Close Menu
    Facebook X (Twitter) Instagram
    সোমবার, মে ২৫
    Facebook X (Twitter) Instagram YouTube
    shawono
    Daily Dhaka Press
    shawono
    • Home
    • বাংলাদেশ
    • ক্রীড়াঙ্গন
    • আনন্দলোক
    • জীবনশৈলী
    • তথ্যপ্রযুক্তি
    • ইকোবিজ
    • বিশ্বজুড়ে
    • ই-কমার্স ও উদ্যোক্তা
    • অপরাধ-আদালত
    • মুক্তবাক
    • ধর্মজীবন
    • ইংরেজি ভার্সন
    • বাংলা কনভার্টার
    Daily Dhaka Press
    Home » Blog » রাউজানের কর্ণফুলীর পাড়ে বালুর ব্যবসা : ট্রাকের চাপে ক্ষতিগ্রস্ত হচ্ছে গ্রামীণ রাস্তা
    Ticker

    রাউজানের কর্ণফুলীর পাড়ে বালুর ব্যবসা : ট্রাকের চাপে ক্ষতিগ্রস্ত হচ্ছে গ্রামীণ রাস্তা

    Daily Dhaka PressBy Daily Dhaka Pressডিসেম্বর ২, ২০২৩No Comments2 Mins Read

    চট্টগ্রাম ব্যুরো :
    রাউজান উপজেলার দক্ষিণাংশে কর্ণফুলী নদী ও হালদার পাড় ঘেঁষে থাকা বাগোয়ান ইউনিয়নের কাঁচা পাকা রাস্তা বালুবাহী ট্রাকের চাপে ধসে দিচ্ছে। স্থানীয়দের অভিযোগ উপজেলার সীমানায় থাকা কর্ণফুলী ও হালদার চর থেকে বালু খেকোরা বড় বড় যান্ত্রিক নৌযানে নদীর চর কেটে বালু এনে নদী পাড়ের বিভিন্ন পয়ন্টে পাহাড় গড়ে তুলেছে।

    সেখান থেকে রাতদিন ট্রাকে কওে বিভিন্নস্থানে সরবরাহ দিচ্ছে । স্থানীয় জনসাধারণের সাথে কথা বলে জানা যায় গত দুই বছরে এখানকার মাঝিপাড়া রাস্তায় বালুবাহী ট্রাকের চাপায় মারা গেছে দুব্যক্তি।

    বালুবাহী অনেকেই বলেছেন রাউজানের সংসদ সদস্য এবিএম ফজলে করিম চৌধুরী ইউনিয়নের প্রতিটি রাস্তা কোটি কোটি টাকা খরচ করে উন্নয়ন করে দিয়েছেন। উন্নয়ন করা রাস্তা এখন বালুর ট্রাকের চাপে ক্ষতবিক্ষত হয়ে যাচ্ছে।

    খবর নিয়ে জানা গেছে হালদা-কর্ণফুলী নদীর বালু উঠিয়ে যারা ব্যবসা করছে তারা সকলেই সরকার দলীয় পরিচয়ে স্থানীয় প্রভাবশালী। একারণে রাস্তাঘাটের ক্ষতি হলেও তাদেও বিরুদ্ধে মুখখোলার সাহস করে না। সরেজমিনে পরিদর্শনে দেখা যায় বাগোয়ান ইউনিয়নের লাম্বুর হাট স্লুইচ গেইট থেকে খেলারঘাট পর্যন্ত দেড় কিলোমিটার এলাকায় নদীর পাড়ের কয়েকটি স্থানে বিশাল বিশাল বালুর পাহাড়।

    সেখান থেকে ব্যবসায়ীরা ড্রাম ট্রাকে বালু বিভিন্ন এলাকায় বালু পাঠাচ্ছে। লাম্বুর হাট স্লুইচ গেইট এলাকায় বালু বোঝাই বড় বড় যান্ত্রিক নৌযানে এসে ভিড়ছে। এসব যান থেকে পাম্পের পাইপের টেনে উপড়ে উঠানো হচ্ছে বালু। বালুর গাড়ির উৎপাতে রাস্তা ভেঙ্গে খালের মধ্যে ধসে পড়ছে। পাশের একটি মন্দিরে বালুবাহী পানিতে ডুবে গেছে।

    মন্দিরের প্রবেশ পথে কাঁদার মধ্যে হেঁটে পূজার্থীরা পূজা দিতে প্রবেশ করছে। খেলারঘাটে স্কুলের সামনে বিশাল বালুর পাহাড়ের উড়ন্ত বালু স্কুলের শিক্ষক শিক্ষার্থী নাকে মুখে প্রবেশ করছে বলে অভিযোগ করেছেন নাম প্রকাশ না করার শর্তে অনেকেই।

    স্থানীয়রা বলেছেন এখানে বালু ব্যবসার সাথে জড়িত আছে প্রকাশ শীল, উজ্জ্বল, সম্রাট, আরিফ, শ্যামল,বাবুল,টিপুসহ আরো কয়েকজন। কর্ণফুলী ও হালদা চরের বালু ব্যবসার বৈধতা আছে কিনা জানতে চাইলে রাউজান উপজেলা সহকারি কমিশনার ভুমি রিদোয়ানুল ইসলাম বলেন সেখানে কোনো বালু মহাল ইজারা দেয়া নেই। যদি কেউ নদীর চর থেকে বালু উঠায় তারা অবৈধ ভাবে উঠাচ্ছে। তিনি বিষয়টি জেলা প্রশাসকের বরাবরে এব্যাপারে অভিযোগ দিতে পরামর্শ দেন।

    বালু খেকো রাউজান উপজেলা
    Share. Facebook Twitter LinkedIn Email

    Related Posts

    জাতীয় ঈদগাহে সকাল সাড়ে সাতটায় এবং জাতীয় মসজিদে ৮টায় ঈদের জামাত

    মে ২৫, ২০২৬

    মিনায় হজের আনুষ্ঠানিকতা শুরু

    মে ২৫, ২০২৬

    ঈদ সহ পরবর্তী পাঁচদিন থাকতে পারে বৃষ্টির প্রকোপ

    মে ২৫, ২০২৬

    Comments are closed.

    আজকের দিন-তারিখ
    • সোমবার (সন্ধ্যা ৬:১০)
    • ২৫শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ
    • ৮ই জিলহজ, ১৪৪৭ হিজরি
    • ১১ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ (গ্রীষ্মকাল)
    আর্কাইভ
    সোম মঙ্গল বু বৃহ শুক্র শনি রবি
     ১২৩
    ৪৫৭৮৯১০
    ১১১১৩৪১৫১৬১
    ৮১৯২০২১২২২৩২৪
    ২৫২৬২৭২৯৩০৩১
    Recent Posts
    • জাতীয় ঈদগাহে সকাল সাড়ে সাতটায় এবং জাতীয় মসজিদে ৮টায় ঈদের জামাত
    • মিনায় হজের আনুষ্ঠানিকতা শুরু
    • ঈদ সহ পরবর্তী পাঁচদিন থাকতে পারে বৃষ্টির প্রকোপ
    • রামিসাকে ধর্ষণ-হত্যায় সোহেল ও তার স্ত্রীর বিচার শুরু ১ জুন
    • Day long Workshop “Story to Screenplay”
    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় ➤
    হাসিনা মঞ্জিল (তিনতলা)
    ট-১১৯, বীর উত্তম এ কে খন্দকার সড়ক
    (গুলশান-বাড্ডা লিংক রোড)
    গুলশান-১, ঢাকা-১২১২।
    ফোন : 01711 938586, 01552 381515
    প্রকাশক :
    মোহাম্মদ বদরুজ্জামান তালুকদার
    সম্পাদক :
    খান মোহাম্মদ সালেক
    সোম মঙ্গল বু বৃহ শুক্র শনি রবি
     ১২৩
    ৪৫৭৮৯১০
    ১১১১৩৪১৫১৬১
    ৮১৯২০২১২২২৩২৪
    ২৫২৬২৭২৯৩০৩১
    • ডেইলি ঢাকা প্রেস
    • যোগাযোগ
    • বিজ্ঞাপন
    • শর্তাবলি ও নীতিমালা
    • গোপনীয়তা নীতি
    © ২০২৬ All Right Reserved Daily Dhaka Press. Designed & Developed by ebiz Digital

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Go to mobile version