Close Menu
    Facebook X (Twitter) Instagram
    শনিবার, মে ২৩
    Facebook X (Twitter) Instagram YouTube
    shawono
    Daily Dhaka Press
    shawono
    • Home
    • বাংলাদেশ
    • ক্রীড়াঙ্গন
    • আনন্দলোক
    • জীবনশৈলী
    • তথ্যপ্রযুক্তি
    • ইকোবিজ
    • বিশ্বজুড়ে
    • ই-কমার্স ও উদ্যোক্তা
    • অপরাধ-আদালত
    • মুক্তবাক
    • ধর্মজীবন
    • ইংরেজি ভার্সন
    • বাংলা কনভার্টার
    Daily Dhaka Press
    Home » Blog » কবিগুরু রবীন্দ্রনাথের টেলিফোন নম্বর ছিল ‘১৯৪৫’
    Ticker

    কবিগুরু রবীন্দ্রনাথের টেলিফোন নম্বর ছিল ‘১৯৪৫’

    Daily Dhaka PressBy Daily Dhaka Pressনভেম্বর ২৭, ২০২৩No Comments2 Mins Read

    আন্তর্জাতিক ডেস্ক: সময়কাল ২৮ জানুয়ারি ১৮৮২। ভারতীয় টেলিফোনের ইতিহাসে সেটি এক স্মরণীয় দিন। ওই দিন গভর্নর জেনারেল’স কাউন্সিলের সদস্য মেজর ই বারিং কলকাতার টেলিফোন এক্সচেঞ্জের উদ্বোধন করেন। আর তার নাম দেওয়া হয় ‘সেন্ট্রাল এক্সচেঞ্জ’। একেবারে গোড়ার দিকে কলকাতায় টেলিফোন ব্যবহারকারীর সংখ্যা ছিল ৫০। সেটা ধীরে ধীরে বাড়তে থাকে। ব্যক্তিগত কাজে কলকাতায় প্রথম টেলিফোন ব্যবহার করেন বাবু সাগরলাল দত্ত। তাঁর ছিল ব্যবসা। থাকতেন ১৪ গোপালচন্দ্র লেনে। এই রাস্তা মধ্য কলকাতার কলুটোলা অঞ্চলে অবস্থিত। প্রাতিষ্ঠানিক বিচারে একটি মাত্র বাঙালি প্রতিষ্ঠান তখন টেলিফোন ব্যবহার করত- শিবকৃষ্ণ দাঁ অ্যান্ড কোং।

    আগেই বলেছি প্রথম দিকের তুলনায় টেলিফোন কোম্পানির ব্যবসা ধীরে ধীরে বাড়ছিল। ১৮৮২ সালের জুন মাসে কলকাতায় টেলিফোন ব্যবহারকারীর সংখ্যা বেড়ে হয় ৯৩। তার ফলে টেলিফোন কোম্পানি কলকাতায় প্রথম যে গাইড বই বা ডিরেক্টরি প্রকাশ করে তার ১ পাতার মধ্যেই সমস্ত গ্রাহকের নাম ধরে গিয়েছিল।

    ফিরে দেখা ইতিহাস:

    ১৮৭৬ সালে গ্রাহাম বেলের টেলিফোন আবিষ্কারের ৩ বছরের মধ্যে যোগাযোগের এই যন্ত্র গোটা বিশ্বে ছড়িয়ে পড়ে। ১৮৭৯ সালে লন্ডনের অনেকেই যখন টেলিফোন ব্যবহার করতে শুরু করেছেন, তখন ইংরেজ ব্যবসায়ীরা দ্রুত ভারত তথা কলকাতায় টেলিফোন নিয়ে আসতে চাইল।

    ‘দি অ্যাংলো-ইন্ডিয়ান টেলিফোন কোম্পানি লিমিটেড’ প্রাথমিক ভাবে এই ব্যবসা করার আবেদন করলেও সে সময়ে সরকারের একচেটিয়া ভাবে রমরম করে চলতে থাকা টেলিগ্রাফের ব্যবসার মার খাওয়ার ভয়ে সরকারি তরফে টেলিফোনের ব্যবসা করার অনুমতি দেওয়া হয়নি। তবে টেলিফোনের জনপ্রিয়তার অপ্রতিরোদ্ধ গতিকে বেশি দিন ও ভাবে রুদ্ধ করে রাখা যায়নি। ১৮৮১ সালে ‘দি ওরিয়েন্টাল টেলিফোন কোম্পানি লিমিটেড’ ব্যবসার ছাড়পত্র পেয়ে যায়। এরা ছিল ইংল্যান্ডের আন্তর্জাতিক টেলিফোন ব্যবসাকারী সংস্থা। ওই বছরের ১৫ নভেম্বর কিছু শর্ত সাপেক্ষে ভারতে টেলিফোন এক্সচেঞ্জ বানানোর অনুমতি দেওয়া হয়। ৭ কাউন্সিল হাউস স্ট্রিটের চারতলায় প্রথম এক্সচেঞ্জ স্থাপিত হয়। ব্যবসা ছড়িয়ে দেওয়া হয় বোম্বাই, মাদ্রাজ, করাচি ও আহমেদাবাদেও। সেখানেও এক্সচেঞ্জ স্থাপিত হয়।

    ১৯২৪ সালের টেলিফোন ডাইরেক্টরি তে রবীন্দ্রনাথের নাম পাওয়া যাচ্ছে। তাঁর ফোন নম্বর ছিল ১৯৪৫। ডাইরেক্টরিতে লেখা ছিল স্যার রবীন্দ্রনাথ টেগোর, বড়বাজার ১৯৪৫। দেশবন্ধু চিত্তরঞ্জন দাসের ফোন নম্বর ছিল দক্ষিণ -৬১৮। শান্তিনিকেতনে যেদিন টেলিফোন এল সেদিন তো রীতিমতো আড়ম্বর লেগে গিয়েছিল। কবিতা শুনিয়ে টেলিফোন কেন্দ্রের উদ্বোধন করেছিলেন স্বয়ং রবীন্দ্রনাথ।

    কৃতজ্ঞতা-
    ১) বঙ্গদর্শন
    ২) শান্তিনিকেতন

    রবীন্দ্রনাথ ঠাকুর
    Share. Facebook Twitter LinkedIn Email

    Related Posts

    প্রতিশোধ নয়, ন্যায় বিচার: নতুন অধ্যায়ে বাংলাদেশ

    মে ২৩, ২০২৬

    শিশু রামিসা হত্যার তদন্ত প্রতিবেদন এক সপ্তাহের মধ্যে দেয়ার নির্দেশ আইনমন্ত্রীর

    মে ২১, ২০২৬

    পদ্মা ব্যারেজের পাশাপাশি সরকার তিস্তা ব্যারেজও নির্মাণ: প্রধানমন্ত্রী

    মে ২০, ২০২৬

    Comments are closed.

    আজকের দিন-তারিখ
    • শনিবার (রাত ৩:১৩)
    • ২৩শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ
    • ৬ই জিলহজ, ১৪৪৭ হিজরি
    • ৯ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ (গ্রীষ্মকাল)
    আর্কাইভ
    সোম মঙ্গল বু বৃহ শুক্র শনি রবি
     ১২৩
    ৪৫৭৮৯১০
    ১১১১৩৪১৫১৬১
    ৮১৯২০২১২২২৩২৪
    ২৫২৬২৭২৯৩০৩১
    Recent Posts
    • লোকসঙ্গীত শিল্পী প্রিন্স আলমগীরের জন্মদিনে বিশেষ আয়োজন
    • প্রতিশোধ নয়, ন্যায় বিচার: নতুন অধ্যায়ে বাংলাদেশ
    • শিশু রামিসা হত্যার তদন্ত প্রতিবেদন এক সপ্তাহের মধ্যে দেয়ার নির্দেশ আইনমন্ত্রীর
    • পদ্মা ব্যারেজের পাশাপাশি সরকার তিস্তা ব্যারেজও নির্মাণ: প্রধানমন্ত্রী
    • পাকিস্তানকে হোয়াইটওয়াশ: ইতিহাস গড়ল বাংলাদেশ
    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় ➤
    হাসিনা মঞ্জিল (তিনতলা)
    ট-১১৯, বীর উত্তম এ কে খন্দকার সড়ক
    (গুলশান-বাড্ডা লিংক রোড)
    গুলশান-১, ঢাকা-১২১২।
    ফোন : 01711 938586, 01552 381515
    প্রকাশক :
    মোহাম্মদ বদরুজ্জামান তালুকদার
    সম্পাদক :
    খান মোহাম্মদ সালেক
    সোম মঙ্গল বু বৃহ শুক্র শনি রবি
     ১২৩
    ৪৫৭৮৯১০
    ১১১১৩৪১৫১৬১
    ৮১৯২০২১২২২৩২৪
    ২৫২৬২৭২৯৩০৩১
    • ডেইলি ঢাকা প্রেস
    • যোগাযোগ
    • বিজ্ঞাপন
    • শর্তাবলি ও নীতিমালা
    • গোপনীয়তা নীতি
    © ২০২৬ All Right Reserved Daily Dhaka Press. Designed & Developed by ebiz Digital

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Go to mobile version