Close Menu
    Facebook X (Twitter) Instagram
    রবিবার, মে ১০
    Facebook X (Twitter) Instagram YouTube
    shawono
    Daily Dhaka Press
    shawono
    • Home
    • বাংলাদেশ
    • ক্রীড়াঙ্গন
    • আনন্দলোক
    • জীবনশৈলী
    • তথ্যপ্রযুক্তি
    • ইকোবিজ
    • বিশ্বজুড়ে
    • ই-কমার্স ও উদ্যোক্তা
    • অপরাধ-আদালত
    • মুক্তবাক
    • ধর্মজীবন
    • ইংরেজি ভার্সন
    • বাংলা কনভার্টার
    Daily Dhaka Press
    Home » Blog » দেশ ও জাতির উন্নয়নে টেলিভিশন চিত্রসাংবাদিকদের ভূমিকা অপরিসীম
    Ticker

    দেশ ও জাতির উন্নয়নে টেলিভিশন চিত্রসাংবাদিকদের ভূমিকা অপরিসীম

    Daily Dhaka PressBy Daily Dhaka Pressডিসেম্বর ৩, ২০২৩No Comments2 Mins Read

    চট্টগ্রাম ব্যুরো :
    টিভি ক্যামেরা জার্নালিস্টস এসোসিয়েশন (টিসিজেএ) চট্টগ্রামের ১৬ বছরে পদার্পণ উপলক্ষ্যে ২ ডিসেম্বর ২০২৩ সন্ধ্যায় নগরীর নুর আহমদ সড়কে অবস্থিত টিসিজেএ মিলনায়তনে আলোচনা সভা এবং কেক কাটা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

    সংগঠনের সভাপতি সভাপতি শফিক আহমেদ সাজীবের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক দীপংকর দাশ বাবু’র সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন, চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের সভাপতি তপন চক্রবর্তী, চট্টগ্রাম প্রেস ক্লাবের সভাপতি সালাউদ্দিন মো. রেজা, চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক ম. শামসুল ইসলাম, চট্টগ্রাম প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক দেবদুলাল ভৌমিক, চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের টিভি ইউনিট চিফ তৌহিদুল আলম, টিসিজেএ সাবেক সভাপতি এনামুল হক, সাবেক সহ-সভাপতি মোহাম্মদ আলী আকবর, সাবেক সাধারণ সম্পাদক মোঃ ফরিদ উদ্দীন, সহ-সাধারণ সম্পাদক বাবুন পাল।

    এসময় উপস্থিত ছিলেন, টিসিজেএ সহ-সভাপতি এমরাউল কায়েস মিঠু, অর্থ সম্পাদক মোঃ জহিরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক বাসু দেব, দপ্তর সম্পাদক মোঃ সাইফুল ইসলাম, প্রচার ও প্রকাশনা সম্পাদক সাইমুন আল মুরাদ, নির্বাহী সদস্য যথাক্রমে- সনজীব দে বাবু, হাসান উল্ল্যাহ, মোঃ পারভেজ রহমান, নাছিরুল আলম, রনি দাশ, সুমন গোস্বামী, অমিত দাশ, রবিউল হোসেন টিপু, মোঃ আবু জাহেদ, শামশুল আলম বাবু, শীতল মল্লিক উত্তম, রাজীব বড়ুয়া, মোঃ আরশাদ আলী, সৈয়দ আসাদুজ্জামান লিমন, মোঃ শাহরিয়ার নাজিম, মোঃ সেলিম উল্ল্যাহ, মোঃ নুর জামাল আতিক, মোঃ নুর হাসিব ইফরাজ, মোহাম্মদ সাখাওয়াত হোসেন টিপু, নাজিম উদ্দিন, জেরম গোমেজ রনি, হারুন উর রশিদ, মোহাম্মদ মনসুর, মোঃ নাজিম উদ্দীন, মোঃ ইমরান হোসেন ইমু।

    আলোচনা সভায় বক্তারা বলেন, দেশ ও জাতির উন্নয়নে টেলিভিশন চিত্রসাংবাদিকদের ভূমিকা অপরিসীম। টেলিভিশন সাংবাদিকরা এই আধুনিক যুগেও প্রতিনিয়ত নিজেদের অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে সুষ্ঠু সংবাদ প্রচার ও প্রসার করছে।

    টেলিভিশন চিত্রসাংবাদিকরা সবসময় ঝুঁকি নিয়ে ছবি তুলে সত্য ঘটনা জনগণের কাছে তুলে ধরেন। শতভাগ নিষ্ঠা ও পেশাদারিত্বের সঙ্গে কাজ করলেও তারা তাদের প্রাপ্য সম্মান ও মর্যাদা থেকে বঞ্চিত হন। প্রাতিষ্ঠানিক মর্যাদা ও অধিকার আদায়ে ঐকবদ্ধ থাকতে হবে। সকলের সম্মিলিত প্রচেষ্টায় টিসিজেএ’কে আরো এগিয়ে নিতে হবে।

    টেলিভিশন চিত্রসাংবাদিকদের ভূমিকা
    Share. Facebook Twitter LinkedIn Email

    Related Posts

    ১২ মে মঙ্গলবার থেকে ঈদের আগ পর্যন্ত দোকানপাট রাত ১০টা পর্যন্ত খোলা

    মে ৭, ২০২৬

    বিপিএলে দুর্নীতিতে ক্রিকেটার, কর্মকর্তা সহ ৫জন নিষিদ্ধ

    মে ৭, ২০২৬

    ক্রিকেটার নাসির ও তার স্ত্রী তামিমা’র মামলার রায় ১০ জুন

    মে ৬, ২০২৬

    Comments are closed.

    আজকের দিন-তারিখ
    • রবিবার (দুপুর ২:৪০)
    • ১০ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ
    • ২৩শে জিলকদ, ১৪৪৭ হিজরি
    • ২৭শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ (গ্রীষ্মকাল)
    আর্কাইভ
    সোম মঙ্গল বু বৃহ শুক্র শনি রবি
     ১২৩
    ৪৫৭৮৯১০
    ১১১১৩৪১৫১৬১
    ৮১৯২০২১২২২৩২৪
    ২৫২৬২৭২৯৩০৩১
    Recent Posts
    • ১২ মে মঙ্গলবার থেকে ঈদের আগ পর্যন্ত দোকানপাট রাত ১০টা পর্যন্ত খোলা
    • বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য “রিয়েল-ওয়ার্ল্ড মার্কেটিং চ্যালেঞ্জ” নিয়ে এসেছে স্কিন ক্যাফে
    • বিপিএলে দুর্নীতিতে ক্রিকেটার, কর্মকর্তা সহ ৫জন নিষিদ্ধ
    • ক্রিকেটার নাসির ও তার স্ত্রী তামিমা’র মামলার রায় ১০ জুন
    • পদত্যাগ করবেন না মমতা বন্দ্যোপাধ্যায়
    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় ➤
    হাসিনা মঞ্জিল (তিনতলা)
    ট-১১৯, বীর উত্তম এ কে খন্দকার সড়ক
    (গুলশান-বাড্ডা লিংক রোড)
    গুলশান-১, ঢাকা-১২১২।
    ফোন : 01711 938586, 01552 381515
    প্রকাশক :
    মোহাম্মদ বদরুজ্জামান তালুকদার
    সম্পাদক :
    খান মোহাম্মদ সালেক
    সোম মঙ্গল বু বৃহ শুক্র শনি রবি
     ১২৩
    ৪৫৭৮৯১০
    ১১১১৩৪১৫১৬১
    ৮১৯২০২১২২২৩২৪
    ২৫২৬২৭২৯৩০৩১
    • ডেইলি ঢাকা প্রেস
    • যোগাযোগ
    • বিজ্ঞাপন
    • শর্তাবলি ও নীতিমালা
    • গোপনীয়তা নীতি
    © ২০২৬ All Right Reserved Daily Dhaka Press. Designed & Developed by ebiz Digital

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Go to mobile version