতালে সাধারণ মানুষের যেন ক্ষতি না হয়ে থাকে সেজন্য মাঠে আওয়ামী লীগের নেতাকর্মীরা সক্রিয় ছিলেন ।

    রোববার (২৯ অক্টোবর) বিকেলে ঢাকা আরিচা মহাসড়কে আওয়ামী লীগের নেতৃত্বে এই মোটরসাইকেল শোডাউন দেওয়া হয়।

    উপজেলা আওয়ামী লীগের সভাপতি সাবেক এমপি এম এ মালেক ও উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাদ্দেছ হোসেন এর নেতৃত্বে ঢাকা আরিচা মহাসড়কে ধামরাইয়ের ইসলামপুর থেকে বারবারিয়ার দিকে মোটরসাইকেল শোডাউন দেন। শত শত নেতাকর্মী মোটরসাইকেল নিয়ে এই শোডাউন দেন।

    অপরদিকে উপজেলার গাঙ্গুটিয়া ইউনিয়নের চেয়ারম্যান ও গাঙ্গুটিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুল কাদের মোল্লা’র নেতৃত্বে বারবারিয়া বাসস্ট্যান্ড থেকে ইসলামপুরের দিকে মোটরসাইকেল শোডাউন করে থাকেন। চেয়ারম্যান কাদের মোল্লা কয়েক শতাধিক মোটরসাইকেল নিয়ে মহাসড়কে বিএনপি জামাতের নৈরাজ্যের বিরুদ্ধে মহাসড়কে দেখা যায়।

    বিএনপি জামাতের ডাকা হরতালে সাধারণ মানুষ তেমন কোন সাড়া দেন নি। তবে রাস্তায় বড় কোন যানবাহন দেখা যায় নি। প্রতিটি বাসস্ট্যান্ড, সরকারি স্থাপনায় বিএনপি জামাতের নৈরাজ্য ঠেকাতে পুলিশ মোতায়েন ছিল। বিএনপি জামাত যেন রাস্তায় চলাচলের গাড়ি, সাধারণ মানুষের জীবনের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশের পাশাপাশি আওয়ামী লীগের নেতাকর্মীরা ছিলেন।

    পৌর আওয়ামী যুবলীগের সভাপতি আমিনুর রহমান বলেন, বিএনপি জামাতের ঢাকা হরতাল নৈরাজ্যের বিরুদ্ধে আমরা মাঠে আছি থাকবো। বিএনপি জামাত যেন সাধারণ মানুষ ও যানবাহনের কোন ক্ষতি করতে না পারে।

    তবে রাস্তায় জামাত বিএনপির কোন নেতাকর্মীকে মাঠে দেখা যায় নি। তবে অপ্রীতিকর ঘটনা এড়াতে কঠোর অবস্থানে ছিল পুলিশ।

    আওয়ামী লীগ শোডাউন
    Share. Facebook Twitter LinkedIn Email

    Related Posts

    দেশের সব পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা না নেওয়ার নির্দেশ হাইকোর্টের

    November 18, 2026

    হাম উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

    November 16, 2026

    রামিসা ধর্ষণ হত্যা মামলা : সোহেল দম্পতির ডেথ রেফারেন্স ও আপিলের রায় মঙ্গলবার

    November 16, 2026

    Comments are closed.

    Recent Posts
    • ঢাকায় ইলুমিনা ইনোভেশন ডে অনুষ্ঠিত
    • শীত উষ্ণতায় সাতকাহন
    • সিন্ডিকেট ভেঙে ফের খুলছে বিদেশের শ্রমবাজার, প্রায় বিনা খরচে মালয়েশিয়া যাবে ১০ হাজার কর্মী
    • পাঁচ লাখ শিশুকে স্বাস্থ্যবিধি শেখানোর উদ্যোগ ও অ্যানিমেটেড সিরিজ চালু হারপিকের
    • দেশের সব পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা না নেওয়ার নির্দেশ হাইকোর্টের
    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় ➤
    হাসিনা মঞ্জিল (তিনতলা)
    ট-১১৯, বীর উত্তম এ কে খন্দকার সড়ক
    (গুলশান-বাড্ডা লিংক রোড)
    গুলশান-১, ঢাকা-১২১২।
    ফোন : 01711 938586, 01552 381515
    প্রকাশক :
    মোহাম্মদ বদরুজ্জামান তালুকদার
    সম্পাদক :
    খান মোহাম্মদ সালেক
    • ডেইলি ঢাকা প্রেস
    • যোগাযোগ
    • বিজ্ঞাপন
    • শর্তাবলি ও নীতিমালা
    • গোপনীয়তা নীতি
    © 2026 All Right Reserved Daily Dhaka Press. Designed & Developed by ebiz Digital

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Go to mobile version