Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Wednesday, November 25
    Facebook X (Twitter) Instagram YouTube
    shawono
    Daily Dhaka Press
    shawono
    • Home
    • বাংলাদেশ
    • শিক্ষাঙ্গন
    • ক্রীড়াঙ্গন
    • আনন্দলোক
    • জীবনশৈলী
    • তথ্যপ্রযুক্তি
    • ইকোবিজ
    • বিশ্বজুড়ে
    • ই-কমার্স ও উদ্যোক্তা
    • অপরাধ-আদালত
    • মুক্তবাক
    • ধর্মজীবন
    • ইংরেজি ভার্সন
    • বাংলা কনভার্টার
    Daily Dhaka Press
    Home » Blog » অবরোধে গুলিস্তানে দিন-দুপুরে বাসে আগুন
    Lead

    অবরোধে গুলিস্তানে দিন-দুপুরে বাসে আগুন

    Daily Dhaka PressBy Daily Dhaka PressNovember 6, 2023No Comments1 Min Read

    নিজস্ব প্রতিবেদক, ঢাকা : রাজধানীর গুলিস্তানে যাত্রীবাহী একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। আজ সোমবার বেলা দুইটার দিকে এ ঘটনা ঘটে।

    ফায়ার সার্ভিসের সদর দপ্তর জানায়, গুলিস্তানের বঙ্গবন্ধু স্কয়ার হল মার্কেটের সামনে বিকল্প অটো সার্ভিস নামের যাত্রীবাহী একটি বাসে দুর্বৃত্তের আগুন দেওয়ার বিষয়ে আজ বেলা ২টা ৫ মিনিটের দিকে তারা তথ্য পায়।

    ফায়ার সার্ভিস সূত্র জানায়, বাসে আগুন দেওয়ার খবর পেয়ে সিদ্দিকবাজার ফায়ার স্টেশনের দুটি ইউনিট ঘটনাস্থলে যায়। তারা পুলিশের সহযোগিতায় আগুন পুরোপুরি নিভিয়ে ফেলে।

    প্রত্যক্ষদর্শীদের ভাষ্য, বাসটিতে যাত্রী ছিলেন। এতে আগুন দেওয়া হলে যাত্রীরা দ্রুত জানালা ও দরজা দিয়ে বাইরে বেরিয়ে যান। প্রথমে স্থানীয় লোকজন আগুন নেভানোর কাজ শুরু করেন। পরে ফায়ার সার্ভিস এসে আগুন নেভানোর কাজ শুরু করে।

    আগুনে বাসটির সব কটি আসন পুড়ে গেছে। তবে কারও হতাহত হওয়ার তথ্য পাওয়া যায়নি।

    বিএনপিসহ বিরোধী দলগুলোর ডাকা অবরোধের মধ্যে রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় গাড়িতে আগুন দেওয়ার ঘটনা বাড়ছে। দ্বিতীয় দফার অবরোধের প্রথম দিন গতকাল রোববার ভোর ৪টা থেকে রাত সাড়ে ১০টা পর্যন্ত সারা দেশে ১৩টি গাড়িতে আগুন দেওয়ার ঘটনা ঘটে।

    গত ২৮ অক্টোবর ঢাকায় বিএনপির মহাসমাবেশ পণ্ড হয়ে যাওয়ার ঘটনায় দলটি ২৯ অক্টোবর সারা দেশে সকাল-সন্ধ্যা হরতালের ডাক দেয়। এরপর ৩১ অক্টোবর থেকে ২ নভেম্বর পর্যন্ত অবরোধ কর্মসূচি পালন করে বিএনপি।

    গুলিস্তান বাসে আগুন
    Share. Facebook Twitter LinkedIn Email

    Related Posts

    ঢাকায় ইলুমিনা ইনোভেশন ডে অনুষ্ঠিত

    November 24, 2026

    সিন্ডিকেট ভেঙে ফের খুলছে বিদেশের শ্রমবাজার, প্রায় বিনা খরচে মালয়েশিয়া যাবে ১০ হাজার কর্মী

    November 19, 2026

    দেশের সব পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা না নেওয়ার নির্দেশ হাইকোর্টের

    November 18, 2026

    Comments are closed.

    Recent Posts
    • ঢাকায় ইলুমিনা ইনোভেশন ডে অনুষ্ঠিত
    • শীত উষ্ণতায় সাতকাহন
    • সিন্ডিকেট ভেঙে ফের খুলছে বিদেশের শ্রমবাজার, প্রায় বিনা খরচে মালয়েশিয়া যাবে ১০ হাজার কর্মী
    • পাঁচ লাখ শিশুকে স্বাস্থ্যবিধি শেখানোর উদ্যোগ ও অ্যানিমেটেড সিরিজ চালু হারপিকের
    • দেশের সব পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা না নেওয়ার নির্দেশ হাইকোর্টের
    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় ➤
    হাসিনা মঞ্জিল (তিনতলা)
    ট-১১৯, বীর উত্তম এ কে খন্দকার সড়ক
    (গুলশান-বাড্ডা লিংক রোড)
    গুলশান-১, ঢাকা-১২১২।
    ফোন : 01711 938586, 01552 381515
    প্রকাশক :
    মোহাম্মদ বদরুজ্জামান তালুকদার
    সম্পাদক :
    খান মোহাম্মদ সালেক
    • ডেইলি ঢাকা প্রেস
    • যোগাযোগ
    • বিজ্ঞাপন
    • শর্তাবলি ও নীতিমালা
    • গোপনীয়তা নীতি
    © 2026 All Right Reserved Daily Dhaka Press. Designed & Developed by ebiz Digital

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Go to mobile version