Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Wednesday, November 25
    Facebook X (Twitter) Instagram YouTube
    shawono
    Daily Dhaka Press
    shawono
    • Home
    • বাংলাদেশ
    • শিক্ষাঙ্গন
    • ক্রীড়াঙ্গন
    • আনন্দলোক
    • জীবনশৈলী
    • তথ্যপ্রযুক্তি
    • ইকোবিজ
    • বিশ্বজুড়ে
    • ই-কমার্স ও উদ্যোক্তা
    • অপরাধ-আদালত
    • মুক্তবাক
    • ধর্মজীবন
    • ইংরেজি ভার্সন
    • বাংলা কনভার্টার
    Daily Dhaka Press
    Home » Blog » সিরিয়া ও লেবানন থেকে ইসরায়েলে রকেট হামলা
    Lead

    সিরিয়া ও লেবানন থেকে ইসরায়েলে রকেট হামলা

    Daily Dhaka PressBy Daily Dhaka PressDecember 3, 2023No Comments1 Min Read

    আন্তর্জাতিক ডেস্ক : ইসরায়েলের উত্তরাঞ্চলীয় ভূখণ্ড লক্ষ্য করে সিরিয়া থেকে রকেট হামলা হয়েছে। রোববার সকালের দিকের এই হামলায় ইসরায়েলে কোনো হতাহত কিংবা ক্ষয়ক্ষতির ঘটনা ঘটেনি। ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনীর (আইডিএফ) এক বিবৃতিতে এই তথ্য জানানো হয়েছে।

    এতে বলা হয়েছে, সিরিয়ার ভূখণ্ড থেকে ইসরায়েলের উত্তরাঞ্চলে একটি রকেট নিক্ষেপ করা হয়েছে। ইসরায়েলি বাহিনী তাদের নীতি অনুযায়ী, আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে এই রকেটে বাধা দেয়নি।

    তবে সিরিয়ার যে অঞ্চল থেকে ইসরায়েল লক্ষ্য করে রকেট নিক্ষেপ করা হয়েছে, সেই অঞ্চলে গোলাবর্ষণ করেছে ইসরায়েলি সামরিক বাহিনী।

    আইডিএফ বলেছে, সিরিয়া থেকে ছোড়া রকেটটি ইসরায়েলের উত্তরাঞ্চলের এক উন্মুক্ত স্থানে পড়েছে। এতে কোনো হতাহত কিংবা ক্ষয়ক্ষতি হয়নি। এমনকি শহরে সাইরেন বাজিয়েও বাসিন্দাদের সতর্ক করা হয়নি।

    পৃথকভাবে লেবানন থেকে ইসরায়েলের উত্তরাঞ্চলের ইফতাহ শহরের কাছে খোলা মাঠে একটি ট্যাংক-বিধ্বংসী ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে। লেবাননের সশস্ত্রগোষ্ঠী হিজবুল্লাহর ছোড়া এই ক্ষেপণাস্ত্রেও ইসরায়েলে কোনো ক্ষয়ক্ষতি হয়নি।

    জবাবে লেবাননের দক্ষিণাঞ্চলের একাধিক এলাকায় হিজবুল্লাহর অবস্থানে কামানের গোলা নিক্ষেপ করেছে ইসরায়েলি বাহিনী।

    গত ৭ অক্টোবর হামাসের সাথে ইসরায়েলের যুদ্ধ শুরু হওয়ার পর থেকে সিরিয়া, লেবানন ও ইয়েমেনের মিলিশিয়াগোষ্ঠীগুলো ইসরায়েলি ভূখণ্ডে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়ে আসছে। এসব হামলায় ইসরায়েলে বেশ কয়েক জন হতাহত এবং স্থাপনার ক্ষয়ক্ষতিও হয়েছে।

    ইসরায়েল রকেট হামলা সিরিয়া ও লেবানন
    Share. Facebook Twitter LinkedIn Email

    Related Posts

    দেশের সব পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা না নেওয়ার নির্দেশ হাইকোর্টের

    November 18, 2026

    হাম উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

    November 16, 2026

    রামিসা ধর্ষণ হত্যা মামলা : সোহেল দম্পতির ডেথ রেফারেন্স ও আপিলের রায় মঙ্গলবার

    November 16, 2026

    Comments are closed.

    Recent Posts
    • ঢাকায় ইলুমিনা ইনোভেশন ডে অনুষ্ঠিত
    • শীত উষ্ণতায় সাতকাহন
    • সিন্ডিকেট ভেঙে ফের খুলছে বিদেশের শ্রমবাজার, প্রায় বিনা খরচে মালয়েশিয়া যাবে ১০ হাজার কর্মী
    • পাঁচ লাখ শিশুকে স্বাস্থ্যবিধি শেখানোর উদ্যোগ ও অ্যানিমেটেড সিরিজ চালু হারপিকের
    • দেশের সব পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা না নেওয়ার নির্দেশ হাইকোর্টের
    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় ➤
    হাসিনা মঞ্জিল (তিনতলা)
    ট-১১৯, বীর উত্তম এ কে খন্দকার সড়ক
    (গুলশান-বাড্ডা লিংক রোড)
    গুলশান-১, ঢাকা-১২১২।
    ফোন : 01711 938586, 01552 381515
    প্রকাশক :
    মোহাম্মদ বদরুজ্জামান তালুকদার
    সম্পাদক :
    খান মোহাম্মদ সালেক
    • ডেইলি ঢাকা প্রেস
    • যোগাযোগ
    • বিজ্ঞাপন
    • শর্তাবলি ও নীতিমালা
    • গোপনীয়তা নীতি
    © 2026 All Right Reserved Daily Dhaka Press. Designed & Developed by ebiz Digital

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Go to mobile version