Close Menu
    Facebook X (Twitter) Instagram
    রবিবার, মে ১০
    Facebook X (Twitter) Instagram YouTube
    shawono
    Daily Dhaka Press
    shawono
    • Home
    • বাংলাদেশ
    • ক্রীড়াঙ্গন
    • আনন্দলোক
    • জীবনশৈলী
    • তথ্যপ্রযুক্তি
    • ইকোবিজ
    • বিশ্বজুড়ে
    • ই-কমার্স ও উদ্যোক্তা
    • অপরাধ-আদালত
    • মুক্তবাক
    • ধর্মজীবন
    • ইংরেজি ভার্সন
    • বাংলা কনভার্টার
    Daily Dhaka Press
    Home » Blog » শচীনকে ছুঁতে পারলেন না কোহলি
    Lead

    শচীনকে ছুঁতে পারলেন না কোহলি

    the Zubair ChowdhuryBy the Zubair Chowdhuryনভেম্বর ২, ২০২৩No Comments2 Mins Read

    দাপুটে ব্যাটিং করে যাচ্ছিলেন বিরাট কোহলি। তার ব্যাট থেকে যেভাবে রান বৃষ্টি ঝরছিল, তাতে করে মনে হচ্ছিল ভারতের সাবেক এ অধিনায়কের সেঞ্চুরি দেখা পাওয়া সময়ের ব্যাপার মাত্র। কিন্তু আশাটা আলোর মুখ দেখতে পায়নি।

    জাদুকরী তিন অঙ্কও ছোঁয়া হয়নি কোহলির। ফিরলেন ৮৮ রানের দারুণ এক ব্যক্তিগত স্কোর নিয়ে। ওয়ানডেতে ৪৮ সেঞ্চুরির মালিক কোহলিকে অপেক্ষায় থাকতে হচ্ছে শচীন টেন্ডুলকারের ওয়ানডেতে ৪৯ সেঞ্চুরির রেকর্ড ছুঁতে।

    সেঞ্চুরির দ্বার প্রান্তে পৌঁছে গিয়েছিলেন শুবমান গিলও। কিন্তু তারও দুর্ভাগ্য। শতকের স্বাদ নিতে পারেননি। নার্ভাস নাইনটিতে ফিরতে হয়েছে তাকে। সন্তুষ্ট থাকতে হয়েছে ৯২ রানে। এই প্রতিবেদন লেখা পর্যন্ত শ্রীলঙ্কার বোলিং তোপ সামলে ৩৯ ওভারে ৩ উইকেট হারিয়ে ২৫৫ রান তুলেছে ভারত।

    মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে টস ভাগ্য সহায় হয়েছে শ্রীলঙ্কার। টস জিতে ফিল্ডিং বেছে নিয়েছেন লঙ্কান অধিনায়ক কুশল মেন্ডিস। আর ক্যাপ্টেন রোহিত শর্মার ভারতকে পাঠিয়েছেন ব্যাটিংয়ে।

    ভারতের একাদশে কোনো পরিবর্তন আসেনি। এখনো পর্যন্ত অজেয় ভারত আজকের ম্যাচে তাদের উইনিং কম্বিনেশন ধরে রেখেছে। অন্যদিকে শ্রীলঙ্কার একাদশে বদল এসেছে একটি। অলরাউন্ডার ধনাঞ্জয়া ডি সিলভার পরিবর্তে একাদশে জায়গা পেয়েছেন লেগ স্পিনার দুশান হেমন্ত।

    ভারত একাদশ: রোহিত শর্মা (অধিনায়ক), শুভমান গিল, বিরাট কোহলি, শ্রেয়াস আইয়ার, লোকেশ রাহুল (উইকেটরক্ষক), সূর্যকুমার যাদব, রবীন্দ্র জাদেজা, মোহাম্মদ শামি, জসপ্রিত বুমরাহ, কুলদীপ যাদব ও মোহাম্মদ সিরাজ।

    শ্রীলঙ্কা একাদশ: পথুম নিসাঙ্কা, দিমুথ করুনারত্নে, কুশল মেন্ডিস (অধিনায়ক), সাদিরা সামারাবিক্রমা, চারিথ আসালাঙ্কা, অ্যাঞ্জেলো ম্যাথিউস, দুশান হেমন্তা, মাহিশ থিকশানা, কাসুন রাজিথা ও দিলশান মাদুশাঙ্কা।

    Share. Facebook Twitter LinkedIn Email

    Related Posts

    ১২ মে মঙ্গলবার থেকে ঈদের আগ পর্যন্ত দোকানপাট রাত ১০টা পর্যন্ত খোলা

    মে ৭, ২০২৬

    বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য “রিয়েল-ওয়ার্ল্ড মার্কেটিং চ্যালেঞ্জ” নিয়ে এসেছে স্কিন ক্যাফে

    মে ৭, ২০২৬

    বিপিএলে দুর্নীতিতে ক্রিকেটার, কর্মকর্তা সহ ৫জন নিষিদ্ধ

    মে ৭, ২০২৬

    Comments are closed.

    আজকের দিন-তারিখ
    • রবিবার (দুপুর ২:৫৯)
    • ১০ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ
    • ২৩শে জিলকদ, ১৪৪৭ হিজরি
    • ২৭শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ (গ্রীষ্মকাল)
    আর্কাইভ
    সোম মঙ্গল বু বৃহ শুক্র শনি রবি
     ১২৩
    ৪৫৭৮৯১০
    ১১১১৩৪১৫১৬১
    ৮১৯২০২১২২২৩২৪
    ২৫২৬২৭২৯৩০৩১
    Recent Posts
    • ১২ মে মঙ্গলবার থেকে ঈদের আগ পর্যন্ত দোকানপাট রাত ১০টা পর্যন্ত খোলা
    • বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য “রিয়েল-ওয়ার্ল্ড মার্কেটিং চ্যালেঞ্জ” নিয়ে এসেছে স্কিন ক্যাফে
    • বিপিএলে দুর্নীতিতে ক্রিকেটার, কর্মকর্তা সহ ৫জন নিষিদ্ধ
    • ক্রিকেটার নাসির ও তার স্ত্রী তামিমা’র মামলার রায় ১০ জুন
    • পদত্যাগ করবেন না মমতা বন্দ্যোপাধ্যায়
    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় ➤
    হাসিনা মঞ্জিল (তিনতলা)
    ট-১১৯, বীর উত্তম এ কে খন্দকার সড়ক
    (গুলশান-বাড্ডা লিংক রোড)
    গুলশান-১, ঢাকা-১২১২।
    ফোন : 01711 938586, 01552 381515
    প্রকাশক :
    মোহাম্মদ বদরুজ্জামান তালুকদার
    সম্পাদক :
    খান মোহাম্মদ সালেক
    সোম মঙ্গল বু বৃহ শুক্র শনি রবি
     ১২৩
    ৪৫৭৮৯১০
    ১১১১৩৪১৫১৬১
    ৮১৯২০২১২২২৩২৪
    ২৫২৬২৭২৯৩০৩১
    • ডেইলি ঢাকা প্রেস
    • যোগাযোগ
    • বিজ্ঞাপন
    • শর্তাবলি ও নীতিমালা
    • গোপনীয়তা নীতি
    © ২০২৬ All Right Reserved Daily Dhaka Press. Designed & Developed by ebiz Digital

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Go to mobile version