Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Wednesday, November 25
    Facebook X (Twitter) Instagram YouTube
    shawono
    Daily Dhaka Press
    shawono
    • Home
    • বাংলাদেশ
    • শিক্ষাঙ্গন
    • ক্রীড়াঙ্গন
    • আনন্দলোক
    • জীবনশৈলী
    • তথ্যপ্রযুক্তি
    • ইকোবিজ
    • বিশ্বজুড়ে
    • ই-কমার্স ও উদ্যোক্তা
    • অপরাধ-আদালত
    • মুক্তবাক
    • ধর্মজীবন
    • ইংরেজি ভার্সন
    • বাংলা কনভার্টার
    Daily Dhaka Press
    Home » Blog » ডিবি কার্যালয়ে কৌশিক ও নায়িকা অপু বিশ্বাস
    Lead

    ডিবি কার্যালয়ে কৌশিক ও নায়িকা অপু বিশ্বাস

    Daily Dhaka PressBy Daily Dhaka PressDecember 19, 2023Updated:December 19, 2023No Comments2 Mins Read

    নিজস্ব সংবাদদাতা : ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ কার্যালয়ে এসেছেন সংগীতজ্ঞ ব্যক্তি কৌশিক হোসেন তাপস ও ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেত্রী অপু বিশ্বাস।

    সূত্রের বরাত জানা গেছে, দু’জনের মধ্যে কিছু বিষয়ে ভুল বোঝাবুঝির সমাধানের জন্য ডিবি কার্যালয়ে এসেছেন কৌশিক ও অপু বিশ্বাস। বর্তমানে কার্যালয়ে ডিবিপ্রধান মোহাম্মদ হারুন অর রশীদের সঙ্গে আলোচনা চলছে তাদের মধ্যে।

    প্রসঙ্গত, গত ৪ নভেম্বর সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে নানা মাধ্যমে আলোচনায় উঠে আসেন তাপস, তার স্ত্রী মুন্নী ও চিত্রনায়িকা শবনম বুবলী।

    ওইদিন ফেসবুকে মুন্নী লেখেন, ‘তাপস এবং বুবলী প্রেম করছে। বুবলী আমার পরিবার ধ্বংস করছে, ঠিক যেভাবে সে অপু বিশ্বাসের জীবন ধ্বংস করেছে। শাকিব খানকে ব্ল্যাকমেইল করে প্রেগন্যান্ট হয়েছে। এখন তার (বুবলী) টার্গেট তাপস। আমার যদি কিছু হয় তার জন্য তাপস এবং বুবলী দুজনেই দায়ী থাকবে।’

    এ নিয়ে পরবর্তীতে সংবাদমাধ্যমে মুন্নী দাবি করেন, তার ফেসবুক আইডি হ্যাক হয়েছিল। পোস্টটি হ্যাকাররা করেছিলেন। এর কয়েকদিন পরই সোশ্যালে মুন্নীর একটি অডিও কল রেকর্ড ছড়িয়ে পড়ে। আর এই পুরো ঘটনাকে নিজের বিরুদ্ধে ষড়যন্ত্র বলে দাবি করেন শবনম বুবলী।

    এ নায়িকা জানান, তাপস-মুন্নী দম্পতির প্রযোজনা সংস্থা টিএম ফিল্মসের ব্যানারে ‘খেলা হবে’ নামক একটি সিনেমায় অভিনয় করছেন তিনি। যা একটি মহল সহ্য করতে না পেরে এমন গুজব ছড়াচ্ছে।

    এ ঘটনার কয়েকদিন পর একটি টেলিভিশনে দেয়া সাক্ষাৎকারে মুন্নী বলেন, চিত্রনায়িকা অপু বিশ্বাস তার কোনো অনুমতি না নিয়েই রেকর্ড করেছেন কলটি। ওই সময় মানসিকভাবে স্বাভাবিক অবস্থায়ও ছিলেন না বলে দাবি করেন।

    অপু বিশ্বাস ডিবি কার্যালয়
    Share. Facebook Twitter LinkedIn Email

    Related Posts

    ঢাকায় ইলুমিনা ইনোভেশন ডে অনুষ্ঠিত

    November 24, 2026

    সিন্ডিকেট ভেঙে ফের খুলছে বিদেশের শ্রমবাজার, প্রায় বিনা খরচে মালয়েশিয়া যাবে ১০ হাজার কর্মী

    November 19, 2026

    দেশের সব পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা না নেওয়ার নির্দেশ হাইকোর্টের

    November 18, 2026

    Comments are closed.

    Recent Posts
    • ঢাকায় ইলুমিনা ইনোভেশন ডে অনুষ্ঠিত
    • শীত উষ্ণতায় সাতকাহন
    • সিন্ডিকেট ভেঙে ফের খুলছে বিদেশের শ্রমবাজার, প্রায় বিনা খরচে মালয়েশিয়া যাবে ১০ হাজার কর্মী
    • পাঁচ লাখ শিশুকে স্বাস্থ্যবিধি শেখানোর উদ্যোগ ও অ্যানিমেটেড সিরিজ চালু হারপিকের
    • দেশের সব পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা না নেওয়ার নির্দেশ হাইকোর্টের
    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় ➤
    হাসিনা মঞ্জিল (তিনতলা)
    ট-১১৯, বীর উত্তম এ কে খন্দকার সড়ক
    (গুলশান-বাড্ডা লিংক রোড)
    গুলশান-১, ঢাকা-১২১২।
    ফোন : 01711 938586, 01552 381515
    প্রকাশক :
    মোহাম্মদ বদরুজ্জামান তালুকদার
    সম্পাদক :
    খান মোহাম্মদ সালেক
    • ডেইলি ঢাকা প্রেস
    • যোগাযোগ
    • বিজ্ঞাপন
    • শর্তাবলি ও নীতিমালা
    • গোপনীয়তা নীতি
    © 2026 All Right Reserved Daily Dhaka Press. Designed & Developed by ebiz Digital

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Go to mobile version