Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Saturday, November 28
    Facebook X (Twitter) Instagram YouTube
    shawono
    Daily Dhaka Press
    shawono
    • Home
    • বাংলাদেশ
    • শিক্ষাঙ্গন
    • ক্রীড়াঙ্গন
    • আনন্দলোক
    • জীবনশৈলী
    • তথ্যপ্রযুক্তি
    • ইকোবিজ
    • বিশ্বজুড়ে
    • ই-কমার্স ও উদ্যোক্তা
    • অপরাধ-আদালত
    • মুক্তবাক
    • ধর্মজীবন
    • ইংরেজি ভার্সন
    • বাংলা কনভার্টার
    Daily Dhaka Press
    Home » Blog » অবরোধ সমর্থনে জাবি শিক্ষকদের মানববন্ধন
    Lead

    অবরোধ সমর্থনে জাবি শিক্ষকদের মানববন্ধন

    Daily Dhaka PressBy Daily Dhaka PressNovember 2, 2023Updated:November 2, 2023No Comments2 Mins Read

    জাবি প্রতিনিধি: নির্দলীয়-নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে জাতীয় সংসদ নির্বাচন ও চলমান অবরোধের সমর্থনে মানববন্ধন করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) জাতীয়তবাদী শিক্ষক ফোরাম।

    বৃহস্পতিবার (২ অক্টোবর) সকাল ১১ টায় বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে (ডেইরি গেট) এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

    মানববন্ধনে ফার্মেসি বিভাগের অধ্যাপক মোহাম্মদ মাফরুহী সাত্তারের সঞ্চালনায় নেতৃবৃন্দ “সাধারণ জনগণ এ সরকার চায় না” উল্লেখ্য করে সারাদেশে বিএনপি নেতাকর্মীদের আটক ও নির্যাতনের ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।

    ভূগোল ও পরিবেশ বিভাগের অধ্যাপক ড. মোঃ নূরুল ইসলাম বলেন, “আমরা এই জবরদস্তি সরকারের পদত্যাগ চাই। দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলামসহ সকল রাজবন্দীর অবিলম্বে মুক্তির দাবি জানাই।”

    দর্শন বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসান বলেন, “২৮ অক্টোবরের সমাবেশে পুলিশি হামলা ও নির্যাতনের প্রতিবাদস্বরুপ আমরা এখানে দাঁড়িয়েছি। নির্দলীয়-নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের দাবি জানানোর কারণে ২৮ অক্টোবর হামলা চালানো হয়েছে। তাই এটা এখন জনগণের আন্দোলন হয়ে দাঁড়িয়েছে। বর্তমানে সরকার দলের সাথে সম্পৃক্ত না হলেই তাদের নির্যাতনের শিকার হতে হয়। বিশ্ববিদ্যালয়ের হলগুলোতে সরকারবিরোধী কোনো শিক্ষার্থী অবস্থান করতে পারেন না। শুধুমাত্র রাজনৈতিক কারণে তাদের হলের বাইরে থাকতে হয়। তাই সকলের সমর্থনে আমরা একটি শান্তিপূর্ণ বিশ্ববিদ্যালয় চাই। এজন্য প্রয়োজন জনগনের ভোটে নির্বাচিত সরকার। বাঙালি জাতি সবসময় অন্যায়ের বিরুদ্ধে দাঁড়িয়েছে। তাই আমরাও জনগণের পক্ষে আজ মানববন্ধনে দাঁড়িয়েছি।”

    সমাপনী বক্তব্যে সরকার ও রাজনীতি বিভাগের অধ্যাপক ড. মো. শামছুল আলম মানববন্ধনে অংশগ্রহণকারী সকল শিক্ষককে ধন্যবাদ জানিয়ে বলেন, “২৮ অক্টোবরের সমাবেশ সরকার সুপরিকল্পিতভাবে পুলিশি বাহিনী দিয়ে পন্ড করেছে। বিএনপিকে সন্ত্রাসী সংগঠন হিসেবে আখ্যা দেওয়া হয়েছে। অথচ সকলেই জানে, মুলত আওয়ামী লীগই সন্ত্রাসী দল। ২০১৪ ও ২০১৮ সালের নির্বাচনের ঘটনা পুনরায় ঘটতে দেওয়া হবে না। আমাদের এ আন্দোলনকে জনগণ সমর্থন করবে বলে বিশ্বাস রাখি।”

    এসময় আরও উপস্থিত ছিলেন, অধ্যাপক মোঃ জামাল উদ্দীন, অধ্যাপক ড. এ কে এম রাশিদুল আলম, অধ্যাপক ড. মোঃ সোহেল রানা, অধ্যাপক ড. মোঃ মনোয়ার হোসেন, অধ্যাপক ড. মোঃ আবদুর রব, অধ্যাপক ড. মোহম্মাদ কামরুল আহসান, অধ্যাপক ড. এ. এন. এম. ফখরুদ্দিন, অধ্যাপক ড. মোঃ গোলাম মোস্তফা, অধ্যাপক ড. আবেদা সুলতানা, অধ্যাপক মাসুম শাহরিয়ার, অধ্যাপক ড. মুহম্মদ নজরুল ইসলাম, অধ্যাপক ড. মোঃ আব্দুল হালিম, অধ্যাপক ড. মোঃ কামরুজ্জামান, অধ্যাপক চৌধুরী গোলাম কিবরিয়া, অধ্যাপক ড. বোরহান উদ্দিন, সহযোগী অধ্যাপক মোহাম্মদ রেজাউল রকিব, কামরুন নেছা খন্দকার প্রমুখ।

    বিএনপি মানববন্ধন
    Share. Facebook Twitter LinkedIn Email

    Related Posts

    বাংলাদেশের সুস্থতা ও সুস্থ দীর্ঘায়ু খাতের উন্নয়নে জেনেসেন গ্রুপ ও রিজুভা ওয়েলনেসের অংশীদারত্ব ঘোষণা

    November 25, 2026

    সাতটি জেলায় পুলিশ সুপার (এসপি) নিয়োগ, বদলি ১৪ কর্মকর্তা

    November 25, 2026

    জাপানের ফোর্থ ভ্যালির সঙ্গে মুন্সি এন্টারপ্রাইজের সমঝোতা স্মারক স্বাক্ষর

    November 25, 2026

    Comments are closed.

    Recent Posts
    • বাংলাদেশের সুস্থতা ও সুস্থ দীর্ঘায়ু খাতের উন্নয়নে জেনেসেন গ্রুপ ও রিজুভা ওয়েলনেসের অংশীদারত্ব ঘোষণা
    • সাতটি জেলায় পুলিশ সুপার (এসপি) নিয়োগ, বদলি ১৪ কর্মকর্তা
    • জাপানের ফোর্থ ভ্যালির সঙ্গে মুন্সি এন্টারপ্রাইজের সমঝোতা স্মারক স্বাক্ষর
    • ঢাকায় ইলুমিনা ইনোভেশন ডে অনুষ্ঠিত
    • শীত উষ্ণতায় সাতকাহন
    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় ➤
    হাসিনা মঞ্জিল (তিনতলা)
    ট-১১৯, বীর উত্তম এ কে খন্দকার সড়ক
    (গুলশান-বাড্ডা লিংক রোড)
    গুলশান-১, ঢাকা-১২১২।
    ফোন : 01711 938586, 01552 381515
    প্রকাশক :
    মোহাম্মদ বদরুজ্জামান তালুকদার
    সম্পাদক :
    খান মোহাম্মদ সালেক
    • ডেইলি ঢাকা প্রেস
    • যোগাযোগ
    • বিজ্ঞাপন
    • শর্তাবলি ও নীতিমালা
    • গোপনীয়তা নীতি
    © 2026 All Right Reserved Daily Dhaka Press. Designed & Developed by ebiz Digital

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Go to mobile version