Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Wednesday, November 25
    Facebook X (Twitter) Instagram YouTube
    shawono
    Daily Dhaka Press
    shawono
    • Home
    • বাংলাদেশ
    • শিক্ষাঙ্গন
    • ক্রীড়াঙ্গন
    • আনন্দলোক
    • জীবনশৈলী
    • তথ্যপ্রযুক্তি
    • ইকোবিজ
    • বিশ্বজুড়ে
    • ই-কমার্স ও উদ্যোক্তা
    • অপরাধ-আদালত
    • মুক্তবাক
    • ধর্মজীবন
    • ইংরেজি ভার্সন
    • বাংলা কনভার্টার
    Daily Dhaka Press
    Home » Blog » বাউফলে বিদ্যালয়ের গেইট নির্মাণে অনিয়মের অভিযোগ
    Lead

    বাউফলে বিদ্যালয়ের গেইট নির্মাণে অনিয়মের অভিযোগ

    Daily Dhaka PressBy Daily Dhaka PressNovember 13, 2023Updated:November 13, 2023No Comments2 Mins Read

    এইচ এম বাবলু বাউফল, (পটুয়াখালী) প্রতিনিধি : 

    পটুয়াখালীর বাউফল উপজেলায় একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নিরাপত্তা প্রাচীর ও গেইট নির্মাণকাজে ব্যাপক অনিয়মের অভিযোগ পাওয়া গেছে।

    বিষয়টি নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন বিদ্যালয়ের শিক্ষক ও এলাকাবাসী। আরসিসি গেইট নির্মাণের শর্ত থাকলেও গেটটি নির্মাণ করা হচ্ছে ব্রিকস ইট দিয়ে। ধুলিয়া ইউনিয়নের ২৫ নং মেহেন্দিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় এর গেইট ও প্রাচীন নির্মাণের এ অনিয়মের অভিযোগ পাওয়া গেছে ।

    সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, ২০১৯-২০২০ইং অর্থ বছরে পিইডিপি-৪ প্রকল্পের আওতায় ওই বিদ্যালয়ের নিরাপত্তা প্রাচীর ও গেইট নির্মানের জন্য দরপত্র আহবান করে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি)। দরপত্র প্রক্রিয়া শেষে প্রকল্পটি বাস্তবায়নের জন্য গিয়াস উদ্দিন ও এসএইচ বিল্ডার্স (জেভি) নামের নির্মাতা প্রতিষ্ঠানের সঙ্গে ৭ লাখ ৫৭ হাজার টাকায় চুক্তি হয়।

    এরপর দীর্ঘদিন নির্মাতা প্রতিষ্ঠান কাজ শুরু না করে কালক্ষেপন করতে থাকে। এরই মধ্যে প্রকল্পের মেয়াদ শেষ হয়ে যায়। কয়েকদিন আগে মেয়াদ বাড়িয়ে প্রকল্পটির কাজ শুরু করলেও নির্মাণকাজে নিম্মমানের উপকরণ ব্যবহার ও সিডিউল অনুযায়ী কাজ না করার অভিযোগ ওঠে নির্মাতা প্রতিষ্ঠানের বিরুদ্ধে।

    বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলমগীর হোসেন খান বলেন, দীর্ঘদিন পর কাজ শুরু করলেও সঠিক নিয়মে কাজ করছে না ঠিকাদার। একাধিকবার সিডিউলের কপি চাওয়ার পরও আমাকে তা দেওয়া হয়নি। তিনি বলেন, আরসিসি গেইট নির্মাণের শর্ত থাকলেও ব্রিকস (ইট) দিয়ে গেইট নির্মাণ করা হচ্ছে। বিষয়টি উপজেলা প্রকৌশলীকে অবহিত করা হলেও কোন পদক্ষেপ নেওয়া হচ্ছে না।

    এভাবে চোখের সামনে পুকুর চুরি সহ্য করতে পারছি না। আবদুর রহমান নামের এক ব্যক্তি বলেন, প্রতিদিন এই পথে যাওয়ার সময় নিম্মমানের ইট ও বালু দিয়ে কাজ করতে দেখি। কাজের নামে সরকারি টাকা এভাবে লুটপাট করা দুঃখজনক ব্যাপার।

    একটি সূত্র জানায়, এলজিইডির উপজেলা প্রকৌশলীকে ম্যানেজ করে এভাবে ঠিকাদার নির্মাণকাজে অনিয়ম করছেন। অবশ্য ম্যানেজ প্রক্রিয়ার বিষয়টি অস্বীকার করে এলজিইডির উপজেলা প্রকৌশলী সুলতান হোসেন বলেন, নির্মাণকাজে অনিয়ম হলে আমরা দেখবো।

    এটা নিয়ে পত্রিকায় লেখালেখি করলে লাভ কি? এসব খবর প্রকাশ করলে পত্রিকার ভাবমূর্তি নষ্ট হবে বলে তিনি মন্তব্য করেন।

    অনিয়ম অভিযোগ বাউফল
    Share. Facebook Twitter LinkedIn Email

    Related Posts

    ঢাকায় ইলুমিনা ইনোভেশন ডে অনুষ্ঠিত

    November 24, 2026

    দেশের সব পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা না নেওয়ার নির্দেশ হাইকোর্টের

    November 18, 2026

    হাম উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

    November 16, 2026

    Comments are closed.

    Recent Posts
    • ঢাকায় ইলুমিনা ইনোভেশন ডে অনুষ্ঠিত
    • শীত উষ্ণতায় সাতকাহন
    • সিন্ডিকেট ভেঙে ফের খুলছে বিদেশের শ্রমবাজার, প্রায় বিনা খরচে মালয়েশিয়া যাবে ১০ হাজার কর্মী
    • পাঁচ লাখ শিশুকে স্বাস্থ্যবিধি শেখানোর উদ্যোগ ও অ্যানিমেটেড সিরিজ চালু হারপিকের
    • দেশের সব পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা না নেওয়ার নির্দেশ হাইকোর্টের
    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় ➤
    হাসিনা মঞ্জিল (তিনতলা)
    ট-১১৯, বীর উত্তম এ কে খন্দকার সড়ক
    (গুলশান-বাড্ডা লিংক রোড)
    গুলশান-১, ঢাকা-১২১২।
    ফোন : 01711 938586, 01552 381515
    প্রকাশক :
    মোহাম্মদ বদরুজ্জামান তালুকদার
    সম্পাদক :
    খান মোহাম্মদ সালেক
    • ডেইলি ঢাকা প্রেস
    • যোগাযোগ
    • বিজ্ঞাপন
    • শর্তাবলি ও নীতিমালা
    • গোপনীয়তা নীতি
    © 2026 All Right Reserved Daily Dhaka Press. Designed & Developed by ebiz Digital

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Go to mobile version