Close Menu
    Facebook X (Twitter) Instagram
    রবিবার, মে ১০
    Facebook X (Twitter) Instagram YouTube
    shawono
    Daily Dhaka Press
    shawono
    • Home
    • বাংলাদেশ
    • ক্রীড়াঙ্গন
    • আনন্দলোক
    • জীবনশৈলী
    • তথ্যপ্রযুক্তি
    • ইকোবিজ
    • বিশ্বজুড়ে
    • ই-কমার্স ও উদ্যোক্তা
    • অপরাধ-আদালত
    • মুক্তবাক
    • ধর্মজীবন
    • ইংরেজি ভার্সন
    • বাংলা কনভার্টার
    Daily Dhaka Press
    Home » Blog » বাস চাপায় পুলিশ সদস্যা নিহতের ঘটনায় সেলফী পরিবহনের চালক গ্রেফতার
    Ticker

    বাস চাপায় পুলিশ সদস্যা নিহতের ঘটনায় সেলফী পরিবহনের চালক গ্রেফতার

    Daily Dhaka PressBy Daily Dhaka Pressনভেম্বর ২৯, ২০২৩Updated:নভেম্বর ২৯, ২০২৩No Comments2 Mins Read

    স্টাফ রিপোর্টার: ঢাকা জেলার সাভার থানার হেমায়েতপুর এলাকায় সেলফী পরিবহনের একটি বেপরোয়া বাস চাপায় পুলিশের নারী কনস্টেবল নিহতের ঘটনায় ঘাতক চালককে গ্রেফতার করেছে পুলিশের বিশেষ শাখা পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) । গ্রেফতারকৃতের নাম- কামরুল ইসলাম।

    গত সোমবার (২৭ নভেম্বর) নওগাঁ জেলার মহাদেবপুর থানার পুকুর চান্দাশ এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

    তিনি একই থানার মহিষাখাল গ্রামের দায়েম উদ্দিনের ছেলে। এর আগে গত বৃহস্পতিবার (২৩ নভেম্বর) সন্ধ্যায় এ ঘটনা ঘটে। এতে নিহতের স্বামীও গুরুতর আহত হন।

    বুধবার ( ২৯ নভেম্বর ) দুপুরে রাজধানীর ধানমণ্ডিতে সংস্থাটির প্রধান কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে পিবিআই ঢাকা জেলার পুলিশ সুপার (এসপি) মো. কুদরত-ই-খুদা এ তথ্য জানান।

    পুলিশ সুপার কুদরত বলেন, নিহত কনস্টেবল আফসানা আক্তার রাজধানীর উত্তরা ১১ নম্বরে এপিবিএনে কর্মরত ছিলেন। ডিউটি শেষে উত্তরা থেকে স্বামীর সঙ্গে মোটরসাইকেলে করে বোনের বাসায় যাওয়ার উদ্দেশে রওনা দেন পুলিশ সদস্য আফসানা আক্তার।

    পথে সাভারের হেমায়েতপুর বাসস্ট্যান্ড এলাকায় সেলফী পরিবহণের একটি দ্রুতগতির বাস পেছন থেকে তাদের মোটরসাইকেলটি ধাক্কা দেয়। এ সময় ওই পুলিশ সদস্য সড়কে ছিটকে পড়লে বাসটি তাকে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান। এ ঘটনায় তার স্বামীও আহত হয়েছেন।

    এই ঘটনায় সাভার মডেল থানায় একটি মামলা দায়ের করেন। মামলাটি সাভার হাইওয়ে থানা পুলিশ তদন্ত করে। পাশাপাশি পিবিআই ছাঁয়া তদন্ত শুরু করে। পরবর্তীতে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বাস চালক কামরুলকে মহাদেবপুর থানার হাজরা পুকুর চান্দাশ এলাকা থেকে অভিযান চালিয়ে গ্রেফতার করেন।

    তিনি আরও বলেন, ঘটনার পরপর বাস চালক কামরুল একটি পিকআপে করে পালিয়ে যান। তাকে গ্রেফতারের উদ্দেশ্যে অভিযান চালালেও বগুড়ায় গিয়ে তিনি সটকে পড়েন। পরবর্তীতে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে চান্দাশ এলাকার একটা বাড়ির মাটির ঘরের একটি ঘর থেকে গ্রেফতার করা হয়।

    পিবিআই পুলিশ সুপার আরও বলেন, পুলিশ সদস্য আফসানা আক্তার নিহতের ঘটনায় অভিযুক্ত পলাতক বাস চালক কামরুল ইসলাম কে গ্রেফতার করে সাভার হাইওয়ে থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
    নিহত আফসানা বরিশাল জেলার আব্দুল করিমের মেয়ে।

    পুলিশ সদস্য নিহত বাস চাপা
    Share. Facebook Twitter LinkedIn Email

    Related Posts

    ১২ মে মঙ্গলবার থেকে ঈদের আগ পর্যন্ত দোকানপাট রাত ১০টা পর্যন্ত খোলা

    মে ৭, ২০২৬

    বিপিএলে দুর্নীতিতে ক্রিকেটার, কর্মকর্তা সহ ৫জন নিষিদ্ধ

    মে ৭, ২০২৬

    ক্রিকেটার নাসির ও তার স্ত্রী তামিমা’র মামলার রায় ১০ জুন

    মে ৬, ২০২৬

    Comments are closed.

    আজকের দিন-তারিখ
    • রবিবার (দুপুর ১:৪০)
    • ১০ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ
    • ২৩শে জিলকদ, ১৪৪৭ হিজরি
    • ২৭শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ (গ্রীষ্মকাল)
    আর্কাইভ
    সোম মঙ্গল বু বৃহ শুক্র শনি রবি
     ১২৩
    ৪৫৭৮৯১০
    ১১১১৩৪১৫১৬১
    ৮১৯২০২১২২২৩২৪
    ২৫২৬২৭২৯৩০৩১
    Recent Posts
    • ১২ মে মঙ্গলবার থেকে ঈদের আগ পর্যন্ত দোকানপাট রাত ১০টা পর্যন্ত খোলা
    • বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য “রিয়েল-ওয়ার্ল্ড মার্কেটিং চ্যালেঞ্জ” নিয়ে এসেছে স্কিন ক্যাফে
    • বিপিএলে দুর্নীতিতে ক্রিকেটার, কর্মকর্তা সহ ৫জন নিষিদ্ধ
    • ক্রিকেটার নাসির ও তার স্ত্রী তামিমা’র মামলার রায় ১০ জুন
    • পদত্যাগ করবেন না মমতা বন্দ্যোপাধ্যায়
    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় ➤
    হাসিনা মঞ্জিল (তিনতলা)
    ট-১১৯, বীর উত্তম এ কে খন্দকার সড়ক
    (গুলশান-বাড্ডা লিংক রোড)
    গুলশান-১, ঢাকা-১২১২।
    ফোন : 01711 938586, 01552 381515
    প্রকাশক :
    মোহাম্মদ বদরুজ্জামান তালুকদার
    সম্পাদক :
    খান মোহাম্মদ সালেক
    সোম মঙ্গল বু বৃহ শুক্র শনি রবি
     ১২৩
    ৪৫৭৮৯১০
    ১১১১৩৪১৫১৬১
    ৮১৯২০২১২২২৩২৪
    ২৫২৬২৭২৯৩০৩১
    • ডেইলি ঢাকা প্রেস
    • যোগাযোগ
    • বিজ্ঞাপন
    • শর্তাবলি ও নীতিমালা
    • গোপনীয়তা নীতি
    © ২০২৬ All Right Reserved Daily Dhaka Press. Designed & Developed by ebiz Digital

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Go to mobile version