Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Friday, November 27
    Facebook X (Twitter) Instagram YouTube
    shawono
    Daily Dhaka Press
    shawono
    • Home
    • বাংলাদেশ
    • শিক্ষাঙ্গন
    • ক্রীড়াঙ্গন
    • আনন্দলোক
    • জীবনশৈলী
    • তথ্যপ্রযুক্তি
    • ইকোবিজ
    • বিশ্বজুড়ে
    • ই-কমার্স ও উদ্যোক্তা
    • অপরাধ-আদালত
    • মুক্তবাক
    • ধর্মজীবন
    • ইংরেজি ভার্সন
    • বাংলা কনভার্টার
    Daily Dhaka Press
    Home » Blog » বাউফলে ভূয়া ওয়ারিশ সনদে ভুক্তভোগী কয়েকটি পরিবার।
    অপরাধ-আদালত

    বাউফলে ভূয়া ওয়ারিশ সনদে ভুক্তভোগী কয়েকটি পরিবার।

    Daily Dhaka PressBy Daily Dhaka PressJanuary 27, 2024No Comments3 Mins Read

    এইচ এম বাবলু , বাউফল প্রতিনিধি: পটুয়াখালী জেলার বাউফল উপজেলার দাশপাড়া ইউনিয়নের খাজুরবাড়িয়া গ্রামে ইউপি চেয়ারম্যানের দেওয়া ভূয়া ওয়ারিশ সনদপত্র দিয়ে জমি নামজারি (মিউটেশন) করিয়ে কয়েকটি পরিবারকে বাড়ি ছাড়া করার পায়তারা করা হচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে। এনিয়ে উপজেলা সহকারী কমিশনারের(ভূমি) কাছে আবেদন করেও কোন সুফল পায়নি ওই পরিবারগুলো।

    অনৈতিকভাবে চেয়ারম্যানের দেয়া ভূয়া ওয়ারিশসনদপত্র এবং সহকারী কমিশনারের এক গুয়েমির কারণেই হয়রানির শিকার হচ্ছেন বলে অভিযোগ জানান ভূক্তভোগী পরিবারগুলো।
    সংশ্লিষ্ট সূত্র জানায়, উপজেলার দাসপাড়া ইউনিয়নের খাজুরবাড়িয়া গ্রামের ১২২ নং জেএলের ১২১৯ খতিয়ানের ৬৬০৪, ৭৩৪৬, ও ৭৩৪৭ এবং ১২২০ খতিয়ানের ৬৬০১, ৬৬০৪, ৬৬০৮ এবং ৬৬২৪ নং দাগের মোট ৫.৭৮ একর জমির পৈত্রিক মালিক যথাক্রমে গোকুল মন্ডল, সুধন্য মন্ডল, তপন মন্ডল এবং সুদেব মন্ডল।

    সিএস, আরএস এবং এসএ খতিয়ানেও তাদের রেকর্ড ঠিক রয়েছে। পরিবারগুলো পূর্বপুরুষ থেকে ওই জমি ভোগ-দখল করে আসছেন। দীর্ঘদিন ধরে ওই বাড়িতে সুবল মিস্ত্রি নামে এক ব্যক্তি পরিবার নিয়ে ওকরাইত ( অন্যের জমিতে বসবাস) হিসেবে বসবাস করতেন। ২০২৩ সালের ফেব্রæয়ারি মাসে ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর হোসেনের কাছ থেকে নিজেদের ওয়ারিশ দাবি করে ভূয়া ওয়ারিশ সনদপত্র নেন।

    একই বছর মে মাসে তৎকালীন সহকারী কমিশনার (ভূমি) মো. বায়েজেদুর রহমানের মাধ্যমে নামজারি করিয়ে ২০২৭ নম্বর নতুন একটি খতিয়ান খোলেন এবং নিজেদের জমির মালিক দাবি করতে শুরু করেন। ভূয়া ওয়ারিশ সনদ ও নামজারির বিষয়দি জমির প্রকৃত মালিকেরা জানতে পারলে নামজারি বাতিল চেয়ে সহকারী কমিশনার প্রতীক কুমার কুন্ডুর কাছে আবেদন করেন।

    সহকারী কমিশনার প্রতীক কুমার কালাইয়া ইউনিয়ন ভূমি অফিসের উপসহকারী কর্মকর্তা মো. হামিদুল হক বাচ্চুকে তদন্ত করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন। ২০২৩ সালের ৮ নভেম্বর তদন্ত প্রতিবেদন দাখিল করেন তদন্ত কর্মকতা। তদন্ত প্রতিবেদনে (স্বারক নং ৭৯/কালা/তারিখ-৮/১১/২৩ খ্রি:) বলা হয়, সুবল মিস্ত্রিরা ভূয়া ওয়ারিশ সনদপত্র দিয়ে প্রতারণা করে নামজারি করিয়েছেন। তবে বিষয়টি আমলে না নিয়ে সহকারী কমিশনার প্রতীক কুমার নামজারি বহাল রাখেন।

    ভুক্তভোগীদের অভিযোগ, সুবল মিস্ত্রিরা দালালের টাকা দিয়ে চেয়ারম্যানের কাছ থেকে ভূয়া ওয়ারিশনামা দিয়েছেন। তা দিয়ে গোপনে জমি মিউটেশন করে। মিউটেশন বাতিলের আবেদন করা হলে, এসিল্যান্ড প্রতীক কুমার পৌরশহরের বিএনপির প্রভাশালী এক নেতার দ্বারা প্রভাবিত হয়ে ভূয়া মিউটেশন বহল রাখেন।

    অভিযোগের বিষয়ে জানতে চাইলে সহকারী কমিশনার(ভূমি) প্রতীক কুমার জানান, আবেদনকারীগণ কোন ওয়ারিশ সার্টিফিকেট দেখাতে পারেনি। তাই পূর্বের আদেশ বহাল রেখেছি। ‘তদন্ত প্রতিবেদনে ভূয়া ওয়ারিশ সনদপত্র দিয়ে নামজারি করা হয়েছে বলার পরেও কিভাবে এ নামজারি বহল থাকে’ এমন প্রশ্ন করা হলে তিনি বিষয়টি এড়িয়ে যান।

    সুদেব মন্ডল নামের এক ভুক্তভোগী বলেন, নিজ জমিতে পরবাস হয়ে পড়েছি। খেতে চাষাবাদ করতে পারছি না। ঠিকমত সংসারও চালাতে পারছি না। ভূয়া ওয়ারিশ নামা বাতিল করে প্রকৃত ওয়ারিশনামা দেওয়ার জন্য চেয়ারম্যানের কাছে বহুদিন ধরে ঘুরেও কাজ হচ্ছে না। চেয়ারম্যানের সঙ্গপাঙ্গরা এর জন্য ১লাখ টাকা দাবি করেছেন। টাকাও দিতে না পারায় ওয়ারিশনামাও পাচ্ছি না।

    এবিষয়ে জানতে চাইলে ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর হোসেন জানান, আমাকে ভুল বুঝিয়ে সুবল গংরা ওয়ারিশ সার্টিফিকেট নিয়েছে। ওই সার্টিফিকেট আমি বাতিল করে দিব। কেনো দিচ্ছেন না এবং টাকা চাওয়ার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ওয়ারিশ সার্টিফিকেট দিয়ে দিব তবে আমি কোনো টাকা পায়সা চাইনি। কেউ চাইলে তার দায় আমার না।

    নামজারী
    Share. Facebook Twitter LinkedIn Email

    Related Posts

    বাংলাদেশের সুস্থতা ও সুস্থ দীর্ঘায়ু খাতের উন্নয়নে জেনেসেন গ্রুপ ও রিজুভা ওয়েলনেসের অংশীদারত্ব ঘোষণা

    November 25, 2026

    সাতটি জেলায় পুলিশ সুপার (এসপি) নিয়োগ, বদলি ১৪ কর্মকর্তা

    November 25, 2026

    জাপানের ফোর্থ ভ্যালির সঙ্গে মুন্সি এন্টারপ্রাইজের সমঝোতা স্মারক স্বাক্ষর

    November 25, 2026

    Comments are closed.

    Recent Posts
    • বাংলাদেশের সুস্থতা ও সুস্থ দীর্ঘায়ু খাতের উন্নয়নে জেনেসেন গ্রুপ ও রিজুভা ওয়েলনেসের অংশীদারত্ব ঘোষণা
    • সাতটি জেলায় পুলিশ সুপার (এসপি) নিয়োগ, বদলি ১৪ কর্মকর্তা
    • জাপানের ফোর্থ ভ্যালির সঙ্গে মুন্সি এন্টারপ্রাইজের সমঝোতা স্মারক স্বাক্ষর
    • ঢাকায় ইলুমিনা ইনোভেশন ডে অনুষ্ঠিত
    • শীত উষ্ণতায় সাতকাহন
    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় ➤
    হাসিনা মঞ্জিল (তিনতলা)
    ট-১১৯, বীর উত্তম এ কে খন্দকার সড়ক
    (গুলশান-বাড্ডা লিংক রোড)
    গুলশান-১, ঢাকা-১২১২।
    ফোন : 01711 938586, 01552 381515
    প্রকাশক :
    মোহাম্মদ বদরুজ্জামান তালুকদার
    সম্পাদক :
    খান মোহাম্মদ সালেক
    • ডেইলি ঢাকা প্রেস
    • যোগাযোগ
    • বিজ্ঞাপন
    • শর্তাবলি ও নীতিমালা
    • গোপনীয়তা নীতি
    © 2026 All Right Reserved Daily Dhaka Press. Designed & Developed by ebiz Digital

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Go to mobile version