Close Menu
    Facebook X (Twitter) Instagram
    সোমবার, মে ২৫
    Facebook X (Twitter) Instagram YouTube
    shawono
    Daily Dhaka Press
    shawono
    • Home
    • বাংলাদেশ
    • ক্রীড়াঙ্গন
    • আনন্দলোক
    • জীবনশৈলী
    • তথ্যপ্রযুক্তি
    • ইকোবিজ
    • বিশ্বজুড়ে
    • ই-কমার্স ও উদ্যোক্তা
    • অপরাধ-আদালত
    • মুক্তবাক
    • ধর্মজীবন
    • ইংরেজি ভার্সন
    • বাংলা কনভার্টার
    Daily Dhaka Press
    Home » Blog » স্কুল ছুটির সময়কে টার্গেট করে ছিনতাই করতো চক্রটি
    Ticker

    স্কুল ছুটির সময়কে টার্গেট করে ছিনতাই করতো চক্রটি

    Daily Dhaka PressBy Daily Dhaka Pressনভেম্বর ২৭, ২০২৩No Comments1 Min Read

    স্টাফ রিপোর্টার: রাজধানীর মিরপুর এলাকায় বিভিন্ন স্কুল ছুটির সময়ে অভিভাবক ও শিক্ষার্থীদের ভিড়ের মধ্যে ঢুকে ছিনতাইয়ের অভিযোগে দুজনকে গ্রেফতার করেছে মিরপুর মডেল থানা পুলিশ।

    গ্রেফতারকৃতরা হলো , মো. জনি (২৩) ও মো. সাগর (২৪)। এসময় তাদের কাছ থেকে একটি ছুরি উদ্ধার করা হয়ে‌ছে।

    রাজধানীর মিরপুর মডেল থানার মনিপুর বালক উচ্চ বিদ্যালয়ের সামনে থেকে তাদের গ্রেফতার করা হয়।

    সোমবার ( ২৭ নভেম্বর ) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসীন।

    তিনি বলেন, ছিনতাইকারী চক্রটি স্কুলের সামনে দাঁড়িয়ে থাকে। প‌রে সুযোগ বুঝে অভিভাবকদের ব্যাগ, মোবাইল ছিনিয়ে পালিয়ে যায়।

    তিনি আরও বলেন, জনি ও সাগর পেশাদার ছিনতাইকারী। তবে তারা সবাইকে টার্গেট করে না। তাদের টার্গেট স্কুলের সামনে অপেক্ষমান নারী অভিভাবকেরা। তারা সাধারণত স্কুল ছুটির সময় এসব অভিভাবকদের আশপাশে ঘুরঘুর করে। এরপর সুযোগ বুঝে ব্যাগ, মোবাইল ছিনিয়ে পালিয়ে যায়। এসময় কেউ বাধা দিলে তাকে ছুরি দিয়ে মারার ভয় দেখায়।

    ওসি মহসীন জানান, স্কুল ছুটির সময় সবাই সন্তান নিয়ে ব্যস্ত থাকে, তাই এই সময়টিকেই তারা টার্গেট করে। রোববারও ছিনতাইয়ের উদ্দেশ্যে মণিপুর উচ্চ বিদ্যালয়ের সামনে যায় তারা। গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ সেখানে গেলে তারা পালানোর চেষ্টা করে। পরে ধাওয়া দিয়ে তাদের গ্রেফতার করা হয়। এসময় তাদের কাছ থেকে একটি ছুরি উদ্ধার করা হয়।

    ছিনতাই
    Share. Facebook Twitter LinkedIn Email

    Related Posts

    রামিসাকে ধর্ষণ-হত্যায় সোহেল ও তার স্ত্রীর বিচার শুরু ১ জুন

    মে ২৪, ২০২৬

    শিশু রামিসা হত্যার তদন্ত প্রতিবেদন এক সপ্তাহের মধ্যে দেয়ার নির্দেশ আইনমন্ত্রীর

    মে ২১, ২০২৬

    পদ্মা ব্যারেজের পাশাপাশি সরকার তিস্তা ব্যারেজও নির্মাণ: প্রধানমন্ত্রী

    মে ২০, ২০২৬

    Comments are closed.

    আজকের দিন-তারিখ
    • সোমবার (দুপুর ১:৫০)
    • ২৫শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ
    • ৮ই জিলহজ, ১৪৪৭ হিজরি
    • ১১ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ (গ্রীষ্মকাল)
    আর্কাইভ
    সোম মঙ্গল বু বৃহ শুক্র শনি রবি
     ১২৩
    ৪৫৭৮৯১০
    ১১১১৩৪১৫১৬১
    ৮১৯২০২১২২২৩২৪
    ২৫২৬২৭২৯৩০৩১
    Recent Posts
    • রামিসাকে ধর্ষণ-হত্যায় সোহেল ও তার স্ত্রীর বিচার শুরু ১ জুন
    • Day long Workshop “Story to Screenplay”
    • লোকসঙ্গীত শিল্পী প্রিন্স আলমগীরের জন্মদিনে বিশেষ আয়োজন
    • প্রতিশোধ নয়, ন্যায় বিচার: নতুন অধ্যায়ে বাংলাদেশ
    • শিশু রামিসা হত্যার তদন্ত প্রতিবেদন এক সপ্তাহের মধ্যে দেয়ার নির্দেশ আইনমন্ত্রীর
    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় ➤
    হাসিনা মঞ্জিল (তিনতলা)
    ট-১১৯, বীর উত্তম এ কে খন্দকার সড়ক
    (গুলশান-বাড্ডা লিংক রোড)
    গুলশান-১, ঢাকা-১২১২।
    ফোন : 01711 938586, 01552 381515
    প্রকাশক :
    মোহাম্মদ বদরুজ্জামান তালুকদার
    সম্পাদক :
    খান মোহাম্মদ সালেক
    সোম মঙ্গল বু বৃহ শুক্র শনি রবি
     ১২৩
    ৪৫৭৮৯১০
    ১১১১৩৪১৫১৬১
    ৮১৯২০২১২২২৩২৪
    ২৫২৬২৭২৯৩০৩১
    • ডেইলি ঢাকা প্রেস
    • যোগাযোগ
    • বিজ্ঞাপন
    • শর্তাবলি ও নীতিমালা
    • গোপনীয়তা নীতি
    © ২০২৬ All Right Reserved Daily Dhaka Press. Designed & Developed by ebiz Digital

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Go to mobile version