Close Menu
    Facebook X (Twitter) Instagram
    রবিবার, মে ১০
    Facebook X (Twitter) Instagram YouTube
    shawono
    Daily Dhaka Press
    shawono
    • Home
    • বাংলাদেশ
    • ক্রীড়াঙ্গন
    • আনন্দলোক
    • জীবনশৈলী
    • তথ্যপ্রযুক্তি
    • ইকোবিজ
    • বিশ্বজুড়ে
    • ই-কমার্স ও উদ্যোক্তা
    • অপরাধ-আদালত
    • মুক্তবাক
    • ধর্মজীবন
    • ইংরেজি ভার্সন
    • বাংলা কনভার্টার
    Daily Dhaka Press
    Home » Blog » খানাখন্দে নাজেহাল ইবি সড়ক; ঝুকিপূর্ণ চলাচল শিক্ষার্থীদের
    Ticker

    খানাখন্দে নাজেহাল ইবি সড়ক; ঝুকিপূর্ণ চলাচল শিক্ষার্থীদের

    Daily Dhaka PressBy Daily Dhaka Pressডিসেম্বর ৯, ২০২৩Updated:ডিসেম্বর ৯, ২০২৩No Comments3 Mins Read

    ওয়াসিফ আল আবরার, ইবি প্রতিনিধি: সড়কের এখানে সেখানে গর্ত, গর্তের মাঝে আবার ছোট বড় ইট-পাথরের নুড়ি। ছোট বড় খানাখন্দের সাথে মিশেছে বৃষ্টির পানি। ফলে ইট-পাথর-কাঁদার সংমিশ্রণে নাজেহাল অবস্থা ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) প্রধান ফটক সংলগ্ন কুষ্টিয়া-খুলনা মহাসড়কের।

    কুষ্টিয়া থেকে বিশ্ববিদ্যালয়ে যাওয়ার একমাত্র সড়কটি সংস্কারের অভাব, অতিরিক্ত ওজনবাহী ট্রাক চলাচল এবং মেরামতের অভাবে ধুকছে। এতে সড়কের একপাশ চলাচলের অনুপযোগী হওয়ায় অপরপাশ দিয়ে ঝুকিপূর্ণ ভাবেই চলছে গণপরিবহন। দুর্ঘটনার আশংকায় ঝুঁকিপূর্ণভাবে চলাচল করছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

    এছাড়া শিক্ষার্থী সূত্রে জানা যায়, বিশ্ববিদ্যালয়ের দুপাশে বেশ কয়েকবার গতিরোধক স্থাপন ও ভাঙতে দেখা যায়। যার কারণেও রাস্তার এ বেহাল দশা বলে ধারণা করছেন শিক্ষার্থীরা। ফলে রাস্তা পারাপারে শিক্ষার্থী জন্য ঝুঁকিপূর্ণ বলেও মনে করছেন। এছাড়া এ রাস্তায় আগেও অনেক দূর্ঘটনা ঘটেছে বলেও জানান তারা।

    সরজমিনে দেখা যায়, বিশ্ববিদ্যালয়ে যেতে ব্যবহৃত সড়কটি মধুপুর বাজার পার হয়ে শান্তিডাঙ্গা এলাকা থেকেই ছোট ছোট গর্তে ভরে গেছে। ইসলামী বিশ্ববিদ্যালয়ের সীমানা শুরুর স্থানটি গর্তে ভরপুর।

    বিশ্ববিদ্যালয়ের সংলগ্ন বি.এম.এস ছাত্রাবাসের সামনে অহরহ ঘটে দুর্ঘটনা। এছাড়া ইবি ল্যাবরেটরি স্কুলের বিপরীতে এবং নির্মাণাধীন একাডেমিক ভবন-২ এর সামনের অংশের রাস্তাও ভাঙ্গাচোরা।

    সবচেয়ে বেহাল অবস্থা ইবির প্রধান ফটক থেকে ৫০ গজ পর্যন্ত এলাকা। বিশ্ববিদ্যালয় গেটের সামনের গতিরোধকের আগের অংশে খানাখন্দের কারণে রাস্তার একঅংশ চলাচলের অনুপযোগী। ফলে কুষ্টিয়া থেকে ছেড়ে আসা বাস-ট্রাক গুলো তাদের বাম দিক দিয়ে যাওয়ার কথা থাকলেও তারা চলাচল করে রাস্তার ডান দিক দিয়ে।

    ফলে বিপরীত দিক থেকে আসা যানবাহনের সাথে মুখোমুখি সংঘর্ষের শতভাগ সম্ভাবনা রয়েছে।

    ব্যবসায়ী প্রতিষ্ঠান প্যারাগণ গ্রুপের এক ট্রাকচালক বলেন, মাসে আমাদের কোম্পানির ৮/৯ টি ট্রিপ থাকায় আমরা মোটামুটি ১৬/১৭ বার এই রাস্তা দিয়ে যাতায়াত করি। ভাঙ্গাচোরা রাস্তার কারণে আমাদের ডেলিভারির ডিম ভেঙ্গে যায়, গাড়ির পার্টস নষ্ট হয়।

    আমরা ঠাকুরগাঁও থেকে যশোর যাই কিন্তু এই অংশের মতো খারাপ রাস্তা অন্য কোথাও দেখা যায় না। একটা বিশ্ববিদ্যালয়ের সামনের রাস্তার এই যাচ্ছেতাই অবস্থা মেনে নেওয়া যায় না।

    কুষ্টিয়া-খুলনা সড়কে চলাচলকারী রূপসা বাসের চালক জানান, ভারি ট্রাক যাওয়ার কারণে রাস্তা ভেংগে গেছে। বাস ভর্তি যাত্রী থাকায় আমরা ভাঙ্গা অংশ দিয়ে গেলে যাত্রীদের ঝাকি লাগে।

    তাই আমরা রাস্তার ডান সাইড দিয়ে যাই। বৃষ্টি হওয়ায় পানি জমে থাকায় বুঝতেও পারি না রাস্তায় গর্ত কোথায় আর ভালো কোথায়।

    পার্শ্ববর্তী ছাত্রাবাসের শিক্ষার্থী স্বপন বলেন, আমরা মেস থেকে হেটে ক্যাম্পাসে যাই। কিন্তু এই রাস্তার জন্য আমাদের ভোগান্তি পোহাতে হয়। গর্তের কারণে মাঝেমধ্যেই দুর্ঘটনা ঘটে, ট্রাক উল্টে যায়। রাস্তার বাম পাশের অংশ ভাঙ্গা থাকায় পরিবহন সব ই সাদা রেখার বাইরে দিয়ে বেপরোয়া গতিতে আমাদের গাঘেঁষে বেরিয়ে যায়। এতে আমাদের অত্যন্ত ঝুকিপূর্ণ ভাবে চলাচল করতে হচ্ছে।

    এবিষয়ে জানতে চাইলে সওজের উপ-বিভাগীয় প্রকৌশলী লিটন আহমেদ খান বলেন, সাধারণত ছোটখাটো গর্ত আমরা ট্রাকে করে নিজ অর্থায়নে মেরামত করি কিন্তু বিশ্ববিদ্যালয়ের সামনের ওই জায়গায় ক্ষতিগ্রস্তের পরিমাণ অনেক বেশি যা সরকারি বরাদ্দ ছাড়া মেরামত করা সম্ভব নয়।

    গতমাসে আমরা বাজেট দিয়ে খুলনা জোনে কাজগপত্র পাঠিয়েছি। সেখান থেকে অনুমোদন হয়ে এলেই আমরা টেন্ডারের মাধ্যমে সংস্কার কাজ শুরু করব। এতে ৩/৪ মাস সময় লাগতে পারে।

    কুষ্টিয়া ইসলামিক ইউনিভার্সিটি খানাখন্দে ভরা রাস্তা
    Share. Facebook Twitter LinkedIn Email

    Related Posts

    ১২ মে মঙ্গলবার থেকে ঈদের আগ পর্যন্ত দোকানপাট রাত ১০টা পর্যন্ত খোলা

    মে ৭, ২০২৬

    বিপিএলে দুর্নীতিতে ক্রিকেটার, কর্মকর্তা সহ ৫জন নিষিদ্ধ

    মে ৭, ২০২৬

    ক্রিকেটার নাসির ও তার স্ত্রী তামিমা’র মামলার রায় ১০ জুন

    মে ৬, ২০২৬

    Comments are closed.

    আজকের দিন-তারিখ
    • রবিবার (দুপুর ২:১৪)
    • ১০ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ
    • ২৩শে জিলকদ, ১৪৪৭ হিজরি
    • ২৭শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ (গ্রীষ্মকাল)
    আর্কাইভ
    সোম মঙ্গল বু বৃহ শুক্র শনি রবি
     ১২৩
    ৪৫৭৮৯১০
    ১১১১৩৪১৫১৬১
    ৮১৯২০২১২২২৩২৪
    ২৫২৬২৭২৯৩০৩১
    Recent Posts
    • ১২ মে মঙ্গলবার থেকে ঈদের আগ পর্যন্ত দোকানপাট রাত ১০টা পর্যন্ত খোলা
    • বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য “রিয়েল-ওয়ার্ল্ড মার্কেটিং চ্যালেঞ্জ” নিয়ে এসেছে স্কিন ক্যাফে
    • বিপিএলে দুর্নীতিতে ক্রিকেটার, কর্মকর্তা সহ ৫জন নিষিদ্ধ
    • ক্রিকেটার নাসির ও তার স্ত্রী তামিমা’র মামলার রায় ১০ জুন
    • পদত্যাগ করবেন না মমতা বন্দ্যোপাধ্যায়
    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় ➤
    হাসিনা মঞ্জিল (তিনতলা)
    ট-১১৯, বীর উত্তম এ কে খন্দকার সড়ক
    (গুলশান-বাড্ডা লিংক রোড)
    গুলশান-১, ঢাকা-১২১২।
    ফোন : 01711 938586, 01552 381515
    প্রকাশক :
    মোহাম্মদ বদরুজ্জামান তালুকদার
    সম্পাদক :
    খান মোহাম্মদ সালেক
    সোম মঙ্গল বু বৃহ শুক্র শনি রবি
     ১২৩
    ৪৫৭৮৯১০
    ১১১১৩৪১৫১৬১
    ৮১৯২০২১২২২৩২৪
    ২৫২৬২৭২৯৩০৩১
    • ডেইলি ঢাকা প্রেস
    • যোগাযোগ
    • বিজ্ঞাপন
    • শর্তাবলি ও নীতিমালা
    • গোপনীয়তা নীতি
    © ২০২৬ All Right Reserved Daily Dhaka Press. Designed & Developed by ebiz Digital

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Go to mobile version