Close Menu
    Facebook X (Twitter) Instagram
    রবিবার, মে ১০
    Facebook X (Twitter) Instagram YouTube
    shawono
    Daily Dhaka Press
    shawono
    • Home
    • বাংলাদেশ
    • ক্রীড়াঙ্গন
    • আনন্দলোক
    • জীবনশৈলী
    • তথ্যপ্রযুক্তি
    • ইকোবিজ
    • বিশ্বজুড়ে
    • ই-কমার্স ও উদ্যোক্তা
    • অপরাধ-আদালত
    • মুক্তবাক
    • ধর্মজীবন
    • ইংরেজি ভার্সন
    • বাংলা কনভার্টার
    Daily Dhaka Press
    Home » Blog » নাশকতার মামলায় শ্রমিক দলের সভাপতিসহ গ্রেফতার ৪
    Ticker

    নাশকতার মামলায় শ্রমিক দলের সভাপতিসহ গ্রেফতার ৪

    Daily Dhaka PressBy Daily Dhaka Pressনভেম্বর ১৯, ২০২৩No Comments2 Mins Read

    স্টাফ রিপোর্টার: নাশকতার মামলায় রাজধানীর যাত্রাবাড়ী থানা শ্রমিকদলের সভাপতিসহ চার জনকে গ্রেফতার করেছে র‍্যাব।

    গ্রেফতারকৃতরা হলো- ৬২ নং ওয়ার্ড যুবদলের আহবায়ক মো. আলী আকবর (৪৪), শ্রমিক দলের সদস্য সচিব মো. জিয়াউল হাসান খান (৪০) ৪৮ নং ওয়ার্ড শ্রমিক দলের আহবায়ক মো. শুক্কুর আলী (৫২) ও ৬৩ নং ওয়ার্ড শ্রমিক দলের সভাপতি মো. আবু বক্কর (৫৭)।

    গতকাল শনিবার (১৮ নভেম্বর) রাতে যাত্রাবাড়ীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

    রবিবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন র‍্যাব-১০ এর উপ-পরিচালক আমিনুল ইসলাম।

    তিনি বলেন, গত ২৮ অক্টোবর তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাস্তবায়ন ও বিএনপি নেতাদের মুক্তির দাবিতে বিএনপি/জামায়তের নেতাকর্মীরা অবরোধের নামে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় বাস, ট্রাক, সিএনজি, লেগুনা, এ্যাম্বুলেন্সসহ বিভিন্ন পরিবহন ভাংচুর ও ককটেল বিস্ফোরণ ঘটায়। নিক্ষেপ/দাহ্য পদার্থ দ্বারা বাসসহ বিভিন্ন গণ পরিবহনে অগ্নিসংযোগ করে।

    এছাড়া আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বেশ কয়েকজন সদস্যদের ইট-পাটকেল নিক্ষেপ করে ও লাঠিসোটা দিয়ে পিটিয়ে আহত করে। এমনকি নারকীয় তান্ডবে একজন পুলিশ কনস্টেবলকে পিটিয়ে ও কুপিয়ে হত্যাসহ সারা দেশে ব্যাপক নাশকতা চালায়।

    নাশকতার এসব মামলায় গতকাল শনিবার র‌্যাব-১০ এর একটি দল গোয়েন্দা তথ্যের ভিত্তিতে রাজধানী ঢাকার যাত্রাবাড়ী থানার বিভিন্ন এলাকায় চালিয়ে তাদের গ্রেফতার করে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে বিস্ফোরণ ও বিশেষ ক্ষমতা আইনে একাধিক মামলা রয়েছে।

    তিনি জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা বিভিন্ন সময় নাশকতার পরিকল্পনার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে। এছাড়াও তারা রাজধানীর যাত্রাবাড়ী, সায়দাবাদ, ধোলাইপাড়, গোলাপবাগ, ডেমরা, দনিয়াসহ আশপাশের বিভিন্ন এলাকায় গাড়ী ভাংচুর, বাসে অগ্নি সংযোগসহ বিভিন্ন প্রকার নাশকতা মূলক কার্যক্রমের সাথে সরাসরি জড়িত ছিল।

    গ্রেফতারকৃতদের বিরুদ্ধে থাকা মামলায় সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

    হরতাল
    Share. Facebook Twitter LinkedIn Email

    Related Posts

    ১২ মে মঙ্গলবার থেকে ঈদের আগ পর্যন্ত দোকানপাট রাত ১০টা পর্যন্ত খোলা

    মে ৭, ২০২৬

    বিপিএলে দুর্নীতিতে ক্রিকেটার, কর্মকর্তা সহ ৫জন নিষিদ্ধ

    মে ৭, ২০২৬

    ক্রিকেটার নাসির ও তার স্ত্রী তামিমা’র মামলার রায় ১০ জুন

    মে ৬, ২০২৬

    Comments are closed.

    আজকের দিন-তারিখ
    • রবিবার (দুপুর ২:০৮)
    • ১০ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ
    • ২৩শে জিলকদ, ১৪৪৭ হিজরি
    • ২৭শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ (গ্রীষ্মকাল)
    আর্কাইভ
    সোম মঙ্গল বু বৃহ শুক্র শনি রবি
     ১২৩
    ৪৫৭৮৯১০
    ১১১১৩৪১৫১৬১
    ৮১৯২০২১২২২৩২৪
    ২৫২৬২৭২৯৩০৩১
    Recent Posts
    • ১২ মে মঙ্গলবার থেকে ঈদের আগ পর্যন্ত দোকানপাট রাত ১০টা পর্যন্ত খোলা
    • বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য “রিয়েল-ওয়ার্ল্ড মার্কেটিং চ্যালেঞ্জ” নিয়ে এসেছে স্কিন ক্যাফে
    • বিপিএলে দুর্নীতিতে ক্রিকেটার, কর্মকর্তা সহ ৫জন নিষিদ্ধ
    • ক্রিকেটার নাসির ও তার স্ত্রী তামিমা’র মামলার রায় ১০ জুন
    • পদত্যাগ করবেন না মমতা বন্দ্যোপাধ্যায়
    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় ➤
    হাসিনা মঞ্জিল (তিনতলা)
    ট-১১৯, বীর উত্তম এ কে খন্দকার সড়ক
    (গুলশান-বাড্ডা লিংক রোড)
    গুলশান-১, ঢাকা-১২১২।
    ফোন : 01711 938586, 01552 381515
    প্রকাশক :
    মোহাম্মদ বদরুজ্জামান তালুকদার
    সম্পাদক :
    খান মোহাম্মদ সালেক
    সোম মঙ্গল বু বৃহ শুক্র শনি রবি
     ১২৩
    ৪৫৭৮৯১০
    ১১১১৩৪১৫১৬১
    ৮১৯২০২১২২২৩২৪
    ২৫২৬২৭২৯৩০৩১
    • ডেইলি ঢাকা প্রেস
    • যোগাযোগ
    • বিজ্ঞাপন
    • শর্তাবলি ও নীতিমালা
    • গোপনীয়তা নীতি
    © ২০২৬ All Right Reserved Daily Dhaka Press. Designed & Developed by ebiz Digital

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Go to mobile version