Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Thursday, November 26
    Facebook X (Twitter) Instagram YouTube
    shawono
    Daily Dhaka Press
    shawono
    • Home
    • বাংলাদেশ
    • শিক্ষাঙ্গন
    • ক্রীড়াঙ্গন
    • আনন্দলোক
    • জীবনশৈলী
    • তথ্যপ্রযুক্তি
    • ইকোবিজ
    • বিশ্বজুড়ে
    • ই-কমার্স ও উদ্যোক্তা
    • অপরাধ-আদালত
    • মুক্তবাক
    • ধর্মজীবন
    • ইংরেজি ভার্সন
    • বাংলা কনভার্টার
    Daily Dhaka Press
    Home » Blog » শায়েস্তাগঞ্জ পৌরসভার সার্ভার জটিলতা : জন্ম – মৃত্যু সনদ পেতে ভোগান্তি
    Ticker

    শায়েস্তাগঞ্জ পৌরসভার সার্ভার জটিলতা : জন্ম – মৃত্যু সনদ পেতে ভোগান্তি

    Daily Dhaka PressBy Daily Dhaka PressDecember 2, 2023Updated:December 2, 2023No Comments2 Mins Read

    বিশেষ প্রতিনিধি : হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ পৌরসভায় সার্ভার জটিলতায় জন্ম ও মৃত্যু নিবন্ধন সনদ নিতে হয়রানি শিকার হচ্ছে নাগরিকরা । ফলে অভিভাবকরা সন্তানকে স্কুল – কলেজে ভর্তি এবং অনেকেই পেনশন , পাসপোর্ট , চাকরি , বিয়ে , জমি রেজিষ্ট্রেশন সহ বিভিন্ন কাজে ভোগান্তিতে পড়েছে ।

    জানা যায় , প্রথম শ্রেণির পৌরসভার নাগরিকদের সেবা গুলোর মধ্যে অন্যতম একটি সেবা হলো জন্ম – মৃত্যু নিবন্ধন সনদ । স্কুল – কলেজ ভর্তি , পেনশন , পাসপোর্ট , চাকরি , বিয়ে , জমি বেচাকেনা সহ গুরুত্বপূর্ণ অনেক কাজের জন্য জন্ম ও মৃত্যু নিবন্ধন সনদ পেতে সংশ্লিষ্ট শাখায় প্রতিদিন ভির করে নাগরিকরা ।

    পৌর সভায় জন্ম নিবন্ধন সনদ নিতে আসা শায়েস্তাগঞ্জ উপজেলা কেমিস্ট এন্ড ড্রাগিস্ট সমিতির সভাপতি মোঃ আব্দুর রশিদ তালুকদার এ প্রতিনিধিকে বলেন , আমিসহ আমার স্কুল পড়ুয়া সন্তান ও নাতিনের নামে ভুল রয়েছে জন্ম সনদে ।

    এ জন্য জন্ম নিবন্ধন সনদ সংশোধন করা প্রয়োজন । পৌরসভায় এক সপ্তাহ ধরে ঘুরছি । কিন্তু জন্ম সনদ সংশোধন করতে পারছি না । আমার পক্ষে কি সম্ভব প্রতিদিন আমার ফার্মেসী ব্যবসা ফেলে শায়েস্তাগঞ্জ পৌর সভা যাওয়া-আসা ।

    তারা বলছে , জন্ম সনদ নিতে পৌর কর পাওনা পরিশোধ করে সরকারি নির্ধারিত ফিস ৮০ টাকা দিয়ে নিতে হয় জন্ম সনদ । অথচ পৌর সভার সার্ভার সমস্যার কারণে জন্ম নিবন্ধন সনদ দেওয়া বন্ধ রয়েছে । জরুরি ভিওিতে সনদ প্রয়োজন ।

    জন্ম সনদ না পেয়ে মারাত্মক বিপাকে পড়েছি । শামীম মিয়া নামের অন্য একজন বলেন , আমার বাচ্চাকে স্কুলে ভর্তি করাবো। জন্ম নিবন্ধন সনদে ভুল থাকায় সমস্যা হচ্ছে । সংশোধনের জন্য বেশ কয়েক দিন ধরে পৌর সভায় ঘুরছি , কিন্তু কোনো কাজ হচ্ছে না । কম্পিউটার বলছেন , সার্ভার নেই , সার্ভার এলে হবে ।

    কিন্তু সার্ভার কবে আসবে তা কেউ বলতে পারছে না । এ ভোগান্তি প্রতিদিন অনেক নাগরিক পৌরসভায় এসে হয়রানির মধ্যে পড়তে হচ্ছে । মোহাম্মদ আলী নামের একজন বলেন , আমার মা-বাবা মারা গেছেন ।

    তাদের মৃত্যু সনদের জন্য দুই সপ্তাহ ধরে ঘুরছি পকেটের অনেক টাকা আসা-যাওয়ার রিস্কা ভাড়া লাগছে । কিন্তু সার্ভার সমস্যার কারণে মৃত্যু সনদ নিতে পারছি না। পৌরসভায় জন্ম – মৃত্যু নিবন্ধন সনদের কাজ করেন কম্পিউটার অপারেটর ।

    যান্ত্রিক ক্রটির কারণে প্রায় দীর্ঘ দিন ধরে সার্ভার বন্ধ রয়েছে । পৌরসভা সার্ভার জটিলতা বিষয়ে উপজেলা নির্বাহী অফিসারকে জানিয়েছেন পৌরসভা অনেক নাগরিক ।

    শায়েস্তাগঞ্জ পৌরসভা হবিগঞ্জ
    Share. Facebook Twitter LinkedIn Email

    Related Posts

    বাংলাদেশের সুস্থতা ও সুস্থ দীর্ঘায়ু খাতের উন্নয়নে জেনেসেন গ্রুপ ও রিজুভা ওয়েলনেসের অংশীদারত্ব ঘোষণা

    November 25, 2026

    সাতটি জেলায় পুলিশ সুপার (এসপি) নিয়োগ, বদলি ১৪ কর্মকর্তা

    November 25, 2026

    জাপানের ফোর্থ ভ্যালির সঙ্গে মুন্সি এন্টারপ্রাইজের সমঝোতা স্মারক স্বাক্ষর

    November 25, 2026

    Comments are closed.

    Recent Posts
    • বাংলাদেশের সুস্থতা ও সুস্থ দীর্ঘায়ু খাতের উন্নয়নে জেনেসেন গ্রুপ ও রিজুভা ওয়েলনেসের অংশীদারত্ব ঘোষণা
    • সাতটি জেলায় পুলিশ সুপার (এসপি) নিয়োগ, বদলি ১৪ কর্মকর্তা
    • জাপানের ফোর্থ ভ্যালির সঙ্গে মুন্সি এন্টারপ্রাইজের সমঝোতা স্মারক স্বাক্ষর
    • ঢাকায় ইলুমিনা ইনোভেশন ডে অনুষ্ঠিত
    • শীত উষ্ণতায় সাতকাহন
    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় ➤
    হাসিনা মঞ্জিল (তিনতলা)
    ট-১১৯, বীর উত্তম এ কে খন্দকার সড়ক
    (গুলশান-বাড্ডা লিংক রোড)
    গুলশান-১, ঢাকা-১২১২।
    ফোন : 01711 938586, 01552 381515
    প্রকাশক :
    মোহাম্মদ বদরুজ্জামান তালুকদার
    সম্পাদক :
    খান মোহাম্মদ সালেক
    • ডেইলি ঢাকা প্রেস
    • যোগাযোগ
    • বিজ্ঞাপন
    • শর্তাবলি ও নীতিমালা
    • গোপনীয়তা নীতি
    © 2026 All Right Reserved Daily Dhaka Press. Designed & Developed by ebiz Digital

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Go to mobile version