Close Menu
    Facebook X (Twitter) Instagram
    শনিবার, মে ২
    Facebook X (Twitter) Instagram YouTube
    shawono
    Daily Dhaka Press
    shawono
    • Home
    • বাংলাদেশ
    • ক্রীড়াঙ্গন
    • আনন্দলোক
    • জীবনশৈলী
    • তথ্যপ্রযুক্তি
    • ইকোবিজ
    • বিশ্বজুড়ে
    • ই-কমার্স ও উদ্যোক্তা
    • অপরাধ-আদালত
    • মুক্তবাক
    • ধর্মজীবন
    • ইংরেজি ভার্সন
    • বাংলা কনভার্টার
    Daily Dhaka Press
    Home » Blog » কসবায় অপহৃতা স্কুলছাত্রী চট্টগ্রামে উদ্ধার, শিক্ষক গ্রেপ্তার
    Ticker

    কসবায় অপহৃতা স্কুলছাত্রী চট্টগ্রামে উদ্ধার, শিক্ষক গ্রেপ্তার

    Daily Dhaka PressBy Daily Dhaka Pressডিসেম্বর ৪, ২০২৩No Comments1 Min Read

    মো: মাফুকুর রহমান জ্যাকি,ব্রাহ্মণবাড়িয়া : ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা উপজেলার অপহৃতা দশম শ্রেণির এক স্কুলছাত্রীকে চট্টগ্রাম থেকে উদ্ধার করেছে র‌্যাব। এ ঘটনায় শিক্ষক ইকবাল হোসেনকে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার দুপুরে চট্টগ্রাম র‌্যাব-৭ এর মিডিয়া বিভাগ থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

    র‌্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) নুরুল আবছার বলেন, ভুক্তভোগী স্কুলে আসা-যাওয়ার পথে গণিত শিক্ষক ইকবাল তাকে প্রেমের প্রস্তাবসহ বিভিন্ন কুপ্রস্তাব দিয়ে উত্যক্ত করতো। তার প্রস্তাবে রাজি না হলে অপহরণ করে নিয়ে যাওয়াসহ বিভিন্ন ধরণের ভয়ভীতি প্রদর্শন করা হয়। বিষয়টি নিজ পরিবারকে জানালে স্কুলছাত্রীর বিদ্যালয়ে আসা-যাওয়া বন্ধ করে দেওয়া হয়।

    তিনি বলেন, গত ২৮ নভেম্বর সকালে স্কুলছাত্রী তাদের বাড়ির সামনের রাস্তার পাশে গেলে পূর্ব পরিকল্পিতভাবে ইকবাল তাকে অপহরণ করে নিয়ে যায়। এ ঘটনায় গত রোববার কসবা থানায় অপহরণ মামলার পাশাপাশি র‌্যাবকে লিখিতভাবে অবহিত করে স্কুলছাত্রীর পরিবার।

    নুরুল আবছার আরও বলেন, র‌্যাবের একটি আভিধানিক দল খোঁজ নিয়ে জানতে পারে, ইকবাল চট্টগ্রাম মহানগরীর পতেঙ্গা থানা এলাকায় অবস্থান করছে। সেই তথ্যের ভিত্তিতে রোববার পতেঙ্গা থানার কাটগড় এলাকা থেকে ইকবালকে গ্রেপ্তার করা হয়। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে একই এলাকা থেকে উদ্ধার করা হয় অপহৃত স্কুলছাত্রীকে।

    অপহৃতা উদ্ধার কসবা ব্রাহ্মণবাড়িয়া
    Share. Facebook Twitter LinkedIn Email

    Related Posts

    ভোজ্যতেলের মূল্যবৃদ্ধি

    এপ্রিল ২৯, ২০২৬

    চলছে পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের দ্বিতীয় ও শেষ দফার ভোটগ্রহণ

    এপ্রিল ২৯, ২০২৬

    মুক্তিযোদ্ধা পরিবারের লোক কেউ জামায়াত করতে পারে না-ফজলুর রহমানের বক্তব্যে তোলপাড় সংসদ

    এপ্রিল ২৮, ২০২৬

    Comments are closed.

    আজকের দিন-তারিখ
    • শনিবার (রাত ১১:৩২)
    • ২রা মে, ২০২৬ খ্রিস্টাব্দ
    • ১৫ই জিলকদ, ১৪৪৭ হিজরি
    • ১৯শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ (গ্রীষ্মকাল)
    আর্কাইভ
    সোম মঙ্গল বু বৃহ শুক্র শনি রবি
     ১২৩
    ৪৫৭৮৯১০
    ১১১১৩৪১৫১৬১
    ৮১৯২০২১২২২৩২৪
    ২৫২৬২৭২৯৩০৩১
    Recent Posts
    • “মেলোডিস অব মেমোরি লেন” ৯৮-০০ ব্যাচের মিলনমেলা ও কনসার্ট অনুষ্ঠিত
    • ভোজ্যতেলের মূল্যবৃদ্ধি
    • চলছে পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের দ্বিতীয় ও শেষ দফার ভোটগ্রহণ
    • মুক্তিযোদ্ধা পরিবারের লোক কেউ জামায়াত করতে পারে না-ফজলুর রহমানের বক্তব্যে তোলপাড় সংসদ
    • প্রতিটি অঞ্চলের সাংবাদিক আমাদের দূত-মারুফ কামাল খান
    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় ➤
    হাসিনা মঞ্জিল (তিনতলা)
    ট-১১৯, বীর উত্তম এ কে খন্দকার সড়ক
    (গুলশান-বাড্ডা লিংক রোড)
    গুলশান-১, ঢাকা-১২১২।
    ফোন : 01711 938586, 01552 381515
    প্রকাশক :
    মোহাম্মদ বদরুজ্জামান তালুকদার
    সম্পাদক :
    খান মোহাম্মদ সালেক
    সোম মঙ্গল বু বৃহ শুক্র শনি রবি
     ১২৩
    ৪৫৭৮৯১০
    ১১১১৩৪১৫১৬১
    ৮১৯২০২১২২২৩২৪
    ২৫২৬২৭২৯৩০৩১
    • ডেইলি ঢাকা প্রেস
    • যোগাযোগ
    • বিজ্ঞাপন
    • শর্তাবলি ও নীতিমালা
    • গোপনীয়তা নীতি
    © ২০২৬ All Right Reserved Daily Dhaka Press. Designed & Developed by ebiz Digital

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Go to mobile version