Close Menu
    Facebook X (Twitter) Instagram
    রবিবার, মে ৩১
    Facebook X (Twitter) Instagram YouTube
    shawono
    Daily Dhaka Press
    shawono
    • Home
    • বাংলাদেশ
    • ক্রীড়াঙ্গন
    • আনন্দলোক
    • জীবনশৈলী
    • তথ্যপ্রযুক্তি
    • ইকোবিজ
    • বিশ্বজুড়ে
    • ই-কমার্স ও উদ্যোক্তা
    • অপরাধ-আদালত
    • মুক্তবাক
    • ধর্মজীবন
    • ইংরেজি ভার্সন
    • বাংলা কনভার্টার
    Daily Dhaka Press
    Home » Blog » ন্যূনতম ১২ হাজার ৫০০ টাকা মজুরির প্রস্তাব মালিকপক্ষের
    Lead

    ন্যূনতম ১২ হাজার ৫০০ টাকা মজুরির প্রস্তাব মালিকপক্ষের

    Daily Dhaka PressBy Daily Dhaka Pressনভেম্বর ৭, ২০২৩Updated:নভেম্বর ৮, ২০২৩No Comments1 Min Read

    নিজস্ব প্রতিবেদক : শ্রমিকদের জন্য ন্যূনতম ১২ হাজার ৫০০ টাকা মজুরির প্রস্তাব দিয়েছে দেশের তৈরি পোশাক খাতের মালিকপক্ষ। মঙ্গলবার (৭ নভেম্বর) মজুরি বোর্ডের সভায় মালিকপক্ষ ন্যূনতম মজুরির প্রস্তাব দিয়েছে বলে সাংবাদিকদের জানিয়েছেন বিজিএমইএ’র সাবেক সভাপতি সিদ্দিকুর রহমান।

    ন্যূনতম মজুরি শেষমেশ কত হবে তা চূড়ান্ত করবে শ্রম মন্ত্রণালয়। মঙ্গলবার দুপুর আড়াইটার দিকে মজুরির বিষয়ে সাংবাদিকদের ব্রিফ করে শ্রম মন্ত্রণালয়। ১২ হাজার ৫০০ টাকা মজুরির মধ্যে ৬৩ শতাংশ মূল মজুরির প্রস্তাব করা হয়।

    বৈঠকে দুপুর ১২টায় শ্রমিকপক্ষের প্রতিনিধিরা আসেন। কিছুক্ষণ পরেই মালিকপক্ষের প্রতিনিধিরা বৈঠকে প্রবেশ করেন। দুপুর ১২টা ২০ মিনিটে বৈঠক শুরু হয়। বৈঠক শেষ হয় বেলা দেড়টায়।

    প্রসঙ্গেত, গত প্রায় দুই সপ্তাহ ধরে ন্যূনতম মজুরি ২৩ হাজার টাকা করার দাবিতে দেশের পোশাকশ্রমিকেরা আন্দোলন করে আসছেন। ফলে বেশকিছু কারখানা সাময়িকভাবে বন্ধ হয়ে যায়। ধীরে ধীরে চলতি সপ্তাহ থেকে বন্ধ কারখানাগুলো চালু হতে শুরু করে।

    গার্মেন্টস মজুরি বৃদ্ধি
    Share. Facebook Twitter LinkedIn Email

    Related Posts

    জাতীয় ঈদগাহে সকাল সাড়ে সাতটায় এবং জাতীয় মসজিদে ৮টায় ঈদের জামাত

    মে ২৫, ২০২৬

    মিনায় হজের আনুষ্ঠানিকতা শুরু

    মে ২৫, ২০২৬

    ঈদ সহ পরবর্তী পাঁচদিন থাকতে পারে বৃষ্টির প্রকোপ

    মে ২৫, ২০২৬

    Comments are closed.

    আজকের দিন-তারিখ
    • রবিবার (সন্ধ্যা ৭:১০)
    • ৩১শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ
    • ১৪ই জিলহজ, ১৪৪৭ হিজরি
    • ১৭ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ (গ্রীষ্মকাল)
    আর্কাইভ
    সোম মঙ্গল বু বৃহ শুক্র শনি রবি
     ১২৩
    ৪৫৭৮৯১০
    ১১১১৩৪১৫১৬১
    ৮১৯২০২১২২২৩২৪
    ২৫২৬২৭২৯৩০৩১
    Recent Posts
    • বিলিয়নেয়ারস ভিউ ইকো রিসোর্ট ও হোটেল, স্বপ্ন নয় সত্যি
    • নো সেল নে পেমেন্ট নিয়ে ব্র্যান্ডিয়াম
    • জাতীয় ঈদগাহে সকাল সাড়ে সাতটায় এবং জাতীয় মসজিদে ৮টায় ঈদের জামাত
    • মিনায় হজের আনুষ্ঠানিকতা শুরু
    • ঈদ সহ পরবর্তী পাঁচদিন থাকতে পারে বৃষ্টির প্রকোপ
    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় ➤
    হাসিনা মঞ্জিল (তিনতলা)
    ট-১১৯, বীর উত্তম এ কে খন্দকার সড়ক
    (গুলশান-বাড্ডা লিংক রোড)
    গুলশান-১, ঢাকা-১২১২।
    ফোন : 01711 938586, 01552 381515
    প্রকাশক :
    মোহাম্মদ বদরুজ্জামান তালুকদার
    সম্পাদক :
    খান মোহাম্মদ সালেক
    সোম মঙ্গল বু বৃহ শুক্র শনি রবি
     ১২৩
    ৪৫৭৮৯১০
    ১১১১৩৪১৫১৬১
    ৮১৯২০২১২২২৩২৪
    ২৫২৬২৭২৯৩০৩১
    • ডেইলি ঢাকা প্রেস
    • যোগাযোগ
    • বিজ্ঞাপন
    • শর্তাবলি ও নীতিমালা
    • গোপনীয়তা নীতি
    © ২০২৬ All Right Reserved Daily Dhaka Press. Designed & Developed by ebiz Digital

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Go to mobile version